NASA in space: মহাকাশে ভালো আছে ভয়েজার-২! ব্ল্যাক আউটের পর সংকেত পেয়েছে নাসা
নাসার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মহাকাশযান ভয়েজার ২-এর। দিন কয়েক ব্ল্যাক-আউট থাকার পর নাসা ভয়েজার ২-এর সংকেত পেল মহাকাশে! তবে কি ফের সংযোগ সাধন করা সম্ভব হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানায়নি নাসা। নাসা শুধু জানিয়েছে, মহাকাশে ভালো আছে ভয়েজার-২।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মিশন কন্ট্রোল ভুলে কয়েকদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভয়েজার ২-এর সঙ্গে। তবে নাসা মহাকাশে ভয়েজার ২-এর সুস্বাস্থ্যের ইঙ্গিত পেয়েছে। ১৯৭৭ সাল থেকে মহাবিশ্বের আলোকবর্তিকা হিসেবে চালু করা হয়েছিল ভয়েজার মিশন।

ভয়েজার ১ আন্তঃনাক্ষত্রিক স্থান অন্বেষণে ব্যস্ত রয়েছে, কিন্তু তার আর এক সঙ্গী ভয়েজার ২-এর সঙ্গে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২১ জুলাই থেকে ভয়েজারের খোঁজ পায়নি নাসা। নাসার জেট প্রপালশান ল্যাবরেটরি সম্প্রতি জানিয়েছে, অবৈজ্ঞানিকভাবে ২ ডিগ্রি দূরে অ্যান্টেনা সেটিং-এর জেরে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে অক্ষম হয়ে যায়।
নাসা জানিয়েছে তাঁরা সংকেত পেয়েছে, ভয়েজার ২ মহাকাশে ভালো আছে। তাঁরা আগে জানিয়েছিল ১৫ অক্টোবর স্বয়ংক্রিয় পুনঃঅভিমুখী কৌশল প্রযোগ না করলে সমাধান হবে না সমস্যার। কিন্তু সোমবার নাসার সান অ্যান্ড স্পেস অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে।
ডিম স্পেস নেটওয়ার্ক থেকে নাসা ভয়েজার ২-এর থেকে বাহক সংকেত পেয়েছে। মহাকাশযানটি ভালো রয়েছে মহাকাশে। কোনও ক্ষতির মুখে পড়তে হয়নি। এখন মহাকাশে ভ্রম করছে সে। ভয়েজার ১ ছিল মানবজাতির প্রথম মহাকাশযান যা ২০১২ সালে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে প্রবেশ করে।
ভয়েজার ২ নামক মহাকাশযানটি পৃথিবীর সবথেকে দূরবর্তী স্থানে থাকা ভয়েজার ১-এর থেকে সামান্য পিছিয়ে রয়েছে। ১৯৭৭-এর ২০ অগাস্ট ভয়েজার ২ লঞ্চ করেছিল। বর্তমানে তা পৃথিবী থেকে ১৯৯০ কোটি বিলিয়ন দূরে অবস্থান করছে। সূর্যের হেলিওস্ফিয়ার ও অন্যান্য নক্ষত্রের অ্যাস্ট্রেস্ফিয়ারের মধ্যে অবস্থিত। ২০১৮-র ১০ ডিসেম্বর ২ নক্ষত্রের মধ্যে স্থান অন্বেষণ দ্বিতীয় মহাকাশযান হয়ে ওঠে ভয়েজার ২।
ভয়েজার ১ পৃথিবী থেকে ২৪ বিলিয়ন বা ২৪০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। কোনও সমস্যা ছাড়াই তা ভালোভাবে কাজ করে যাচ্ছে। ভয়েজার ২ নিয়েও এতদিন নিশ্চিন্ত ছিল নাসা। সম্প্রতি এক বিঘ্নের মুখে পড়লেও ফের বিঘ্ন কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সেইমতো সংযোগসাধন করা সম্ভব হয়েছে বলে দাবি নাসার।












Click it and Unblock the Notifications