৪৫০০০ গ্যালাক্সি এক ফ্রেমে! মহাবিশ্বের জন্মলগ্নের খোঁজে আরও একধাপ জেমস ওয়েব

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একের পর এক চমক দেখেই চলেছে মহাকাশে। সম্প্রতি এক ফ্রেমে ৪৫ হাজার গ্যালাক্সিকে বন্দি করতে সফল হয়েছে নাসার এই অত্যাধুনিক মানমন্দির। মহাকাশে অ্যাডভান্সড ডিপ এক্সট্রা গ্যালাকটিক সার্ভে প্রোগ্রামের অংশ হিসেবে ৪৫০০০ গ্যালাক্সির ছবি ধারণ করেছে জেমস ওয়েব।

এটি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা ধারণ করা সবথেকে অবিশ্বাস্য চিত্রগুলির মধ্যে একটি। খালি চোখে মনে হবে এটি একটি তারার মেলা, যে তারা ছায়াপথ গুলিকে পূর্ণ করেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আগে একমাত্র হাবল টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছিল আকাশের এই মহিমা।

image of space

নাসার অত্যাধুনিক এই টেলিস্কোপের তোলা ছবি দেখে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে চেষ্টা করছেন জন্মলগ্নে তারা ও ছায়াপথগুলি কীভাবে তৈরি হয়েছিল। এখানে উল্লেখ্য, ৩২ দিন ধরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই প্রোগ্রামটি চালিয়ে গিয়েছে মহাকাশে।

আসলে জ্যোতির্বিজ্ঞানীরা বেশ কিছু উত্তর পেতে চাইছেন মহাকাশের রহস্য উন্মোচনে। তারা জানতে চাইছেন প্রাচীন ছায়াপথগুলি কীভাবে নিজেদেরকে একত্র করেছিল, জানতে চাইছেন মহাকাশে কত দ্রুত তারা বা নক্ষত্র গঠন হয়েছিল, কেন বেশ কিছু ছায়াপথে নক্ষত্রের সৃষ্টি বন্ধ হয়ে যায়?

image of galaxy

নাসার এই দলটি মহাবিস্ফোরণের ৫০০ থেকে ৮০০ মিলিয়ন বছর পরে বিদ্যমান গ্যালাক্সিগুলির তদন্ত করেছিল, তখন মহাবিশ্ব ছিল শৈশবকালে। মহাশূন্য ছিল গ্যাসীয় কুয়াশায় পূর্ণ, যা শক্তিশালী আলোতেও অস্বচ্ছ করে তুলেছিল মহাকাশকে। এর প্রায় এক বিলিয়ন বছর পরে কুয়াশা পরিষ্কার হয়ে মহাবিশ্ব স্বচ্ছ হয়েছিল।

জ্যোতির্বিজ্ঞানীরা ওয়েবের ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ এর যন্ত্র ব্যবহার করেছিলেন মহাবিশ্বের প্রাথমিক যুগের নক্ষত্র গঠনের সন্ধান করতে।এই তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের রায়ান এন্ডসলি। তিনি বলেন, আমরা যে প্রায় প্রতিটি একক গ্যালাক্সি খুঁজে পাচ্ছি, সেখানে অস্বাভাবিকভাবে তারকা গঠনের পরিবেশ রয়েছে।

image of galaxy

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই অত্যাশ্চর্য ছবি দেখে জ্যোতির্বিজ্ঞানীদের দলটি আরো আবিষ্কার করেছে যে প্রাথমিক ছায়াপথ গুলি দ্রুত নক্ষত্র গঠনের সময়কালের মধ্য দিয়ে গেছে, যেখানে ছেদ পড়েছে সেখানে তৈরি হয়েছে কম তারা।

গবেষক দলের অন্যতম অ্যারিজেনা বিশ্ববিদ্যালয়ের কেভিন হেইনলাইন আগে আমরা দেখতে পেতাম মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিকে ছায়াপথ গুলি ছোটো ছোটো দাগের মতো। এখন আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কিছু দৃশ্যমান কাঠামো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নক্ষত্রগুলি কয়েকশো মিলিয়ন বছর পরে জন্মগ্রহণ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+