নাসার আর্টেমিস মিশনের সূচনা ফের বাধার মুখে, এবার চিন্তা বাড়াচ্ছে প্রবল ট্রপিক্যাল ঝড়
নাসার আর্টেমিস মিশনের সূচনা ফের বাধার মুখে, এবার চিন্তা বাড়াচ্ছে প্রবল ট্রপিক্যাল ঝড়
নাসার আর্টেমিস মিশনে বারবার নেমে আসছে বাধা। গত দু-বার নাসার আর্টিমিস মিশন যান্ত্রিক গোলযোগে সম্ভবপর হয়নি। তৃতীয়বারের প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার তা চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা। কিন্তু তৃতীয় প্রচেষ্টাও বাধার মুখে দাঁড়িয়ে রয়েছে। এবার নাসার বিজ্ঞানীদের কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ট্রপিক্যাল ঝড়।

ট্রপিক্যাল ডিপ্রেশন নাইন এসে হাজির
নাসা প্রথম দু-বার যান্ত্রিক গোলযোগে বাধাপ্রাপ্ত হয়েছিল। দ্বিতীয়বার জ্বালানিতে লিক ধরা পড়ে। তা সারানোর পর ২৭ সেপ্টেম্বর তা চাঁদে পাড়ি দেবে বলে দিনক্ষণ চূড়ান্ত হয়ছিল। কিন্তু এবার নাসার আর্টেমিস মিশনের সামনে হাজির ট্রপিক্যাল ঝড়। ক্যারিবিয় অঞ্চলে একটি বিরাট ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঝড়কে বলা হচ্ছে ট্রপিক্যাল ডিপ্রেশন নাইন।

ক্যারিবিয় ঝড়টি ফ্লোরিডা অভিমুখী
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত হবে নাসার আর্টেমিস ওয়ান রকেটটি। তার আগে ক্যারিবিয় অঞ্চলে ঝড়ের প্রকোপ তৈরি হয়েছে কিন্তু ক্যারিবিয় অঞ্চলের ঝড়ের সঙ্গে কীসের সম্পর্ক ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত আর্টেমিস ওয়ানের? আবহাওয়া দফতরের খবর ক্যারিবিয় ঝড়টি ফ্লোরিডার দিকেই আছড়ে পড়তে চলেছে।

আর্টেমিস মিশনে নাসা মানব অভিযানে
আর্টেমিস মিশনে নাসা মানব অভিযানে নামতে চলেছে। চাঁদে মানুষকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এই মিশনে। তিনটি ধাপে এই মিশনটি শেষ করতে চাইছে নাসা। আর্টেমিস মিশটি নিয়ে কালবিলম্ব হয়েই চলেছে। এমনিতেই বিরাট অঙ্কের টাকা খরচ হয়ে গিয়েছে এই মিশনে। এখন এই মিশনে ব্যর্থ হলে মাথায় হাত পড়ে যাবে। তাই বিলম্বিত হলেও মিশনটি সফল করতে বদ্ধপরিকর নাসা।

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্লেরিডার পথে!
ইউএস স্পেস ফোর্সের ওয়েদার স্কোয়াড্রনের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে ডমিনিকান রিপাবলিকের দক্ষিণে অবস্থিত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্লেরিডার পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ফ্লোরিডাতেই রয়েছে কেনেডি স্পেস সেন্টার। সেখান থেকেই চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা আর্টেমিস ওয়ানের।

বিলম্ব হতে পারে নাসার আর্টেমিস মিশনে
এখন এই ঝড় নাসার মিশনকে থমকে দিতে পারে। দুবার বাধাপ্রাপ্ত হওয়ার পর এবার আটঘাট বেঁধে নেমেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু এবার প্রকৃতিবিমুখ। তাই আরও কয়েকদিন বিলম্ব হতে পারে নাসার আর্টেমিস মিশন শুরুর। তেম কোনও বাধা সত্যিই এসে উপস্থিত হলে ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২ অক্টোবর হতে পারে উৎক্ষেপণ।

প্ল্যান বি প্রস্তুত করেই ময়দানে নাসা
অর্থাৎ এবার প্ল্যান বি প্রস্তুত করেই ময়দানে নেমেছে। কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না নাসার মিশনের সামনে। ট্রপিক্যাল স্টর্ম বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় যা-ই হোক না কেন, নাসা রেডি তাঁদের মিশন সাকসেস করতে। প্রকৃতির উপর নিয়ন্ত্রণ অসম্ভব, তাই অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনও পন্থা নেই। তাই বিকল্প ভাবনায় কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে












Click it and Unblock the Notifications