NASA in Saturn: শনি গ্রহের অত্যাশ্চর্য ছবি সামনে আনল নাসা, পৃথিবী ও চাঁদও ধরা দিল অন্যরূপে
মহাকাশ ফের একবার অনন্য কীর্তি গড়ল নাসা। নাসার মহাকাযান ক্যাসিনি শনি গ্রহের অত্যাশ্চর্য ছবি তুলে চমকে দিল। মহাকাশ বিজ্ঞানে সেই ছবি আশ্চর্য করবে সবাইকে। আবার সেই ছবিকে পৃথিবী ও চাঁদও ধরা দিল একেবারে অন্যরূপে। শনির মোহময়ী রূপের কাছে পৃথিবী এমনকী চাঁদও ম্লান।
আসলে নাসার ক্যাসিনি মহাকাশযান শনি গ্রহের যে ছবি তুলেছে, সেখানে পৃথিবী ও চাঁদকে দেখতে লাগছে বিন্দুর মতো। ধরা দিয়েছে মঙ্গল ও শুক্র গ্রহও। মঙ্গল ও শুক্রও তাদের মতো ছোটো ছোটো আলোক-বিন্দু হিসেবে দৃশ্যমান নাসার ক্যাসিনি মহাকাশযানের অত্যাধুনিক ক্যামেরায়।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশের বিভিন্ন প্রান্তে নানা মহাকাশযান ও টেলিস্কোপ পাঠিয়ে মহাকাশ প্রেমীদের সর্বদা মন্ত্রমুগ্ধ করে। সেই ছবি নাসার ইনস্টাগ্রামে প্রকাশ করে পৃথিবী ও মহাকাশের আকর্ষণীয় রূপ সামনে নিয়ে আসে। তেমনই এবারের নিবেদনও মহাকাশপ্রেমীদের বিস্ময় জাগাবে।
নাসার ১২ লক্ষ কিলোমিটার দূর থেকে ক্যাসিনি মহাকাশযান দ্বারা শনির যে ছবি সামনে এনেছে তা মোহিত করবেই মহাকাশপ্রেমীদের। প্রাকৃতিক রঙের যে দৃশ্যের অবতারণা হয়েছে ছবিতে তাতে লাল, সুবজ, নীল মিশে একাকার। সেই ছবিতে সৌরজগতের আরও অন্যান্য গ্র্হ ও উপগ্রহও ধরা দিয়েছে।
ক্যাসিনি শুধু গ্যাসের দৈত্যকেই ক্যামেরাবন্দি করে ক্ষান্ত হয়নি, শুক্র, মঙ্গল, পৃথিবী ও পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকেও এক ফ্রেমে বন্দি করেছে। সূর্য থেকে ষষ্ঠগ্রহ হল শনি। এখন প্রতিদিন সূর্যাস্তের সময় দক্ষিণ-পূর্ব দিগন্তে দেখা যাচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাবে এই গ্রহকে।
উজ্জ্বল হলুদাভ নক্ষত্রের মতো দেখাবে শনিকে। এদিন ক্যাসিনো মহাকাশযান থেকে তোলা শনির অত্যাশ্চর্য ছবি তুলে নাসা লিখেছে এ কথা ছবিটির ব্যাখ্যায় নাসা লিখেছে, প্রথম ছবিতে শুক্রকে উপরের বাম দিকে একটি উজ্জ্বল সাদা বিন্দু হিসেবে দেখা যাচ্ছে। মঙ্গল শুক্র গ্রহের উপরে তির্যকভাবে দেখা যাচ্ছে। সেটি ক্ষীণ লালবিন্দুর মতো।
পৃথিবী ও চাঁদকে দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিতে। একটি ফ্যাকাশে নীলবিন্দু আর অন্যটি ছোটো সাদা বিন্দু। ক্যাসিনো এদিন শনিকে দেখেছে কাছ থেকে। এর আগে পাইওনিয়ার ১১ নামের একটি মহাকাশাযান, যা সৌরজগতের অন্বেষণের পথ প্রশস্ত করেত সাহায্য করেছিল। ৪৪ বছর আগে সেই থেকেই শনি গ্রহকে নিয়ে শুরু হয়েছিল গবেষণা।
শনি গ্রহের এই অত্যাশ্চর্য ছবি প্রকাশ করার পর ১০ লক্ষাধিক লাইক পড়েছে। কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। প্রতিরাতে এইরকম মহাজাগতিক দৃশ্য দেখে অভিভূত হওয়ার কথা লিখেছেন অনেকে। একজন লিখেছে, শনি থেকে পৃথিবীকে এমন দখাচ্ছে যে আমি আশ্চর্য হয়েছিল। আর একজন লিখেছেন মহাকাশ অতীব সুন্দর।












Click it and Unblock the Notifications