নাসার আর্টেমিস-১ চাঁদে পাড়ি রাত ১১টা ৪৭ মিনিটে, উৎক্ষেপণের দিনক্ষণ সুনির্দিষ্ট কেন

নাসার আর্টেমিস-১ চাঁদে পাড়ি রাত ১১টা ৪৭ মিনিটে, উৎক্ষেপণের দিনক্ষণ সুনির্দিষ্ট কেন

নাসার আর্টেমিস ১ মিশন একবার থমকে গিয়েছে। যান্ত্রিক গোলোযোগ কাটিয়ে ফের 'মাহেন্দ্রক্ষণে' তা পাড়ি দেবে চাঁদের উদ্দেশে। শনিবার ঠিক রাত ১১টা ৪৭ মিনিটে উৎক্ষেপণ শুরু হবে নাসার আর্টেমিসের। কিন্তু কেন উপগ্রহের মহাকাশ অভিযানের সময় নির্ধারণ হল দিনক্ষণ মেনে, তার পিছনে রয়েছে কিছু সুনির্দিষ্ট কারণ।

দু-ঘন্টার একটি উইন্ডো নাসার আর্টেমিস মিশন

দু-ঘন্টার একটি উইন্ডো নাসার আর্টেমিস মিশন

নাসার আর্টেমিস মিশন শুরু হচ্ছে। এই মহাকাশ মিশনে যখন খুশি উৎক্ষেপণ করা যাবে না। তা করত হবে সুনির্দিষ্ট সময় গণনা করেই। উৎক্ষেপণের জন্য কিছু সুনির্দিষ্ট সময় থাকে। ২৯ অগাস্ট এই আর্টেমিস ১-এর যাত্রা শুরু কথা ছিল। কিন্তু সেদিন উৎক্ষেপণ স্থগিত করে দেওয়া হয়। আগের বারের মতোই মিশনটি চালু করার জন্ দু-ঘন্টার একটি উইন্ডো রয়েছে। স্থির হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম মেনে ১১টা ৪৭ মিনিটে তার উৎক্ষেপণ হবে।

ভারতীয় সময় ১১টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের স্লট

ভারতীয় সময় ১১টা ৪৭ মিনিটে উৎক্ষেপণের স্লট

গত রবিবার উৎক্ষপণের সময় একটি সমস্যা দেখা দিয়েছিল। রকেটের চারটি ইঞ্জিনের একটি পর্যাপ্ত পরিমাণ শীতল হয়নি। বুধবারের মধ্যে স্থির করা হয়েছিল। এবং বৃহস্পতিবার আরেকটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী লঞ্চ উইন্ডো শুধুমাত্র শনিবার রাতে উপলব্ধ ছিল। সেইমতো ভারতীয় সময় ১১টা ৪৭ মিনিটে তা উৎক্ষেপণের কথা।

লঞ্চের জন্য খুব নির্দিষ্টভাবে টাইমস্লট নির্ধারণ করা হয়

লঞ্চের জন্য খুব নির্দিষ্টভাবে টাইমস্লট নির্ধারণ করা হয়

স্পেস মিশনগুলি প্রস্তত হয়ে গেলেই যখন খুশি তা চালু করা যায় না। তাদের লঞ্চের জন্য খুব নির্দিষ্টভাবে টাইমস্লট নির্ধারণ করা হয়। এর পিছনে রয়েছে দুটি প্রধান কারণ। মহাকাশে কোনও কিছুই স্থির হয়নি। লঞ্চ উইন্ডো শিডিউল কররা একটি কারণ হল গন্তব্যের লক্ষ্যে সবথেকে কম দূরত্ব খোঁজা। আর দ্বিতীয় কারণটি হল জ্বালানি খরচ সাশ্রয়। মহাকাশে জ্বালানি ভরার কোনও সুযোগ নেই। তাই রকেট যত বেশি জ্বালানি বহন করবে, তত বেশি ভারী হবে। আবার ভারী হলে সেই রকেট চালিত করতেও বেশি জ্বালানির প্রয়োজন হবে।

দুই ঘণ্টার মধ্যে যে কোনও সময়ে মিশনটি চালু

দুই ঘণ্টার মধ্যে যে কোনও সময়ে মিশনটি চালু

মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গেলে কক্ষপথে যেতে কত দূরত্ব অতিক্রম করবে, তার নিরীক্ষণ করে স্থির করা। সেই কারণেই সুনির্দিষ্ট লঞ্চ উইন্ডো গণনা করা হয়। গন্তব্যে পৌঁছতে সময় ও শক্তির দিকে লক্ষ্য রাখা জরুরি কখনও কখনও লঞ্চ উইন্ডোগুলি কযেক মিনিটে হতে পারে। তবে আর্টেমিস ১-এর ক্ষেত্রে লঞ্চ উইন্ডো দুই ঘণ্টার। এই দুই ঘণ্টার মধ্যে যে কোনও সময়ে মিশনটি চালু করা যেতে পারে।

কম দূরত্ব অতিক্রম করতে হবে যে সময়ে

কম দূরত্ব অতিক্রম করতে হবে যে সময়ে

গন্তব্য যেহেতু এমন স্থানে যা স্থির নয়, উপবৃত্তাকার বা বৃত্তাকার কক্ষপথে তা ঘুরে চলেছে, ফলে কম দূরত্ব অতিক্রম করতে হবে যে সময়ে পাড়ি দিলে, তা নির্ধারণ করা হয়। তাহলে সময় কম লাগবে এবং জ্বালানি খরচ কম হবে। সাধারণ পরিস্থিতিতেও আমরা যখন মনে করি যাত্রা শুরু করি না। উপযুক্ত সময় বিচার করেই রওনা দিই। কোন সময়ে গেলে কোন যান পাওয়া যাবে, তা ক্যালকুলেশন করেই আমরা যাত্রা শুরু করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+