NASA in Mars: মঙ্গলে পাহাড়ে ধাক্কা খেল নাসার রোভার, জানেন কী ঘটল তারপর

মঙ্গল গ্রহে ঘোর বিপদে পড়েছে নাসার কিউরিওসিটি রোভার। মঙ্গলের পাহাড়ে ধাক্কা খেয়ে তা ২৩ ডিগ্রি খাড়াই ঢালে গড়িয়ে পড়ে। তারপর কী হল নাসার কিউরিওসিটি রোভারের? মঙ্গলের ঢাল থেকে কি উদ্ধার করা সম্ভব কিউরিওসিটি রোভারকে? পৃথিবীতে বসেই আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

মঙ্গলের মাটিতে ছোটোখাটো বিপদের মুখে প্রায় সময়ই পড়তে হয় নাসার কিউরিওসিটি রোভারকে বা ইনজেনুইটি হেলিকপ্টারকে। কিন্তু এবার বিপদ ছিল মারাত্মক। নাসার কিউরিওসিটি রোভারটি মঙ্গলের পাহাড়ে ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল গিরিখাতে। সেখানে থেকে আমেরিকান বিজ্ঞানীরা অভিনব উপায়ে প্রায় অসাধ্য সাধন করলেন।

NASA in Mars

কিউরিওসিটি রোভার পাহাড়ে ধাক্কা খাওয়ার পর আশা ছেড়েই দিয়েছিলেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। কিছুক্ষণের জন্য ঘোরাফেরা বন্ধ করে দিয়েছিল রোভারটি। কিন্তু শেষ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন আমেরিকার বিজ্ঞানীরা। পাহাড়ে ধাক্কা খাওয়ার পর গভীর খাড়াই ঢালে গড়িয়ে যাচ্ছিল রোভারটি। তখন রোভারটিকে পৃথিবীতে বসেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

নাসা সূত্রে খবর, মঙ্গলের মাউন্ট সার্প নামের একটি পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের খাড়াই পথে উঠতে শুরু করে। কিন্তু সেই পাহাড়ি পথে রোভারটি ধাক্কা খায়। তারপর ২৩ ডিগ্রি খাড়াই পথ বেয়ে নীচে পড়তে শুরু করে। লালগ্রহের এই পাহাড়টি প্রায় তিন মাইল লম্বা।

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা এই স্থলে আগে হ্রদ ছিল, নদী ছিল, কালের নিয়মে তা পাহাড়ে পরিণত হয়েছে। মঙ্গলের বুকে রোভার চালানোর দায়িত্বে থাকা অ্যামি হেল জানান, পাহাড়ে ধাক্কা খাওয়ার পর যখন গড়িয়ে পড়ছিল, তখন তা আমরা থামাতে সমর্থ হই। কিন্তু বেশ খানিকক্ষণ বিকল হয়ে গিয়েছিল। তবে তা চলতে শুরু করেছে আবার।

নাসার তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার ফলে মঙ্গলের বুকে কিউরিওসিটি রোভারের খানিক ক্ষতি হয়েছে। মাউন্ট শার্পে বড়ো বড়ো পাথর ছিল। সেই পাথরেই ধাক্কা লাগে। ফলে রোভারের কলকব্জা নড়ে যায়। রোভারটি ঘোরাফেরা করাও বন্ধ করে দিয়েছিল তারফলে। রোভারের পিছনের চাকারও ক্ষতি হয়েছে।

এই সমস্যা থেকে উদ্ধার পাবার জন্য ক্যামেরায় ছবি তোলা হয়। তবে কিউরিওসিটি মঙ্গলের বুকে কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলের ছবি পাঠিয়ে যাচ্ছে। নাসা চেষ্টা করছে কিউরিওসিটি রোভারকে খাড়াই পাহাড় থেকে নামিয়ে ১৫০ মিটার দূরের একটি সমতল জায়গায় নিয়ে যেতে।

নাসার এই কিউরিওসিটি রোভারই কিছুদিন আগে মঙ্গলে জলের অস্তিত্বের খোঁজ দিয়েছিল। তারা একটি পরিত্যক্ত হ্রদের সন্ধান দিয়েছিলেন মঙ্গল পৃষ্ঠে। প্রাচীন নদীও রয়েছে বলে ছবি পাঠিয়েছিল কিউরিওসিটি রোভার। এ বছরের এই অগাস্টেই মঙ্গলের মাটিতে ১১ বছর পূর্ণ করেছে কিউরিওসিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+