NASA for Luna 25: চাঁদের মাটিতে কোথায় আছড়ে পড়েছে লুনা-২৫, নাসার লুনার অরবিটারে ধরা পড়ল ছবি
ভারতের মতোই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চেয়েছিল রাশিয়ার মহাকাশযান লুনা ২৫। ইসরোর চন্দ্রযান ৩ মিশনের পরে যাত্রা করেও আগে চাঁদের মাটি ছুঁতে গিয়ে বিপত্তি বাধে। চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ে রাশিয়ার লুনা ২৫ মহাকাশযান।
লুনা ২৫-এর চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল ২১ অগাস্ট। তার আগে ২০ অগাস্ট ভেঙে পড়ে লুনা ২৫। তারপর এক সপ্তাহ কাটতে না কাটতেই চাঁদের মাটিতে লুনা ২৫-কে পর্যবেক্ষণে সফল হল নাসা। নাসার লুনার অরবিটারে ধরা পড়ল লুনা ২৫-এর ছবি।

সম্প্রতি চাঁদের মাটিতে রাশিয়ান মহাকাশযান লুনা ২৫-এর মতো দেখতে একটি ক্র্যাটার পর্যবেক্ষণ করেছে নাসার লুনার অরবিটারের ক্যামেরা। নাসা মনে করছে ওটি আসলে রাশিয়ার লুনা ২৫-এর ধ্বংসাবশেষের গর্ত। নাসার লুনা ২৫ ওই জায়গায় আছড়ে পড়েছে বলেই তৈরি হয়েছে গর্ত। সেই গর্তেই রয়েছে লুনার ধ্বংসাবশেষ।
নাসার লুনার অরবিটার চন্দ্রপৃষ্ঠে এমনই একটা ক্র্যাটারের ছবি পেয়েছে, যে ক্র্যাটার বা গর্ত আগে চাঁদের ওই জায়গায় ছিল না। সম্প্রতি তৈরি হয়েছে গর্তটি। আর সেটা তৈরি হয়েছে নাসার কক্ষপথ সঙ্কোচনের সময় লুনা ২৫ চাঁদের মাটিতে আছড়ে পড়ার ফলে।
রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস ২১ অগাস্ট একটি তথ্য প্রকাশ করে জানায়, চাঁদের মাটিতে কোন অংশ আছড়ে পড়তে পারে লুনা ২৫। রাশিয়ার মহাকাশ কেন্দ্রের উল্লিখিত সেই জায়গার সঙ্গে নাসার লুনার অরবিটারের পর্যবেক্ষণ মিলে গিয়েছে। নাসার লুনার অরবিটার ২৪ অগাস্ট প্রায় চার ঘণ্টা ঘরে একটি অভিযান চালায়।
নাসার এলআরওসি টিম আগে তোলা ছবি আর চার ঘণ্টার অভিযানে তোলা সিকোয়েন্সের তুলনা করে একটি নতুন ক্র্যাটার আবিষ্কার করে। ওই নতুন ক্র্যাটারটিই লুনা ২৫-এর আছড়ে পড়া স্থল বলে জানানো হয়েছে। চাঁদের উত্তর দিকে রয়েছে ওই ধ্বংসাবশেষের স্থল।
২০২২ সালের জুন মাসে নাসার লুনার অরবিটার একটি ছবি তুলেছিল ওই স্থানের। সেখানে যে ক্র্যাটার নেই, তা রয়েছে নতুন ছবিতে। এটিকে প্রাকৃতিক গর্ত নয় বলেই মনে করছে নাসা। লুনা ২৫-এর প্রভাবেই এই গর্ত হয়েছে। নতুন গর্তটির ১০ মিটার ব্যাস। ল্যান্ডিং পয়েন্ট থেকে ৪০০ কিলোমিটার দূরে রয়েছে এই ক্র্যাটারটি।
নাসার লুনার অরবিটার চাঁদের কক্ষপথে বিজ্ঞান মিশন চালাচ্ছে। নাসার গর্ডাড স্পেস সেন্টার দ্বারা পরিচালিত হচ্ছে এই মিশন। ২০০৯-এর ১৮ জুন শুরু করা হয়েছিল এই মিশন। সাতটি শক্তিশালী যন্ত্রের সাহায্যে ডেটার ভাণ্ডার তৈরি করা হচ্ছে। চাঁদ নিয়ে গবেষণা চালাতেই এই উদ্যোগ।












Click it and Unblock the Notifications