নাসার কামাল আর্টেমিস মিশনে! চাঁদের পৃষ্ঠের নিকটতম ছবি পাঠাল চন্দ্রযান ওরিয়ন

নাসার কামাল আর্টেমিস মিশনে! চাঁদের পৃষ্ঠের নিকটতম ছবি পাঠাল চন্দ্রযান ওরিয়ন

নাসা কামাল করে দেখাচ্ছে আর্টেমিস মিশনে। আর্টেমিস ওয়ান মিশনের প্রথম চন্দ্রযান ওরিয়ন চাঁদের পৃষ্ঠের নিকটতম ছবি পাঠাল পৃথিবীতে। ওরিয়নের অপটিক্যাল নভিগেশনাল সিস্টেম ব্যবহার করে এই ছবিটি তোলা হয়েছে। চাঁদের এই দর্শনীয় ছবি একেবারেই বিরল হয়ে দেখা দিয়েছে নাসার জ্যোতির্বিজ্ঞানীদের কাছে।

নাসার কামাল আর্টেমিস মিশনে! চাঁদের পৃষ্ঠের নিকটতম ছবি পাঠাল চন্দ্রযান ওরিয়ন

নাসার পাঠানো চন্দ্রযানটি আর্টেমিস মিশন ওয়ানের সময় পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহের নিকটতম অবস্থানে চন্দ্র পৃষ্ঠের ছবি তোলে। সেই সময় চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১৩০ কিলোমিটার উপরে ছিল চন্দ্রযানটি। ছবিটি ওরিয়নের অপটিক্যাল নেভিগেশনাল সিস্টেম ব্যবহার করে তোলা হয়েছে, যা পৃথিবী ও চাঁদের বিভিন্ন পর্যায়ে এবং দূরত্বে কালো-সাদা ছবি ধারণ করে। নাসা ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছে। সেটাই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

চাঁদের বিভিন্ন এলাকার চারটি ছবি শেযার করেছে নাসা। নাসার এই ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে প্রকাশিত ছবিগুলি ১৯৭৫ সালে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর থেকে স্যাটেলাইটের সবথেকে কাছে ছবি। নাসা তার পোস্টে আরও লিখেছে, অ্যাপালো ১১, ১২ ও ১৪-র অবতরণ করা স্থানগুলির উপর দিয়ে অতিক্রম করেছে বর্তমান চন্দ্রযান ওরিয়ন। বর্তমানে তা একটি দূরবর্তী কক্ষপথের দিকে যাচ্ছে। এই কক্ষপথ চাঁদ পৃথিবীর চারপাশে যেদিকে ঘুরছে, তার বিপরীত দিকে ওরিয়নকে নিয়ে যাবে।

শেষ ৫০ বছরে আর্টেমিস ওয়ান মিশনের ওরিয়নই একমাত্র মহাকাশযান যা চাঁদের ফ্লাইবাই সম্পন্ন করেছে। আর্টেমিস একটি অবিকৃত মিশন, যা নভোচারীরা ভবিষ্যতের মিশনে যাত্রা করার আগে নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযান পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।

এই মিশনটি সফল হলে আর্টেমিস ২০২৪ সালে চাঁদের চারপাশে মানব অভিযান করাবে। অর্থাৎ মানুষ চাঁদের কক্ষপথে পাড়ি দেবে। তবে এক্ষেত্রে চাঁদের নামবে না নভশ্চররা। তার পরের বছর ২০২৫-এ আর্টেমিস থ্রি-তে নভশ্চরদের পাঠানো হবে চাঁদে নামানোর জন্য। তার আগে পর্যায়ক্রমিক নানা পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে নাসা। আর্টেমিশ ওয়ান ও আর্টেমিস টু উভয়েই নাসার পরীক্ষামূলক অভিযান।

আর্টেমিস মিশন থ্রি-তে চাঁদের প্রথম কোনও মহিলা নভোচারী যাচ্ছেন। তিনি চাঁদে নামলে, তিনিই প্রথম মহিলা হিসেবে চাঁদের মাটিতে পা রাখবেন। এখন সেই সন্ধিক্ষণের অপেক্ষায় রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা এক বৃহৎ লক্ষ্য নিয়ে আর্টেমিস মিশন শুরু করেছে। চাঁদের এই মিশন সম্পূর্ণ হলে নাসার পরবর্তী লক্ষ হবে মঙ্গল অভিযান। এবং তা হবে ২০৩০-এর মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+