Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেপচুনের বলয় শনির মতোই! বিস্ময় ছবি প্রকাশে চমক নাসার ওয়েব টেলিস্কোপের

নেপচুনের বলয় শনির মতোই! বিস্ময় ছবি প্রকাশে চমক নাসার ওয়েব টেলিস্কোপের

নাসার ওয়েব টেলিস্কোপে এক অবাক করা দৃশ্য ধরা পড়ল নেপচুনের। ৩০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ওয়েব টেলিস্কোপ মহাকাশে ঘোরাঘুরি করলেও সৌর জগতের দূরবর্তী গ্রহের বলয়ের ছবি ধারণ করতে পারেনি, যা করে দেখাল নাসার বর্তমান ওয়েব স্পেস টেলিস্কোপ। এই ওয়েব ইমেজ কয়েক দশকের মধ্যে সেরা বলে গণ্য করা হচ্ছে।

সবথেকে আকর্ষণীয় হল গ্রহের রিংগুলি

নাসার ওয়েব টেলিস্কোপ নেপচুনের প্রথম ছবি পাঠিয়েই সবাইকে চমকে দিল। জেমস ওয়েবের ক্যামেরা সম্পূর্ণ নতুন আলোতে বরফের দৈত্যকে প্রকাশ করল নতুন রূপে। এই ছবিতে সবথেকে আকর্ষণীয় হল গ্রহের রিংগুলির চমৎকার দৃশ্য। বেশ কয়েকটি রিং ছাড়াও নেপচুনের ক্ষীণ ধূলিকণা দেখা যায়।

ধূলিময় রিংগুলি ধরা পড়ে তিন দশক আগে, কিন্তু...

এর আগে ১৯৮৯ সালে নাসার ভয়েজার টু মহাকাশ যান নেপচুন পর্যবেক্ষণে গিয়েছিল। কিন্তু তখন তেমন কিছুই শনাক্ত করতে পারেনি। তবে জানিয়েছিল বলয়ের কথা। নেপচুন সিস্টেম বিশেষজ্ঞ হেইডি হ্যামেল বলেন, আমরা শেষবার এই ম্লান ধূলিময় রিংগুলি দেখেছি তিন দশক আগে। তারপর এই প্রথম আমরা তাদের ইনফ্রারেডে দেখছি।

নেপচুনের ১৪টি চাঁদের মধ্যে সাতটি ক্যামেরাবন্দি

বরফ-দানব নেপচুনের সর্বশেষ চিত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েব নেপচুনের ১৪টি চাঁদের মধ্যে সাতটি ক্যামেরাবন্দি করেছে। এই সাতটি হল গ্যালাটিয়া, নায়াদ, থ্যালাসা, ডেসপিনা, প্রোটিয়াস লারিসা, ট্রাইটন। নেপচুনের বৃহৎ এবং অস্বাভাবিক চাঁদ হল ট্রাইটন। আবিষ্কারের পর থেকে গবেষকদের মুগ্ধ করেছে নেপচুনের এই চাঁদ।

পৃথিবীর থেকে সূর্যের দূরত্বের ৩০ গুণ দূরে নেপচুন

পৃথিবীর থেকে সূর্যের দূরত্বের ৩০ গুণ দূরে অবস্থিত নেপচুন। সৌরজগতের দূরবর্তী অঞ্চলে তা প্রদক্ষিণ করে। সেই দূরত্বে সূর্য এতই ক্ষীণ যে নেপচুনে দুপুর পৃথিবীর গোধূলির মতো হয়। এই গ্রহটির অভ্যন্তরে রাসায়নিক গঠনের কারণে একটি বরফের দৈত্য হিসেবে চিহ্নিত করা হয়। বৃহস্পতি ও শনির তুলনায় নেপচুন হাইড্রোজেন ও হিলিয়ামের তেকে ভারী উপাদানে অনেক বেশি সমৃদ্ধ।

ওয়েব টেলিস্কোপে দেখা যায়, সাদা রিং-সহ একটি গ্রহ

ওয়েব টেলিস্কোপে দেখা যায়, সাদা রিং-সহ একটি গ্রহ

নেপচুন যেমন ওয়েব টেলিস্কোপে দেখা যায়, সাদা রিং-সহ একটি গ্রহ। সেখানে রয়েছে কালো আকাশ। তার বিপরীতে ঝিকিমিকি এবং স্পষ্ট। ওয়েবের নিয়ার ইনফ্রারেড ক্যামেরার ছবি নেপচুনকে নীল দেখায় না। মিথেন গ্যাস এতই জোরালোভাবে লাল এবং ইনফ্রারেড আলো শোষণ করে। মিথেন গ্যাস দ্বারা শোষিত হওয়ার আগে সূর্যালোককে প্রতিফলিত করে।

ট্রাইটন সূর্যালোকের গড় ৭০ শতাংশ আলো প্রতিফলিত

ট্রাইটন সূর্যালোকের গড় ৭০ শতাংশ আলো প্রতিফলিত

ওয়েব টেলিস্কোপ শুধু নেপচুনের ছবি তুলেই ক্ষান্ত হয়নি। ১৪টির মধ্যে নেপচুনের সাতটি চাঁদকে ক্যামেরাবন্দি করেছে। তার মধ্যে নেপচুনের সবথেকে বড় চাঁদ ট্রাইটনকে তারার মতো দেখতে লাগে। ঘনীভূত নাইট্রোজেনের হিমায়িত আভায় আচ্ছাদিত ট্রাইটন সূর্যালোকের গড় ৭০ শতাংশ আলো প্রতিফলিত করে।

ছবি সৌ:নাাসা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+