চাঁদ থেকে ফেরার পথে সমস্যায় নাসার ওরিয়ন, আর্টেমিস মিশন সফল হবে তো, প্রশ্ন

চাঁদ থেকে ফেরার পথে সমস্যায় নাসার ওরিয়ন, আর্টেমিস মিশন সফল হবে তো, প্রশ্ন

চাঁদে যাওয়ার পথে একবার নাসার মহাকাশযান ওরিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বিজ্ঞানীদের। আসার পথেও কক্ষপথ পরিবর্তনের সময় ওরিয়ন সমস্যান পড়ল। হঠাৎ চন্দ্রযানে পাওয়ার কন্ডিশনিংয়ে সমস্যা দেখা দেওয়ায় আর্টেমিস মিশন ওয়ানের সাফল্য প্রশ্নের মুখ পড়েছে। তবে বিজ্ঞানীরা তা সমাধামে বদ্ধপরিকর।

চাঁদ থেকে ফেরার পথে সমস্যায় নাসার ওরিয়ন, আর্টেমিস মিশন সফল হবে তো, প্রশ্ন

নাসার ওরিয়নের এদিন চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ১২৭ কিলোমিটার উপরে উড়ে যাওয়ার কথা ছিল। ওরিয়ন তার দ্বিতীয় প্রয়োজনীয় ট্রাজেক্টরি সংশোধনী বার্নটি রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ সঞ্চালিত করে। এরপর সোমবার ১২টা ১১-য় ডিপ স্পেস নেটওয়ার্কের ক্যানবেরা গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সংযোগ করার কিছুক্ষণ পরেই মহাকাশযানটি তার পাওয়ার কন্ডিশনিং ডিস্ট্রিবিউশন ইউনিটে সমস্যার সম্মুখীন হয়।

ওরিয়নের পাওয়ার কন্ডিশনিং ডিস্ট্রিবিউশন ইউনিটে টারটি ল্যাচিং কারেন্ট লিমিটার বন্ধ করে দেওয়া হয়, কারণ এগুলি পাওয়ার ডাউনস্ট্রিমের জন্য দায়ী। নাসা জানিয়েছে ওই সুইচগুলি প্রপালশন এবং হিটার সাবসিস্টেমের সঙ্গে সংযোগ সাধন করে। মহাকাশ সংস্থা নিশ্চিত করেছে, ওরিয়নের সিস্টেমগুলি সক্রিয় হয়ে সফলভাবে ডাউনস্ট্রিম উপাদানগুলিকে পুনরায় চালিত করেছে।

একইসঙ্গে জানিয়েছে, এই সমস্যাটি কোনও গুরুত্বপূর্ণ সিস্টেমের জন্য বাধা সৃষ্টি করেনি। নাসা এই মর্মে মহাকাশযান ওরিয়নের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থায় কোনও প্রভাব শনাক্ত করতে পারেনি। ফলে ওরিয়নের ফিরে আসা ও আর্টেমিস ওয়ানের সাফল্য নিয়ে কোনও দ্বিমত নেই। আর্টমিস মিশন ওয়ান সফলভাবেই রূপায়িত হয়েছে বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা।

সোমবার রাত ১০টা ১৩ মিনিট নাগাদ ৩ মিনিট ২৭ সেকেন্ডের জন্য একটি ফ্লাইবাই সঞ্চালিত হবে। এর ফলে চাঁদের ১২৭ কিলোমিটার উপরে উড়বে ওরিয়ন। প্রতি সেকেন্ডে প্রায় হাজার কিলোমিটার করে ওরিয়নের গতি পরিবর্তন করবে। এই কৌশলটি মিশনের ফেরার পথে সবথেকে বড়ো একটি বিষয়। এরপর মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসা না পর্যন্ত কেবলমতা্র ছোটো ট্র্যাডেক্টরি সংশোধন করবে।

নাসার মহাকাশযান এরিয়ন চাঁদের বুকে যাত্রা শেষ করে পৃথিবীতে প্রত্যাবর্তন করতে চলেছে। সেই প্রস্তুতি তারা সেরে রেখেছে নাসা। ইতিমধ্যে নাসার এক্সপ্লোরেশন গ্রাউন্ড সিস্টেম এবং মার্কিন নৌবাহিনীর দলগুলি সমুদ্র তাঁদের চূড়ান্ত প্রশিক্ষণ শেষ করেছে। সমুদ্রে একটি মক ক্যাপসুল ব্যবহার করে অনুশীলন চালিয়েছে। সমুদ্র থেকে ওরিয়নকে উদ্ধারের সমস্ত প্রস্ততি সারা হয়ে গিয়েছে। এখন শুধু রবিবার ওরিয়নের ফেরার অপেক্ষা। রবিবার অর্থাৎ ১১ ডিস্মেবর প্রশান্ত মহাসাগরের বুকে ওরিয়ন প্ল্যাট হওয়ার কথা রয়েছে। তা হলেই আর্টেমিস মিশন ওয়ান সফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+