প্রতীক্ষার প্রহর গোনা শুরু, নাসার চন্দ্রযানের প্রশান্ত মহাসাগরে প্ল্যাশডাউন আজই, দেখুন লাইভ

প্রতীক্ষার প্রহর গোনা শুরু, নাসার চন্দ্রযানের প্রশান্ত মহাসাগরে প্ল্যাশডাউন আজই, দেখুন লাইভ

নাসার চন্দ্রযান ওরিয়ন আজই ফিরছে পৃথিবীতে। ২৫ দিনের অভিযানে আর্টেমিস ওয়ান মিশন সেরে রবিবার প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। এদিন ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে ওরিয়ন নেমে আসবে সুদূর চাঁদ থেকে, তার জন্য প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ওরিয়নের সেই ফেরার দৃশ্য নিজের চোখে দেখার বিশেষ ব্যবস্থাও করেছে নাসা।

প্রতীক্ষার প্রহর গোনা শুরু, নাসার চন্দ্রযানের প্রশান্ত মহাসাগরে প্ল্যাশডাউন আজই, দেখুন লাইভ

অ্যাপোলো মিশনে শেষবার চাঁদে মানুষ পাঠিয়েছিল নাসা। আবার এই আর্টমিস মিশনে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আর্টেমিশ ওয়ান মিশনে ওরিয়ন চাঁদে গিয়েছিল মহড়ায়। মহড়া শেষ করে রবিবার পৃথিবীতে ফিরে আসছে ওরিয়ন। তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সমুদ্রে ওরিয়ন প্যারাসুটের সহায়তায় প্রশান্ত মহাসাগরের বুকে নামবে।

নাসার আর্টেমিস ওয়ান মিশনের এই শেষ ল্যাপে নাসা পরীক্ষামূলকভাবে দেখছে কীভাবে চাঁদ থেকে মানুষকে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। এমন এক দিনে চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসছে ওরিয়ন, এই দিনেই ৫০ বছর পূর্ণ হচ্ছে অ্যাপোলো ১৭-র কীর্তি। সব কিছু ঠিক চললে নাসার আর্টেমিস ওয়ান মিশন সফল করে চন্দ্রযান ওরিয়ন পৃথিবীতে পৌঁছবে ১১ ডিসেম্বর অর্থাৎ রবিবার রাত ১১টা ১০ মিনিটে।

চাঁদ থেকে সোজা প্রশান্ত মহাসাগের প্ল্যাশ ডাউন করার কথা ওরিয়নের। নাসা ওরিয়নের এই প্ল্যাশডাউন লাইভ দেখানোর ব্যবস্থা করেছে। ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে ওরিয়ন মহাকাশযানের প্ল্যাশডাউনের লাইভ স্ট্রিমিং করবে নাসা। নাসার অ্যাপে সেই লাইভ স্ট্রিম দেখা যাবে। এছাড়া নাসা টিভি এবং নাসার নির্দিষ্ট ইউটিউব লিঙ্কের মাধ্যমে লাইভস্ট্রিম দেখতে পাওয়া যাবে।

নাসার ওরিয়নের পৃথিবীতে পুনঃপ্রবেশের ঠিক আগে ক্রু মডিউলটি প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশ করবে। সেই প্ল্যাশ ডাউনের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। ক্যালিফোর্নিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরের গুয়াডালুপ দ্বীপের কাছে ওরিয়ন নামবে। সেই দৃশ্য নাসা সরাসরি সম্প্রসার করবে। নাসা এমনভাবে আর্টেমিস ওয়ান পুনঃপ্রবেশের পরিকল্পনা করেছে, যাতে নিশ্চিত করা যায় যে মহাকাশযানের অবশিষ্ট অংশগুলি পৃথিবীর বুকে কোনও ক্ষতি সৃষ্টি না করে।

সার্ভিস মডিউল থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে ওরিয়নের ক্রু মডিউল একটি বিশেষ কৌশল সম্পাদন করবে, যাতে মহাকাশযানটি সঠিকভাবে নির্দিষ্টস্থানে স্প্ল্যাশ করতে পারে। যে কোনও মানব মহাকাশযানের জন্য এই প্ল্যাশ ডাউন সফল হওয়া জরুরি। নাসার মতে, এই কৌশলটি ভবিষ্যতে আর্টেমিস মিশনকে নিরাপদে পুনঃপ্রবেশ ঘটাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+