চাঁদ থেকে দেখতে কেমন পৃথিবী, নাসার ওরিয়ন মহাকাশযান পাঠাল সেই ‘মহার্ঘ’ ছবি

চাঁদ থেকে কেমন লাগে পৃথিবীকে দেখতে? তা নিয়ে্ নানা সময়ে চর্চা চলেছে। কিন্তু নাসার ওরিয়ন মহাকাশযান আর্টেমিস মিশন ওয়ানে সেই ‘মহার্ঘ’ ছবি পাঠিয়ে চমকে দিল বিশ্বকে। নাসার বিজ্ঞানীরা সেই ছবি দেখে আপ্লুত।

চাঁদ থেকে কেমন লাগে পৃথিবীকে দেখতে? তা নিয়ে্ নানা সময়ে চর্চা চলেছে। কিন্তু নাসার ওরিয়ন মহাকাশযান আর্টেমিস মিশন ওয়ানে সেই 'মহার্ঘ' ছবি পাঠিয়ে চমকে দিল বিশ্বকে। নাসার বিজ্ঞানীরা সেই ছবি দেখে আপ্লুত। ওরিয়ন চাঁদের উদ্দেশে যাওয়ার পথেই যে ছবি পাঠিয়েছে তা অবাক করে দিয়েছে তাঁদের।

চাঁদ থেকে দেখতে কেমন পৃথিবী, নাসার ওরিয়ন মহাকাশযান পাঠাল ছবি

নাসার ওরিয়ন চাঁদে পৌঁছনোর পথে যে ছবি পাঠিয়েছে পৃথিবীর, তা দেখতে ফ্যাকাশে নীল। ৩ লক্ষ ৭০ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব থেকে লুমিং চাঁদ ও আমাদের ফ্যাকাশে নীল গ্রহের ছবি তুলে পাঠিয়েছে ওরিয়ন। ফ্যাকাশে নীল গ্রহের ভিডিও হিউস্টনের জনসন স্পেস সেন্টারে পৌঁছে যাওয়ার পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিজ্ঞানীরা।

ওরিয়ন যখন চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, মাত্র ১৩০ কিলোমিটার দূরে ছিল, তখনই এই ছবি তোলা হয়। তারপর আধঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্ল্যাকা আউটের কারণে। হিউস্টনের ফ্লাইট কন্ট্রোলাররা চাঁদের আড়াল থেকে ক্যাপসুলটি বের হওয়া পর্যন্ত ক্রিটিক্যাল ইঞ্জিন ফায়ারিং ঠিকঠাক হয়েছে কি না জানতেন না। তারপর ওরিয়নের ক্যামেরাগুলি ছবি পাঠানোয়, আনন্দে আত্মহারা হয়ে যান বিজ্ঞানীরা।

৫০ বছর আগে নাসার অ্যাপোলো মিশনে শেষবার চাঁদে গিয়েছিল মানুষ। ১৬ নভেম্বর শুরু হওয়া আর্টিমিস ওয়ান মিশন শুরু চাঁদে মানুষ পাঠানোর মহড়ায়।। আর্টেমিস ওয়ান নাসার কেনেডি সেন্টার থেকে পাড়ি দিয়ে সোমবারই চাঁদে পৌঁছে গিয়েছে।মাত্র ৬ দিনের মধ্যে গন্তব্যে পৌঁছে তা কাজ শুরু করে দিয়েছে।

নাসার চন্দ্রযান ওরিয়নের পৃথিবীর যে ছবিটি ফেরত পাঠিয়েছে, তা একটি ছোটো নীল বিন্দুর মতো দেখাচ্ছ। তার এক ঘণ্টারও কম সময়ে ওরিয়ন ট্রানকুইলিটি বেসের উপরে উঠে যায়, যেখানে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন ১৯৬৯ সালের ২০ জুলাই অবতরণ করেন। কিন্তু সেই জায়গার ছবি তুলতে পারেনি ওরিয়ন।

নাসার চন্দ্রযান যখন ওই জায়গায় পৌঁছয় তখন জাগাটি অন্ধকার থাকার কারণে সাইটের কোনও ছবি ছিল না। তবে দু-সপ্তাহের ওরিয়ন ফের ওই ছবি তুলে পাঠাবো বলে আশাবাদী বিজ্ঞানীরা। সেই ছবি ফিরতি ফ্লাইবাইতে তাঁরা পাবেন বলে মনে করছে নাসা।

শুক্রবার ফায়ারিং করে চাঁদের কক্ষপথে ক্যাপসুল স্থাপন করবে। সেইসঙ্গে মহাকাশচারীদের জন্য ডিজাইন করা দূরত্বের রেকর্ড ভেঙে দেবে ওরিয়ন। পৃথিবী থেকে প্রায় ৪০০ হাজার বা তার লক্ষ কিলোমিটার দূরত্বে ১৯৭০ সালে সেট করা হয়েছিল ওই ধরনের ক্যাপসুল। এবার সেই দূরত্ব হবে ৪৩৩ হাজার বা চার লক্ষ ৩৩ হাজার কিলোমিটার। আগামী সোমবার পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে তা স্থাপন করবে ওরিয়ন।

আর্টেমিস ওয়ান মিশনটি চলবে ২৫.৫ দিন। এই মিশন সম্পূর্ণ হলে ফের মানুষের যাতায়াত শুরু হবে চাঁদের জগতে। মিশনের ষষ্ঠদিনে এসে মহাকাশযান ওরিয়ন চাঁদে পৌঁছয়। এর আগে মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল। চন্দ্র গোলকরে মধ্যে প্রবেশ করে চাঁদের মাধ্যাকর্ষণে চলা শুরু করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+