নাসা ফের পাড়ি দেবে চাঁদে! আর্টেমিস মিশন টু-এর ঘোষণা শীঘ্রই, শুরু হবে মানব অভিযান
নাসা ফের পাড়ি দিতে চলেছে চাঁদে! আর্টেমিস মিশন ওয়ানের সফল প্রত্যাবর্তনের পর তিন মাস কাটতে না কাটতেই আর্টেমিস মিশন টু-এর পরিকল্পনা সেরে ফেলল নাসা। চাঁদে মানব অভিযানের কবে পাড়ি দেবে, তা জানা যাবে এপ্রিলের শুরুতেই।
নাসা ফের পাড়ি দিতে চলেছে চাঁদে! আর্টেমিস মিশন ওয়ানের সফল প্রত্যাবর্তনের পর তিন মাস কাটতে না কাটতেই আর্টেমিস মিশন টু-এর পরিকল্পনা সেরে ফেলল নাসা। চাঁদে মানব অভিযানের কবে পাড়ি দেবে, তা জানা যাবে এপ্রিলের শুরুতেই। সব ঠিকঠাক চললে ৩ এপ্রিল ঘোষণা হবে আর্টেমিস মিশন টু-এর চাঁদে পাড়ি দেওয়ার দিনক্ষণ।
আর্টেমিস মিশন ওয়ানে চাঁদে দীর্ঘতম পথ অতিক্রম করে এসেছে চন্দ্রযান ওরিয়ন। তারপর সফল যাত্রা করে ওরিয়ন পৃথিবীতে ফিরেছে ২০২২-এর ১১ ডিসেম্বর। তারপর থেকেই আর্টেমিস মিশন টু শুরুর পরিকল্পনা শুরু হয়ে যায়। এবার মানব অভিযান চাঁদে। তবে চাঁদের মাটিতে এবার নামবেন না মহাকাশচারীরা।

নাসা জানিয়েছে, কানাডিয়ান স্পেস এজেন্সি আর্টেমিস টু মিশনের চারজন ক্রু-এর নাম ঘোষণা করবে। তাঁরা চাঁদকে প্রদক্ষিণ করবেন। তারপর ফিরে আসবেন। নাসা আর্টেমিস টু মিশনে চাঁদে ভ্রমণ করবে এমন চার মহাকাশচারীর নাম ও তাঁদের যাত্রা শুরুর দিন ৩ এপ্রিল ঘোষণা করবে।
আর্টেমিস টু মিশনে আর্টেমিস প্রোগ্রামের প্রথম ক্রু মিশন হবে, যার লক্ষ্য চাঁদে দীর্ঘমেয়াদী মানব এবং বৈজ্ঞানিক উপস্থিতি স্থাপন করা। ২.২ মিলিয়ন কিলোমিটার দীর্ঘ যাত্রা করে আর্টেমিস টু মিশনে তিনজন নাসার মহাকাশচারী ও একজন কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী থাকবেন।
আর্টেমিস টু হবে আনুমানিক ১০ দিনের একটি মিশন। ৫০ বছর পর প্রথম ক্রু মিশনে যাচ্ছে নাসা। নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেট, ওরিয়ন মহাকাশযান ও উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড সিস্টেম তৈরি করা হচ্ছে। এই মিশনে ওরিয়ন মহাকাশযানের লাইফ-সাপোর্ট সিস্টেমগুলিকে পরীক্ষা করা হবে। মানুষ গভীর মহাকাশে বসবাস ও কাজ করতে পারে কি না, তা খতিয়ে দেখবে।
Digital creators – join our @NASASocial April 3-4 at @NASA_Johnson as we name the four astronauts who will travel around the Moon with #Artemis II.
— NASA (@NASA) March 10, 2023
The second @NASAArtemis mission is key to establishing a long-term presence on the Moon. Apply by March 14: https://t.co/QBQfPm9vbb pic.twitter.com/xyCNvbnIdC
সম্প্রতি ২৬ দিনের আর্টেমিস ওয়ান মিশন শেষ করেছে নাসা। ২০২২-এর ১৬ নভেম্বরে যাত্রা করে ওরিয়ন মহাকাশযান পৃথিবীতে ফিরে এসেছিল ১১ ডিসেম্বর। এই মিশনে স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযানের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। চাঁদের বুকে দীর্ঘপথ অতিক্রম করে এসেছেন ওরিয়ন। চাঁদের উল্টোদিকের পৃষ্ঠেও তা ভ্রমণ করেছে।
এরপর দশ দিনব্যাপী আর্টেমিস টু মিশনে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা। অ্যাপোলো প্রোগ্রামের পর থেকে চাঁদে আর ক্রু মিশন হয়নি অর্থার মানব অভিযান হয়নি। আর্টেমিস টু মিশনে প্রথম ক্রু মিশন হবে শেষ ৫০ বছরে। এই আর্টেমিস টু মিশন প্রথম মহিলার চাঁদে অবতরণ করার পথ প্রশস্ত করবে। কেননা আর্টেমিশ থ্রি মিশনে প্রথম এক মহিলা নভশ্চরকে চাঁদে পাঠানো হবে। নাসা জানিয়েছে, আর্টেমিস থ্রি মিশনের সময় নাসার ওরিয়ন ক্রু ক্যাপসুল পৃথিবীতে ফিরে আসার আগে একবার চাঁদকে প্রদক্ষিণ করবে।












Click it and Unblock the Notifications