হারিকেন নিকোলের ধাক্কায় টলমল নাসার আর্টেমিস মুন মিশন! চন্দ্রাভিযানে ফের বাধা

হারিকেন নিকোলের ধাক্কায় টলমল নাসার আর্টেমিস মুন মিশন! চন্দ্রাভিযানে ফের বাধা

নাসার আর্টেমিস মিশনে ফের বাধা পড়ে গেল। বারবার তা বিলম্বিত হচ্ছে। আবারও ট্রপিক্যাল ঝড় হারিকেনের তাণ্ডবে বিঘ্নিত হল নাসার রকেট যাত্রা। নাসার রকেট বৃহস্পতিবার ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হারিকেন নিকোল আঘাত হানে ফ্লোরিডা লঞ্চপ্যাডে দণ্ডায়মান নাসার মুন রকেট আর্টেমিস ১-এর উপর। প্রাথমিক পরিদর্শনে জানা যায় নাসার মুন রকেটের সামান্য ক্ষতি হয়েছে।

হারিকেন নিকোলের ধাক্কায় টলমল নাসার আর্টেমিস মুন মিশন! চন্দ্রাভিযানে ফের বাধা

ঘণ্টায় প্রায় ১৩৭ কিলোমিটার বেগে হারিকেন নিকোল আছড়ে পড়ে ফ্লোরিডায়। তার প্রভাবে লঞ্চপ্যাডে থাকা রকেট ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৩২ তলা বিল্ডিংয়ের সমান রকেটে হারিকেনের প্রভাব পড়বে, সেটাই স্বাভাবিক। এর আগেও একবার আর্টেমিস মিশন ধাক্কা খেয়েছিলেন হারিকেনের প্রভাবে। তারপর ফের একবার হারিকেন আঘাত হানল।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আর্টেমিস মিশনে এই মুন রকেট লঞ্চপ্যাডে থেকেই একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই রকেট যে ১৩৭ কিলোমিটার বেগে ঝড় সামলাতেও পারদর্শী তা দেখিয়ে দিয়েছে। হারিকেন নিকোলের দমকা হাওাও টলাতে পারেনি আর্টেমিসকে। তবে সামান্য কিছু ক্ষতি হয়েছে। আরও একবার প্রযুক্তিগত পরীক্ষাগুলি করে নিতে হবে। এর ফলে ফের বিলম্বিত হবে মিশন।

মার্কিন ওয়েদার সংস্থা পূর্বাভাসে জানিয়েছিল, হারিকেন আঘাত হানতে পারে ফ্লোরিডায়। ক্রান্তীয় ঝড়ের পূর্বাভাস সত্ত্বেও লঞ্চপ্যাডে রেখে দেওয়া হয়েছিল আর্টেমিস ওয়ানকে। এই ঝড়ের ফলে এবারও বাধাপ্রাপ্ত হল পরিষেবা। এর আগে তিন তিনবার ব্যর্থ প্রচেষ্টার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবারও তাদের চন্দ্রযান আর্টেমিস ওয়ান ১৪ নভেম্বর মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা করে। সেই মিশনও ধাক্কা খেল আবার।

গভীর মহাকাশে মানুষের অস্তিত্ব প্রসারিত করার লক্ষ্য নিয়ে নাসা এই মিশনে নেমেছে। মানুষ মহাকাশে যে প্রতিকূলতায় পড়ে বা চাঁদের পৃষ্ঠে গিয়ে যে প্রতিকূল অবস্থায় পড়ে, তা কি জৈব উপায়ে প্রতিহত করা সম্ভব, তা নিশ্চিত করতেই নাসার এই মিশন। নাসার এই মিশন পরবর্তী সময়ে মানুষকে চাঁদের মাটিতে সহায়ক করে তুলবে। কিন্তু বারবার যেভাবে আর্টেমিস মিশন ধাক্কা থমকে যাচ্ছে, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বাধার প্রাচীর সরিয়ে চাঁদে পাড়ি দিতে পারবে তো আর্টেমিস ওয়ান?

আগামী ১৪ নভেম্বর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম ১২টা ৭ মিনিটে ভারতীয় সময় ১০টা ৩৭ মিনিটে নাসার কাছে ৬৯ মিনিটের একটি লঞ্চ উইন্ডো ছিল। তখনই নাসার চন্দ্রযান আর্টমিস ওয়ান পাড়ি দেবার কথা। কিন্তু যেভাবে হারিকনে নিকোল আছড়ে পড়ল, তাতে ফের বিলম্বিত হবে উৎক্ষেপণ। নাসার স্পেস লঞ্চ সিস্টেম ফরে পরীক্ষা করতে হবে। তারপর মহাকাশযান আর্টমিস ওয়ান ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার মানব অভিযানের লক্ষ্যে যাত্রা করতে পারবে।

নাসার আর্টেমিস মিশন এর আগে তিনবার প্রবল বাধার মুখে পড়ে। প্রথম দু-বার নাসার আর্টিমিস মিশন যান্ত্রিক গোলযোগের কারণে ধাক্কা খায়। তৃতীয়বারের প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর তা চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় ট্রপিক্যাল ঝড়। নাসার বিজ্ঞানীরা গভীর উদ্বেগের মধ্যে আর্টেমিস মিশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। চতু্র্থবারও সেই ক্রান্তীয় ঝড় বাধা হয়ে দাঁড়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+