NASA in Mars: ইনজেনুইটি হেলিকপ্টারের দীর্ঘ উড়ান লাল গ্রহে, মঙ্গলের মাটিতে ফের রেকর্ড গড়ল নাসা
মঙ্গলের আকাশে আরও এক সফল উড়ান সম্পূর্ণ করল নাসা। নাসার ইনজেনুইটি হেলিকপ্টারের লাল গ্রহে দীর্ঘ উড়ানে ৪১০ মিটার পথ পাড়ি দিয়েছে। ফের নয়া রেকর্ডের অধিকারী হয়েছে নাসা। মঙ্গলে ৫৬তম উড়ানে নাসা ১২ মিটার উচ্চতায় ৪১০ মিটার পথ অতিক্রম করেছে।
নাসার পারসিভারেন্স রোভার মিশনের অংশ হিসেবে ইনজেনুইটি রোভারকে পাঠানো হয়েছিল মঙ্গলে। মঙ্গলের হালকা বায়ুমণ্ডলে ধীরে ধীরে দীর্ঘপথ পরিক্রমার নজির গড়ছে নাসার আকাশযান। এদিন মঙ্গলে উড়ানে ইতিহাস তৈরি করেছে নাসার ইনজেনুইটি হেলিকপ্টার।

নাসার ক্ষুদ্রাকৃতি রোটারক্রাফ্টটি মঙ্গলগ্রহের চিত্তাকর্ষক উড়ানে সম্পূর্ণ করে সবাইতে অবাক করে দিয়েছে। মঙ্গলের আকাশে বাযুমণ্ডল হালকা হওয়া সত্ত্বেও১২ মিটার উচ্চতায় উড়েছে। এটি হেলিকপ্টারের স্থিতিস্থাপকতা ও প্রযুক্তিগত দক্ষতার একটি প্রমাণ বলে মনে করা হচ্ছে। দিন দিন ইনজেনুইটি হেলিকপ্টার প্রত্যাশা বাড়িয়ে তুলেছে।
মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় মাত্র ০.৬ শতাংশ পুরু। ইনজেনুইটি হেলিকপ্টার এক মাসের মিশনে মঙ্গলে পাঠানো হয়েছিল। কিন্তু তা ৮৬৬ দিনেরও বেশি কাজ করে চলেছে। সর্বশেষ উড়ানে হেলিকপ্টারটি প্রতি সেকেন্ড ৫.৩ মিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে যাত্রা করেছে।
পারসিভারেন্স রোভারে করে ইনজেনুইটি হেলিকপ্টার নামানো হয়েছিল মঙ্গলে। তারপর নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে মঙ্গলের আকাশে একের পর এক উড়াল সম্পূর্ণ করেছে। কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছে। হিমশীতল রাত কাটিয়ে একের পর রেকর্ড গড়েছে। লালগ্রহ সম্পর্কে একের পর তথ্য পরিবেশন করে চলেছে।

৩১ অগাস্ট হেলিকপ্টারটি ৫৬তম ফ্লাইটটি সম্পূর্ণ করে। ১ ঘণ্টা ৪০ মিটা ১৫ সেকেন্ড তা উড়েছে মঙ্গলের আকাশে। কয়েকদিন আগে মঙ্গলের মাটিতে বড়োসড়ো বিপদের মুখে পড়েছিল নাসার এই ইনজেনুইটি হেলিকপ্টার। মঙ্গলের পাহাড়ে গিরিখাতে গড়িয়ে পড়ছিল। উড়ানের সময়ে পাহাড়ে ধাক্কা খেয়ে বিপথগামী হয়ে গিয়েছিল হেলিকপ্টারটি।
সেই প্রতিকূলতা থেকে হেলিকপ্টারটিকে রক্ষা করা গিয়েছে। তা আবার আগের মতোই কাজ করছে। নাসা এ ব্যাপারে একপ্রকার অসাধ্যসাধন করেছে। পাহাড়ে ধাক্কা লেগে যে সাংঘাতিক কিছু ক্ষতি হয়নি, তা বোঝা গেল এই উড়ানের পর। তাই তো এত দীর্ঘপথ দীর্ঘসময় ধরে পাড়ি দিতে পারল ইনজেনুইটি হেলিকপ্টার।
ছবি সৌজন্য: পিটিআই












Click it and Unblock the Notifications