NASA news: মহাকাশে দিশাহীন নাসার মহাকাশযান! ভয়েজার ২-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
মহাকাশে পথ হারিয়েছে নাসার মহাকাশযান! মহাকাশযান ভয়েজার ২-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নাসার। পৃথিবীতে কোনও ডেটাই প্রেরণ করতে পারছে ভয়েজার-২। নাসার জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, অ্যান্টেনার ভুল সংযোগেই আন্তঃনাক্ষত্রিক মহাকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ভয়েজার ২-এর সঙ্গে।
নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বহু চেষ্টাতেও মহাকাশে ভয়েজার ২-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছে না। তবে নাসা আশাবাদী এই সমস্যা তারা শীঘ্র কাটিয়ে উঠতে পারবে। ভয়েজার ২ নামক মহাকাশযানটি পৃথিবীর সবথেকে দূরবর্তী স্থানে থাকা ভয়েজার ১-এর থেকে সামান্য পিছিয়ে রয়েছে।

গত ২১ জুলাই মহাকাশযান ভয়েজার ২-এর অ্যান্টেনাকে ২ ডিগ্রি দূরের বিন্দুতে প্রতিস্থাপন করা হয়েছিল। পৃথিবী থেকে জেট প্রপালশন ল্যাবরেটরি দ্বারাচালিত হচ্ছিল এই মহাকাশযান। ভয়েজার ২-এর অভিযোজন প্রতিবছর একাধিকবার পুনর্গঠন করা হয়।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, খুব শীঘ্রই সব রিজেট করে অভিযোজন পুনর্গঠনের পর নিশ্চয়ই যোগাযোগ করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মহাকাশযানটি পরিকল্পিত গতিপথেই চলতে থাকবে বলে বিশ্বাস করেন নাসার বিজ্ঞানীরা। এখানে উল্লেখ্য, ভয়েজার ২ একমাত্র মহাকাশযান যা ইউরেনাস ও নেপচুন পরিদর্শন করেছে।
১৯৭৭-এর ২০ অগাস্ট ভয়েজার ২ লঞ্চ করেছিল। বর্তমানে তা পৃথিবী থেকে ১৯৯০ কোটি বিলিয়ন দূরে অবস্থান করছে। সূর্যের হেলিওস্ফিয়ার ও অন্যান্য নক্ষত্রের অ্যাস্ট্রেস্ফিয়ারের মধ্যে অবস্থিত। ২০১৮-র ১০ ডিসেম্বর ২ নক্ষত্রের মধ্যে স্থান অন্বেষণ দ্বিতীয় মহাকাশযান হয়ে ওঠে।

ভয়েজার ১ পৃথিবী থেকে ২৪ বিলিয়ন বা ২৪০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। কোনও সমস্যা ছাড়াই তা ভালোভাবে কাজ করে যাচ্ছে। ভয়েজার ২ নিয়েও এতদিন নিশ্চিন্ত ছিল নাসা। সম্প্রতি তা বিঘ্ন ঘটেছে। তবে এই বিঘ্ন কাটিয়ে ওঠা যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
ভয়েজার ২ ইতিমধ্যেই অনেকগুলি কীর্তির স্বাক্ষর রেখেছে। সৌরজগতের চারটি বিশাল গ্রহের হালহকিকৎ তুলে ধরেছে ভয়েজার ২। বৃহস্পিতিতে ১৪তম চাঁদ আবিষ্কার করেছে। ইউরেনাসে ১০টি নতুন চাঁদ ও দুটি নতুন বলয় আবিষ্কার করেছে। নেপচুনেও পাঁচটি চাঁদ, চারটি বলয় ও একটি গ্রেট ডার্ক স্পট আবিষ্কার করেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications