মহাকাশে ফুটল ফুল, জিনিয়া ফুটিয়ে অসাধ্যসাধন করে নাসা নিল পরবর্তী পদক্ষেপ

মহাকাশ কেন্দ্রে ফুল ফুটোতে সমর্থ হল নাসা। মহাকাশে জিনিয়া ফুটিয়ে অসাধ্যসাধন করেই তারা ক্ষান্ত নয়, নাসা এরই মধ্যে নিয়ে নিল পরবর্তী পদক্ষেপ। এবার নাসা মহাকাশে খাদ্যশস্য উৎপাদন করতে চায়। ফুল ফুটিয়েই তারা খাদ্যশস্য উৎপাদনের জন্য কৃষিকাজের পরিকল্পনা করে ফেলল।

মাসা মহাকাশ গবেষণায় আশার আলো দেখল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে জিনিয়া ফোটার পর থেকে। দীর্ঘদিন ধরেই নাসার মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সবুজায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাদ্যশস্য থেকে শুরু করে ফুল ও ফল জাতীয় গাছ লাগিয়ে তাদের সেই চেষ্টা জারি ছিল।

image of Zinnia flower in space


সেই চেষ্টায় সাফল্য আসারা পরই মহাকাশে কৃষিকাজে মনোয়োগী হচ্ছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশে কীভাবে কৃষিকাজে সাফল্য আনা যায়, তার জন্য চিন্তা-ভাবনা ও নানা পরিকল্পনা করে চলেছেন তাঁরা। বিজ্ঞানীরা কৃষিকাজের ধারণা নিয়ে মহাকাশ কেন্দ্রে পাড়ি দিচ্ছেন।

এখন শুধু মহাকাশে গিয়ে স্পেস-ওয়াক করেই ক্ষান্ত থাকছেন না বিজ্ঞানীরা, তাঁরা কৃষিকাজ করে, ফুল ফুটিয়ে সাড়া ফেলে দিয়েছেন। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ইনস্টাগ্রাম পেজে মহাকাশ কেন্দ্রে জিনিয়া গাছে ফুটে থাকা ফুলের ছবি প্রকাশ করেছে।

সম্প্রতি একটি জিনিয়া গাছ আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এরপর নাসার বিজ্ঞানীরা আশার আলোর সন্ধান পেয়েছেন। এই জিনিয়া ফুলের ছবি পোস্ট করে নাসার বিজ্ঞানীরা লিখেছেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সবজি উৎপাদন সংক্রান্ত গবেষণার অংশ হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথে ফুটেছে জিনিয়া ফুল।

এই গবেষণা আজকের নয়। ১৯৭০-এর দশক থেকে মহাকাশে গাছ চাষের জন্য গবেষণা শুরু করা হয়েছে। কিন্তু মহাকাশ ফুল ফোটানোর তোড়জোড় শুরু হয় ২০১৫ সালে। মহাকাশচারী কেউলি লিন্ডগ্রেন সেই গবেষণার প্রণেতা। তিনি মহাকাশে সবজি উৎপাদনের পাশাপাশি একটি জিনিয়া বীজও লাগিয়েছিলেন।

সেই জিনিয়া বীজ থেকেই গাছ হয়ে মহাকাশে প্রস্ফুটিত ফুল! এর ফলে মহাকাশে বাগান করার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। নাসা এই মর্মে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, মহাকাশে বাগান করাটা আমাদের জন্য শুধুই লোক দেখানো নয়, এটা একটা মিশন। কক্ষপথে কীভাবে গাছ জন্মাবে, কীভাবে পৃথিবীর বাইরে মহাকাশে শস্য উৎপাদন করা যায়, সেটাও একটা গবেষণা, একটা পরীক্ষা।

নাসা জানিয়েছে, চাঁদ ও মঙ্গল গ্রহের মতো মিশনগুলিতে আমরা টাটকা খাবারের উৎস তৈরি করবে পারব এই গবেষণায় সাফল্য পেলে। সেই জন্য় নাসা মহাকাশ কেন্দ্রের বাগানে টমেটো, লেটুস-সহ নানা শাক-সবজি জন্মানোর পরিকল্পনা করেছেন। চাষাবাদের স্বপ্ন তাঁরা দেখছেন জিনিয়া ফুটনোর সাফল্যে। নাসার মহাকাশ কেন্দ্রে এবার বিজ্ঞান চর্চার পাশাপাশ কৃষিচর্চাও শুরু হয়েছে জোরদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+