মহাসাগর বইছে ইউরেনাসের চারটি চাঁদে! চাঞ্চল্যকর তথ্য উঠে এল নাসার নয়া গবেষণায়
পৃথিবী বাইরে কি কোনো গ্রহে বা উপগ্রহে জীবন রয়েছে? ভিনগ্রহী জীবনের খোঁজে গবেষণায় প্রাথমিকভাবে খোঁজা হয় জলের। সেই তরল জলের প্রবাহের সন্ধান মিলেছে ইউরেনাসের চারটি চাঁদে। নাসার গবেষণা অনুযায়ী মহাসাগর বইছে ইউরেনাসের চারটি বৃহত্তম চাঁদে।
নাসার গবেষণায় জানা গিয়েছে, জমা বরফের তলায় বইছে তরল জলের মহাসাগর। ফলে সেই খোঁজা আরও তথ্য জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। নাসা সম্প্রতি টুইট করে জানিয়েছে, ইউরেনাসের বৃহত্তম চাঁদের মধ্যে চারটিতে মহাসাগর থাকতে পারে। চার উপগ্রহের পৃষ্ঠের উপরিভাগে রয়েছে মহাসাগরের অস্তিত্ব।

সম্প্রতি একটি নতুন সমীক্ষায় জানা গিয়েছে, চারটি বৃহত্তম ইউরেনীয় চাঁদ- টাইটানিয়া, ওবেরন, আম্ব্রিয়েল এবং এরিয়েলের উপরিভাগের মহাসাগর বইছে। ভয়েজার মহাকাশযান এবং নতুন কম্পিউটার মডেলিংয়ের তথ্যের পুনঃবিশ্লেষণের ভিত্তিতে নাসার বিজ্ঞানীরা এই উপসংহারে পৌঁছেছেন।
বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় জানতে পেরেছেন, ইউরেনাসের চারটি বৃহত্তম চাঁদের কোর এবং তাদের বরফের ভূত্বকের মধ্যে একটি সমুদ্রের স্তর রয়েছে। জিওফিজিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণায় পাঁচটি বৃহৎ ইউরেনাস চাঁদ- এরিয়েল, আম্ব্রিয়েল, টাইটানিয়া, ওবেরন এবং মিরান্ডার গঠন-কাঠামোর বিবর্তনের বিবরণ দেওয়া হয়েছে।
Four of Uranus’ largest moons—Ariel, Umbriel, Titania, and Oberon—may have oceans beneath their icy crusts, according to a re-analysis of Voyager 2 data. https://t.co/LyivnJCThe pic.twitter.com/WvDf2uVLvF
— NASA (@NASA) May 5, 2023
গবেষণায় দেখা গেছে, তার মধ্যে চারটি চাঁদ সমুদ্রকে ধরে রাখতে পারে। তা কয়েক ডজন কিলোমিটার গভীর হতে পারে। ইউরেনাসের রয়েছে মোট ২৭টি চাঁদ। এই ২৭টি চাঁদ ইউরেনাসকে প্রদক্ষিণ করে। দীর্ঘ গবেষণায় বিজ্ঞানীরা বিশ্বাস করেন, ইউরেনাসের বৃহত্তম চাঁদ, টাইটানিয়াক অভ্যন্তরীণ তাপ ধরে রাখার ক্ষমতা রয়েছে।
তেজস্ক্রিয় ক্ষয় থেকে অভ্যন্তরীণ তাপের এই ধারণ ক্ষমতা গুরুত্বপূর্ণ। কারণ এ থেকে জানা যায় ইউরেনাস তাপের একটি ক্ষুদ্র উৎস।গ্রহ বিজ্ঞানীরা পূর্বে বামন গ্রহ সেরেস, প্লুটো এবং শনির চাঁদ মিমাস-সহ বেশ কয়েকটি অসম্ভাব্য জায়গায় মহাসাগরের প্রমাণ খুঁজে পেয়েছেন৷ জলে সমৃদ্ধ গ্রহ বা উপগ্রহগুলির মধ্যে সীমিত অভ্যন্তরীণ তাপ রয়েছে। তার ফলে বরফের নীচে মহাসাগর থাকার সম্ভাবনা রয়েছে।

নাসার মতে, অভ্যন্তরীণ তাপই একমাত্র কারণ নয়, যার ফলে চাঁদের উপরিভাগের সমুদ্র বিরাজ করতে পারে। গবেষণাটি চারটি বৃহত্তম ইউরেনীয় চাঁদের মহাসাগরে ক্লোরাইড এবং অ্যামোনিয়ার প্রাচুর্য থকাতে পারে বলেও মনে করে। অ্যামোনিয়া অ্যান্টিফ্রিজ হিসাবে কাজ করে। জলে উপস্থিত লবণও অ্যান্টিফ্রিজ হিসেবে কাজ করতে পারে।
এর আগে মঙ্গল ও চাঁদ নিয়ে নানা গবেষণা হয়েছে। বৃহস্পতি, শনি ও নেপচুন ও তাদের উপগ্রহ নিয়েও নানা গবেষণা রিপোর্ট সামনে এসেছে। সেখানে বরফের সমুদ্র মিলেছে। কিন্তু তরল জলের সমুদ্র এখনও দুষ্প্রাপ্য। সৌর জগতের গ্রহ ব্যবস্থায় এমনটা কোথাও রয়েছে কি না তা জানতে নাসা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications