Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর্টেমিস মিশনে চাঁদে নামবেন মহাকাশচারীরা, নাসার লুনার ল্যান্ডার তৈরি করবে ব্লু অরিজিন

আর্টেমিস মিশনে চাঁদে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে নাসা। ইতিমধ্যে আর্টেমিস ওয়ান মিশনে চাঁদ থেকে ঘুরে এসেছে নাসার চন্দ্রযান ওরিয়ন। এবার মহাকাশচারীদের নিয়ে চাঁদের কক্ষপথে যাবেন মহাকাশচারীরা। পরের মিশনেই তাঁরা নামবেন চন্দ্রপৃষ্ঠে।

সেজন্য নাসা লুনার ল্যান্ডার তৈরি করার পরিকল্পনা সেরে ফেলেছে। আর সেই দায়িত্ব তারা দিয়েছে জেফ বেজোসের ব্লু অরিজিনকে। ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর প্রথমবার চাঁদের মাটিতে পা রাখতে চলেছে নাসা। তার আগে সাবধানী পদক্ষেপ নিয়ে এগোচ্ছেন নাসার বিজ্ঞানীরা।

আর্টেমিস মিশনে নাসার লুনার ল্যান্ডার

চাঁদে মহাকাশচারীদের অবতরণ করার জন্য ২০২১ সালে এলন মাস্কের স্পেসএক্সকে বেছে নিয়েছিল। নাসার সিদ্ধান্ত অনুযায়ী এবার আর্টেমিস প্রোগ্রামের অধীনে চাঁদে দ্বিতীয় যাত্রার জন্য বেছে নেওয়া হল জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনকে।

জেফ বেজোসের নেতৃত্বাধীন এই সংস্থা নাসার মহাকাশযান তৈরির জন্য একটি লোভনীয় চুক্তি জিতে নিয়েছে। তার ফলে চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠাতে লুনার ল্যান্ডার তৈরি করবে ব্লু অরিজিন। নাসার প্রধান শুক্রবার এই মর্মে তাঁদের পরিকল্পনা গ্রহণ করেছেন।

ব্লু অরিজিনের সঙ্গে ৩.৪ বিলিয়ন মা্কিন ডলারের চুক্তি সেরে নাসার বিভাগীয় প্রধান জিম ফ্রি উচ্ছ্বসিত। আবার চাঁদে মহাকাশচারীদের অবতরণ করার জন্য নাসার -এর সঙ্গে এই যাত্রায় থাকতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান আমাজন ডট কমের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজোস।

এই চুক্তি স্বাক্ষরের পর ব্লু অরিজিন লকহিড মার্টিন, বোয়িং, মহাকাশযান সফ্টওয়্যার ফার্ম ড্রেপার এবং রোবোটিক্স ফার্ম অ্যাস্ট্রোবোটিকের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ৫২ ফুট বা ১৬ মিটার লম্বা ব্লু মুন ল্যান্ডার তৈরি করার পরিকল্পনা করেছে। তারা এটি প্রস্তুত করছেন আর্টেমিস তৃতীয় মিশনের জন্য।

স্পেসএক্সের স্টারশিপ ল্যান্ডারটি নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে প্রথম দুটি মহাকাশচারী চাঁদে অবতরণ করাতে প্রস্তুত। প্রতিটি মিশনের জন্য চন্দ্র-পৃষ্ঠে একজোড়া নভোচারী পাঠাবে তারা। ২০২৯ সালের জন্য পরিকল্পিত ব্লু মুন অবতরণের পরিকল্পনাও রয়েছে।

আর্টেমিস মিশনে নাসার লুনার ল্যান্ডার

নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, "আমাদের অংশীদারিত্ব মানব মহাকাশযান শুরু হবে। আর্টেমিস মিশনের জন্য একটি দ্বিতীয় মুন ল্যান্ডার থাকা আবশ্যক। তা বাণিজ্যিক প্রতিযোগিতাকে উৎসাহিত করবে বলে তিনি জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে তা নাসার জন্য খরচ কমিয়ে দেবে বলে তিনি আশাবাদী।

ওয়াশিংটনে শুক্রবারের ঘোষণাটি ব্লু অরিজিনের জন্য একটি নতুন দুয়ার খুলে দিল। তারাও এবার থেকে নাসার আর্টেমিস মিশনের সঙ্গী হয়ে উঠবে। এর আগে ব্লু অরিজিন ২০২১ সালের চুক্তির জন্য স্পেসএক্সের কাছে হেরেছে। এবার কিন্তু মানব অভিযানের নতুন চুক্তিতে তারা উৎসাহিত।

ছবি সৌজন্য: নাসা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+