Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডাইনোসরের অবলুপ্তি গ্রহাণুর আঘাতে, এতদিনে পাল্টা জবাব নাসার ঐতিহাসিক মিশনে

ডাইনোসরের অবলুপ্তি গ্রহাণুর আঘাতে, এতদিনে পাল্টা জবাব নাসার ঐতিহাসিক মিশনে

৬৫ মিলিয়ন বছর আগে একটি গ্রহাণুর আঘাতে আলোড়ন তৈরি হয়েছিল পৃথিবীতে। তীব্র গতিতে ছুটে এসে ওই গ্রহাণু পৃথিবীতে মারাত্মক আঘাত হানায় ডাইনোসরদের পুরো প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। এক গ্রহাণুর আঘাতে পুরো প্রাণীকূল ধ্বংসের মুখে চলে যাওয়ার পর সংশয় ছিল কোনওদিন মানব জাতির উপর একইরকম আঘাত নেমে আসতে পারে।

নাসা পৃথিবীকে বাঁচাতে সক্ষম হবে

নাসা পৃথিবীকে বাঁচাতে সক্ষম হবে

তবে নাসার ডার্ট মিশন মানব জাতির সেই সংশয়ের অবসান ঘটিয়েছে। নাসার রোবটযান মহাকাশে গ্রহাণুর গতিপথ বদলে দিতে সক্ষম হয়েছে। সফল হয়েছে নাসার বিজ্ঞানীদের মহামিশন। ফলে পৃথিবী ও তাঁর প্রাণীকূল অকস্মাৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। বর্তমান প্রযুক্তি দিয়ে নাসা পৃথিবীকে বাঁচাতে সক্ষম হবে।

গ্রহাণু বা এলিয়েন বস্ত আউট

গ্রহাণু বা এলিয়েন বস্ত আউট

নাসার শক্তিশালী মহাকাশযান মঙ্গলবার ভোররাতে গ্রহাণুকে আঘাত করে প্রযুক্তি প্রয়োগের পরীক্ষায় সফল হয়েছে। এর ফলে ভবিষ্যতেও নাসা কোনও গ্রহাণু বা এলিয়েন বস্তকে পৃথিবীর কক্ষপথ থেকে আউট করে দিতে পারে। ফলে পৃথিবী ভয়ঙ্কর ক্ষতির মুখ থেকে বেঁচে যেতে পারে।

গ্রহাণুটির কক্ষপথ ১ শতাংশ ঘুরে যায়

গ্রহাণুটির কক্ষপথ ১ শতাংশ ঘুরে যায়

নাসার ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা ডার্ট ২৪ হাজার কিলোমিটার বেগে গ্রহাণুর উপর আছড়ে পড়ে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাত ৪টে ৪৪ মিনিটে এই সংঘর্ষে কক্ষপথ বদলে যায় গ্রহাণুর। গ্রহাণুটির কক্ষপথ ১ শতাংশ ঘুরে যায়। গ্রহাণুটি ঠিক তার কক্ষপথ থেকে কতটা বিচ্যুত হয়েছে তা সঠিকভাবে পরিমাপ করা হবে। এখন প্রাথমিক অনুমানের ভিত্তিতে তা বলা হচ্ছে।

গ্রহাণুর সঙ্গে রোবটযানের সংঘর্ষের ছবি

গ্রহাণুর সঙ্গে রোবটযানের সংঘর্ষের ছবি

নাসা এই মিশনে আত্মঘাতী রোবটযানই পাঠায়নি, ছোট আকারের একটি উপগ্রহও পাঠানো হয়। উপগ্রহটি পাঠানো হয় গ্রহাণুর সঙ্গে রোবটযানের সংঘর্ষের ছবি তোলার জন্য। ২৪ ঘণ্টা পর ওই উপগ্রহ পৃথিবীতে ফিরে আসবে। উল্লেখ্য, ২০২১ সালের ২৪ নভেম্বর ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে স্পেসএক্স সংস্থার ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশযানটি যাত্রা শুরু করেছিল। প্রায় ৯ মাস পর এটি পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝে অবস্থিত ডিডাইমোস গ্রহাণুতে আঘাত করে। গ্রহাণুকে ১৫ হাজার মাইল প্রতি ঘণ্টা বেগে আঘাত করে ডার্ট মহাকাশযান।

প্ল্যানেটরি ডিফেন্স পদ্ধতি প্রয়োগ

প্ল্যানেটরি ডিফেন্স পদ্ধতি প্রয়োগ

এই পরীক্ষামূলক পদ্ধতি পৃথিবীকে রক্ষা করার একটি উপায় হিসেবে প্রদর্শন করা হয়েছে নাসার মিশনে। নাসার মিশনের পরে প্রশাসক বিল নেলসনও একই কথা বলেছেন। এই মিশনে নাসা শুধু গ্রহাণুটিকে ট্র্যাক করেনি। বৃহস্পতির গতিপথও ট্র্যাক করেছে। মহাকাশযানটির সঙ্গে পাঠানো উপগ্রহ যে সমস্ত ছবি তুলে এনেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কতখানি কক্ষপথ পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত করতেও চাইছে। এই ঘটনাকে প্ল্যানেটরি ডিফেন্স বলে ব্যাখ্যা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+