মহাকাশ ঘুরে ফিরছেন নাসার স্পেস-এক্স ফাইভ মিশনের নভোচারীরা, কোথায় অবতরণ
নাসা এদিন জানিয়েছে, স্পেস এক্স ড্রাগন মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের হারমনি মডিউল থেকে ক্রু ফাইভের মহাকাশচারীদের বহন করে আনছে।
মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরছেন নাসার নভোশ্চররা। নাসার স্পেস-এক্স ফাইভ মিশনের নভোচারীরা খুব শীঘ্রই নামবেন পৃথিবীতে। তাঁর পৃথিবীতে ফিরে কোন সাফল্যের খোঁজ দেন সেইদিকে তাকিয়েই রয়েছে মহাকাশ বিজ্ঞান। রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁদের পৃথিবীতে ফেরার জন্য আনডক করা হয়েছে।
নাসা এদিন জানিয়েছে, স্পেস এক্স ড্রাগন মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের হারমনি মডিউল থেকে ক্রু ফাইভের মহাকাশচারীদের বহন করে আনছে। তারা আনডক করেছে এদিনই। প্রায় ছয় মাস-ব্যাপী বিজ্ঞান মিশন সম্পূর্ণ করার পর তারা ফিরে আসতে চলেছে।

স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযানটিতে রয়েছেন নাসার মহাকাশচারী নিকোল মান ও জোশ কাসাডা। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সার নভোচারী কোইচি ওয়াকাতা এবং রসকসমস মহাকাশচারী আনা কিকিনা। রবিবার আন্তর্জাতিক সময় ১২টা ৫০ মিনিটে হারমনি মডিউল থেকে তা আনডক করা হয়েছে৷
স্পেসএক্স ক্রু ড্রাগন ফাইভ মিশনটি ২০২২ সালের ৫ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা করেছিল। স্পেসএক্স ফ্যালকন নাইন রকেটে করে তা পাড়ি দিয়েছিল মহাকাশে। পরের দিন মহাকাশযানটি স্পেস স্টেশনে পৌঁছয়।
এই ক্রু ড্রাগন মহাকাশযানে ফিরে আসা চার মহাকাশচারী ছাড়াও তিনজন মহাকাশচারী একটি সয়ুজ মহাকাশযানে ফিরবেন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে। ক্রু সিক্স মিশনটি ২ মার্চ কেনেডি স্পেস সেন্টার থেকে অনুরূপভাবে চালু হয়েছিল, যা নাসার মহাকাশচারী স্টিফেন বোয়েন ও ওয়ারেন হোবার্গ, রাশিয়ান মহাকাশচারী আন্দ্রে ফেডিয়ায়েভ ও সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশচারী সুলতান আলনিয়াদিকে নিয়ে আসছে।

দুই মহাকাশযানের মহাকাশচারীরা পৃথিবীকে অবতরণ করবে শীঘ্রই। তবে তাঁদের অবতরণের নির্ঘণ্ট এখনও প্রকাশ করা হয়নি। এখন ঘোষণা করা হয়নি কোথায় অবতরণ করবেন তাঁরা। তবে ফ্লোরিডার আশেপাশে কোথাও তাঁদের নামানো হবে। তরা জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি নাসার আর্টেমিস ওয়ান মহাকাশ যান চাঁদ থেকে ফিরে এসেছে পৃথিবীতে। এবার আর্টেমিস টু চাঁদে পাঁঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আর্টেমিস টু-তে চাঁদের কক্ষপথে যাবেন মানুষ। তবে তাঁরা চাঁদে অবতরণ করবেন না। তারপর আর্টেমিস থ্রি মিশনে চাঁদের বুকে পা দেবেন নভোশ্চররা।
Splashdown!#Crew5 is back on Earth, completing a science mission of nearly six months on the @Space_Station. Their @SpaceX Dragon Endurance spacecraft touched down at 9:02pm ET (0202 UTC March 12) near Tampa off the coast of Florida. pic.twitter.com/nLMC0hbKY4
— NASA (@NASA) March 12, 2023
৫০ বছর পর আবার চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যেই পর্যায়ক্রমে এই দুটি মিশনে নামবে নাসা। তারপর নাসার লক্ষ্য মঙ্গলে মানুষ পাঠানো। সেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০৩০ সাল। তার আগে মহাকাশচারীদের সফলভাবে ফিরিয়ে এনে নাসা প্রস্তুতি সেরে ফেলল আগামীর অভিযানের লক্ষ্যে। এখন সেই সাফল্যের দিকে তাকিয়ে নাসার মহাকাশবিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications