মঙ্গল গ্রহে তিনে পা দিল নাসার পারসিভারেন্স রোভার, প্রাণের সন্ধানে মিশন জারি

মঙ্গল গ্রহে এই দুই বছরে রোভারটি মোট ১৪.৯৭ কিলোমিটার ভ্রমণ করেছে। মার্স অক্সিজেন ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট প্রযুক্তিতে ৯২.১১ গ্রাম অক্সিজেন তৈরি করেছে

মঙ্গল গ্রহে প্রাণের সন্ধানে দু-বছর আগে পা রেখেছিল নাসার পারসিভারেন্স রোভার। যদি একটি জীবিত জীবাণুও পাওয়া যায়, তা খুঁজে বের করাই ছিল নাসার লক্ষ্য। নয়া প্রযুক্তি কাজে লাগিয়ে নাসা মঙ্গলের বুকে ছুটিয়েই চলেছে পারসিভারেন্স রোভারকে। কিন্তু এখনও মিশন সফল হল না তাদের।

লক্ষ্য প্রাচীন জীবাণুর সন্ধান

লক্ষ্য প্রাচীন জীবাণুর সন্ধান

ছয় চাকাযুক্ত নাসার পারসিভারেন্স রোভার ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে পৌঁছেছিল। তারপর থেকে পারমাণবিক শক্তিচালিত মহাকাশযানটি লাল গ্রহেৎ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করে চলেছে। পারসিভারেন্স রোভার সফলভাবে মঙ্গলে দু-বছরের অপারেশন সম্পন্ন করেছে। তৃতীয় বছরে পা দিয়ে তাদের লক্ষ্য প্রাচীন জীবাণুর সন্ধান।

হ্রদের সন্ধান পেয়েছে নাসা

হ্রদের সন্ধান পেয়েছে নাসা

মঙ্গলে এক সময় প্রাণ ছিল, সেই সত্য নিরূপণ করাই নাসার পারসিভারেন্স রোভারের লক্ষ্য। লাল গ্রহে অপারেশনের তৃতীয় বছরে প্রবেশ করেই সেই লক্ষ্যপূরণ করতে চাইছে নাসা। রোভারটির জাজিরো ক্রেটার ছুটে চলেছে মঙ্গলের অলিতে-গলিতে। সেখানে একটি হ্রদের সন্ধান পেয়েছে নাসার পারসিভারেন্স রোভার।

নয়া আবিষ্কৃত হ্রদে রয়েছে জীবন!

নয়া আবিষ্কৃত হ্রদে রয়েছে জীবন!

নাসা মনে করছে এই হ্রদের সন্ধান তাদের আশা আরও বাড়িয়ে দিয়েছে। এই হ্রদ এক সময় জলে পরিপূর্ণ ছিল এবং জলের ঢেউয়ের ছাপও মিলসেছে সম্প্রতি। অর্থাৎ তরল জল থাকা মানেই যে জীবন থাকবে, তা ধরে নেওয়াই যায়। সেই লক্ষ্য নিয়েই নয়া আবিষ্কৃত হ্রদে জীবনের সন্ধান চালাচ্ছে।

পৃথিবীতে মঙ্গলগ্রহের শিলা ও মাটির নমুনা

পৃথিবীতে মঙ্গলগ্রহের শিলা ও মাটির নমুনা

তারপর থেকেই হ্রদের বিভিন্ন নমুনা সংগ্রহ করছে নাসার পারসিভারেন্স রোভার। এবং তার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করে চলেছে। তা আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য এবং মঙ্গলে ভবিষ্যতের মিশন জন্য পৃথিবীতে মঙ্গলগ্রহের শিলা ও মাটির নমুনা পাঠিয়েছে রোভার।

অতীতে কোনও সময় প্রাণ ছিল মঙ্গলে

অতীতে কোনও সময় প্রাণ ছিল মঙ্গলে

মঙ্গল গ্রহের শিলা ও মাটির ১০টি টাইটানিয়াম টিউব ফেলেছে নাসার পারসিভারেন্স রোভার। বিজ্ঞানীরা পৃথিবীতে বিভিন্ন ল্যাব মঙ্গলগ্রহের নমুনাগুলি পরীক্ষা করবে, যাতে মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য ভালোভাবে বোঝা যায়। সেখানে কোনও সময় প্রাণ ছিল কি না তার হদিশ পাওয়া যায়।

একটি বিশেষ স্থানের ছবি তোলার নির্দেশ

একটি বিশেষ স্থানের ছবি তোলার নির্দেশ

নাসা রোভারটিকে মঙ্গলের দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য পাঠাচ্ছে। রোভারের জাজিরো ক্রেটারে 'জেনকিন্স গ্যাপ' নামক একটি স্থানের ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে। নাসা বলেছে, মঙ্গল আরও রৌদ্রোজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। সর্বোচ্চ মাইনাস 14 ডিগ্রি সেলসিয়াস হতে পারে মঙ্গলের তাপমাত্রা। তার ফলে জেজেরো ক্রেটার অনুকূল আবহাওয়া পেয়ে আরও ভালো কাজ করতে পারবে।

মঙ্গলে পারসিভারেন্স রোভারের কীর্তি

মঙ্গলে পারসিভারেন্স রোভারের কীর্তি

মঙ্গল গ্রহে এই দুই বছরে রোভারটি মোট ১৪.৯৭ কিলোমিটার ভ্রমণ করেছে। মার্স অক্সিজেন ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট প্রযুক্তিতে ৯২.১১ গ্রাম অক্সিজেন তৈরি করেছে এবং গ্যাস ডাস্ট রিমুভাল টুল পাথর থেকে অবশিষ্ট ধূলিকণা এবং কণা পরিষ্কার করতে ৬২ বার স্ফীত হয়েছে। রোভারটি এখন পর্যন্ত ১ লক্ষ ৬৬ হাজার ছবি তুলেছে মঙ্গলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+