চাঁদে মানুষ পাঠানোর 'মহড়া'! ইতিহাসের মুখোমুখি নাসার Artemis 1
আগে বারবার ব্যর্থ হয়েছে অভিযান! এবার চতুর্থবার ফের চাঁদে মহাকাশ যান পাঠাচ্ছে নাসা। Artemis 1 নামে ওই মহাকাশ যান পাঠানো হবে বুধবার। এর আগে প্রথম দুবার ইঞ্জিনে সমস্যা থাকার কারণে অভিযান ব্যর্থ হয়। আর তৃতীয়বার ভয়ঙ্কর ঝড়ের ক
আগে বারবার ব্যর্থ হয়েছে অভিযান! এবার চতুর্থবার ফের চাঁদে মহাকাশ যান পাঠাচ্ছে নাসা। Artemis 1 নামে ওই মহাকাশ যান পাঠানো হবে বুধবার। এর আগে প্রথম দুবার ইঞ্জিনে সমস্যা থাকার কারণে অভিযান ব্যর্থ হয়। আর তৃতীয়বার ভয়ঙ্কর ঝড়ের কারণে থমকে যায় অভিযান। অবশেষে Artemis 1 মহাকাশে পাঠাতে শুরু হয়েছে তোড়জোড়।

নাসার এক আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে আর কোনও সমস্যা নেই। বুধবার সফল অভিযান হবে বলেই আশা করছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, Artemis 1-এর সফর অভিযানের দিকে তাকিয়ে মহাকাশ বিজ্ঞানীরা। Artemis - প্রোগ্রামের মাধ্যমে আদৌতে চাঁদে মানুষ পাঠানো টাই এই মুহূর্তে মূল টার্গেট মহাকাশ গবেষণা সংস্থার।
আগামিদিনে চাঁদে কোনও মহিলা মহাকাশচারীকে পাঠাতে চায় নাসা। Artemis 1-৩২২ ফুটের একটি রকেট। ফ্লোরিডার কেনেডি স্পেশ সেন্টার থেকে স্থানীয় সময় রাত ১ টা চার মিনিটে সেই রকেট লঞ্চ করা হবে। ক্র'মেম্বারদের বদলে ওই মহাকাশযানে থাকবে ম্যানি-কুইন। যেগুলিতে সেন্সার লাগানো থাকবে। ২০২৪ সালে Artemis ২ লঞ্চ করতে চলেছে নাসা।
ফলে Artemis 1 সফল হওয়াটা খুবই প্রয়োজন মহাকাশ গবেষণা সংস্থার কাছে। তবে Artemis ২-তে মানুষ থাকবে বলে জানা যাচ্ছে। তবে তাঁরা চাঁদের মাটিতে পা দেবেন না বলেই জানা যাচ্ছে। তবে কারা যাবেন তা হয়তো চলতি বছরের শেষেই জানা যাবে। কারণ চলতি বছরের শেষেই এই বিষয়ে মহাকাশ বিজ্ঞানীদের নাম নাসা ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে।
এরপর Artemis ৩ লঞ্চ করবে মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদে মহাকাশচারীদের নিয়ে যাবে এই রকেট। চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে বরফের অস্তিত্ব বলে জানা যাচ্ছে সেখানে মহাকাশচারীদের পাঠানো হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, সেই এলাকাতে মহাকাশচারী রা যান থেকে নামবেন বলেও খবর। ফলে আগামীকাল বুধবার একটা ঐতিহাসিক মুহূর্ত বিশ্বের কাছে। ফলে Artemis 1-এর উৎক্ষেপণের দিকে নজর থাকবে বিশ্বের মানুষের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications