NASA in Space: মহাকাশে হারিয়ে যাওয়া ৪৬ বছর বয়সী ভয়েজার ২-কে ফিরে পেল নাসা
সপ্তাহ দুয়েক আগে হারিয়ে গিয়েছিল মহাকাশে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সমস্ত যোগযোগ। দুদিন আগে নাসা জানিয়েছিল মহাকাশে তাঁরা সংকেত পেয়েছেন ভয়েজার ২-এর। স্বল্প সময়েই সম্ভব হবে যোগাযোগ করার। তাঁদের সেই চেষ্টা সফল হয়েছে। মহাকাশে হারিয়ে যাওয়া ৪৭ বছর বয়সী ভয়েজার ২-কে ফিরে পেয়েছে নাসা।
অবশেষে সম্ভব হয়েছে যোগাযোগসাধন। ভয়েজার ২-এর সঙ্গে লিঙ্ক করতে পেরেছে নাসা। কয়েক সপ্তাহ নীরব থাকার পর সূদূর মহাকাশে মহাকাশযানের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করেছে। ফ্লাইট কন্ট্রোলারের একটি ভুল সংশোধন করার পরই যোগাযোগ সাধন সম্ভব হয়েছে।

বুধবার নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনা পুনরায় পয়েন্ট করার আশায় একটি নতুন কম্যান্ড পাঠিয়েছিল। অস্ট্রেলিয়ার বিশাল রেডিও ডিশ অ্যান্টেনায় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার ব্যবহার করে এটি সম্ভব হয়েছে। সঠিক কৌণিক বিন্দু থেকে ২ ডিগ্রি বিচ্যুতির ফলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার ব্যবহার করে পাঠানো কম্যান্ডটি ১৮ ঘণ্টার বেশি সময় পরে ভয়েজার ২-তে পৌঁছেছিল। তারপর সিগন্যাল ফিরে পেতে আরও ১৮ ঘণ্টা সময়ে লেগেছে। যাই হোক দু-সপ্তাহ নীরব থাকার পর ভয়েজার ২-এর সঙ্গে লিঙ্ক করা সম্ভব হওয়ায় উচ্ছ্বসিত নাসা।
***
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর আগে বুধবার সংকেত পাওয়ার পর জানিয়েছিল, মহাকাশে ভালো আছে ভয়েজার-২। তারপর যোগাযোগও গড়ে তুলতে সম্ভব হল। ১৯৭৭ সাল থেকে মহাকাশে আলোকবর্তিকা হিসেবে কাজ করা ভয়েজার মিশন আবার সক্রিয়।
গত ২১ জুলাই থেকে ভয়েজার ২-এর খোঁজ পায়নি নাসা। নাসার জেট প্রপালশান ল্যাবরেটরি তারপর থেকেই যোগাযোগ সাধনের মরিয়া চেষ্টা চালিয়েছে। এরপর নাসা জানিয়েছিল ১৫ অক্টোবর স্বয়ংক্রিয় পুনঃঅভিমুখী কৌশল প্রযোগ না করলে সমাধান হবে না সমস্যার। কিন্তু অস্ট্রেলিয়ার বিশাল রেডিও ডিশ অ্যান্টেনায় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার তাদের কাজ সহজ করে দিয়েছে।

নাসার সান অ্যান্ড স্পেস অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। কোনও ক্ষতির মুখে পড়তে হয়নি। এখন মহাকাশে ভ্রমণ করছে সে। ভয়েজার ১ ছিল মানবজাতির প্রথম মহাকাশযান যা ২০১২ সালে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে প্রবেশ করে। আর ভয়েজার ২ প্রবেশ করে ২০১৮ সালের ১০ ডিসেম্বর।
ভয়েজার ২ নামক মহাকাশযানটি পৃথিবীর সবথেকে দূরবর্তী স্থানে থাকা ভয়েজার ১-এর থেকে সামান্য পিছিয়ে রয়েছে। ১৯৭৭-এর ২০ অগাস্ট ভয়েজার ২ লঞ্চ করেছিল। বর্তমানে তা পৃথিবী থেকে ১৯৯০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। সূর্যের হেলিওস্ফিয়ার ও অন্যান্য নক্ষত্রের অ্যাস্ট্রেস্ফিয়ারের মধ্যে অবস্থিত। ভয়েজার-১ ২৪০০ কোটি কিলোমিটার দূরে রয়েছে।
ছবি সৌজন্য: নাসা টুইটার
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications