রাতের পৃথিবীর ছবি প্রকাশ নাসার, নেটিজেনরা লিখলেন ভারত আরও উজ্জ্বল

রাতের পৃথিবী কেমন দেখতে। মহাকাশ থেকে তোলা সেই ছবি সম্প্রতি শেয়ার করেছে নাসা। একটি পুরনো ছবি শেয়ার করে নাসা দেখিয়েছে পৃথিবীকে কেমন দেখতে লাগছে মহাকাশ থেকে। সেই ছবিতে মানববসতির একটা স্পষ্ট রূপরেখা ফুটে উঠেছে। আর তা দেখে নেটিজেনরা লেখেন, জ্বলজ্বল করছে ভারত।

নাসার এই ছবি সামনে আসতেই নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। রাতের পৃথিবীর স্যাটেলাইট ছবিকে উল্লেখ করা হয় 'নাইট লাইট' হিসেবে। এই 'নাইট লাইট' ২৫ বছর ধরে জনসাধারণের কৌতুহলের কারণ হয়ে উঠেছে এবং তা মৌলিক গবেষণার হাতিয়ার হয়ে উঠেছে।

রাতের পৃথিবীর ছবি প্রকাশ নাসার, ভারত আরও উজ্জ্বল

নাসা সম্প্রতি যে ছবিটি শেয়ার করেছে তাতে দেখা গিয়েছে, কীভাবে মানুষ পৃথিবীতে বসতি গড়ে তুলছে। অন্ধকারে আলোর প্রজ্বলনই সেই ছবিকে জীবন্ত করে তুলেছে। ইনস্টাগ্রামে নাসার এই ছবিটি ২০১৬ সালের। তাতে রাতের আলোয় পৃথিবীকে কেমন দেখায়, তা ফুটে উঠেছে।

পৃথিবীর কক্ষপথ নীল আলোয় উজ্জ্বল দেখাচ্ছে ছবিতে। ছবিতে ধরা পড়েছে ইউরোপ ও আফ্রিকার আলোকিত শহর। ২০১৬ সালে রাতের আলোয় পৃথিবীর এই ছবি শেয়ার করা হয়। এটি কম্পোজিটিং কৌশলে আঁকা বলেও মন্তব্য করা হয়েছে। ২৫ বছরের বেশি আগে থেকে রাতের পৃথিবীর স্যাটেলাইট ফোটোকে হাতিয়ার করে গবেষণা চলছে।

এটিকে সেরা মেঘমুক্ত রাতের ছবি হিসেবে বর্ণনা করা হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা এই ছবি শেয়ার করে একটি ক্যাপশনে লিখেচে এই কথা। নাসার প্রাক্তন বিজ্ঞানী মিগুয়েল রোমানকে আরও উদ্ধৃত করে মহাকাশ সংস্থাটি আরও জানিয়েছে, এই ডেটা ব্যবহার করে আমরা গবেষণা চালাতে পারি।

নাসা জানিয়েছে, আমরা বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাতের কারণে সৃষ্ট স্বল্পমেয়াদী পরিবর্তনগুলি এই ডেটা ব্যবহার করে জানতে পারি। ঝড়, ভূমিকম্পও নিরীক্ষণ করা যায় এই স্যাটেলাইট ছবির ডেটা থেকে। এই পদ্ধতি বিগত ২৫ বছর ধরে কার্যকরী মহাকাশ গবেষণায়।

নাসার বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, "আমরা ঋতুচক্রের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করতে পারি। আমরা নগরায়ণ, বহির্গমন, অর্থনৈতিক পরিবর্তন এবং বিদ্যুতায়ন দ্বারা চালিত পরিবর্তনগুলিও নিরীক্ষণ করতে পারি। শহরকে সংজ্ঞায়িত করতেও এই পর্যবেক্ষণ তাদের সাহায্য করে বলে নাসা জানিয়েছে।

নাসার এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কমেন্টের ঝড় উঠেছে। নাসা রাতের পৃথিবীর ছবিতে ইউরোপ ও আফ্রিকার ছবি সামনে আনার পর ইন্টারনেটে লেখা হয়েছে, ভারত আরও উজ্জ্বল। ভারতের উজ্জ্বল ছবি দিয়ে নেটিজেনরা লিখেছেন সে কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+