মঙ্গল গ্রহে বৃত্তাকার বালির টিলা ধরা পড়েছে মহাকাশ-চিত্রে, ফের চমক নাসার
নাসার তোলা বালিয়াড়ির ছবিতে টেডি বিয়ারের চোখ হল গ্রহের গর্ত এবং মাথার মধ্যে যে বৃত্তাকার ফ্র্যাকচার প্যাটার্ন দেখা যায়, তা ইমপ্যাক্ট ক্রেটারের উপরে জমে যাওয়া বরফ হতে পারে।
মঙ্গল গ্রহে বৃত্তাকার বালির টিলা ধরা পড়েছে মহাকাশ-চিত্রে। নাসার মার্স রিকননাইসেন্স অরবিটার বৃত্তাকার আকারের বালিকর টিলার ছবি তুলেছে। মঙ্গল গ্রহের প্রকৃতির সঙ্গে এই ছবি একেবারেই বেমানান। কিন্তু এই ছবি নাসাকে ফের একবার নতুন করে ভাবিয়ে তুলেছে।

নাসার মহাকাশযান এই ছবি ক্যাপচার করার পর ভূতত্ত্ববিদ আলফ্রেড ম্যাকউয়েন বলেন, "বিভিন্ন আকারের বালির টিলা মঙ্গলের মাটিতে দেখা গিয়েছে। টিলাগুলি প্রায় পুরোপুরি বৃত্তাকার। মঙ্গলের জলবায়ুর প্রকৃতি অনুযায়ী এই বালির টিলার ধরন অস্বাভাবিক।
ম্যাকউয়েন একটি প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করেছেন, টিলাগুলি কিছুটা অপ্রতিসম। দক্ষিণ প্রান্তটি খাঁড়া পিছনে মুখ। এই অস্বাভাবিক টিলাটি ইঙ্গিত দেয় যে বালি দক্ষিণে প্রবাহিত হয়েছে। তবে বাতাস পরিবর্তনশীল হতে পারে। হাইরাইজ ক্যামেরা ব্যবহার করে মঙ্গলের মাটির এই ছবি তোলা হয়েছে।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত বছরের নভেম্বরে টিলাগুলির ছবি ক্যাপচার করেছিল। গবেষকরা ঋতু পরিবর্তনের সঙ্গে বালি টিলাগুলির অবস্থান নিরীক্ষণ করেছেন। তা নিয়ে অধ্যয়ন করছেন। চলছে গবেষণা। ম্যাকউয়েন বলেন, সম্প্রতি যে ছবি নাসার মহাকাশযানের কল্যাণে সামনে এসেছে, তা শীতের শেষের দিকের।
ফলে সেই ছবিতে দেখা যাচ্ছে কীভাবে হিম বা বরফ অদৃশ্য হয়ে যায়, তা নিরীক্ষণ করার জন্য এই চিত্রগুলির একটি সিরিজ তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে হিমমুক্ত বালির টিলাগুলির কথা। হিমযুক্ত থেকে কীভাবে হিমুক্ত হয়ে উঠেছে টিলাগুলি তা ছবির সিরিজ করে দেখানো হয়েছে।
লাল গ্রহের পৃষ্ঠে কী রয়েছে তা খুঁজতে গবেষণার শেষ নেই। নাসা তো মঙ্গলে বিভিন্ন অরবিটার ও রোভার বা জেজিরো ক্রেটার পাঠিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা পাথুরে গ্রহের একটি অংশ আবিষ্কার করেছে। পরে অস্বাভাবিক চেহারার বালির টিলাগুলির চিত্র সামনে আসে।
বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন, মঙ্গল পৃষ্ঠের গঠন একটি অদ্ভুত আকৃতি তৈরি করেছে, যা একটি টেডি বিয়ারের মুখের সাথে সাদৃশ্যপূর্ণ। তারপরে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেন, এটি মুখের প্যারিডোলিয়ার ফলে ঘটে। যার ফলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বস্তুটি আসলে কী। নির্জীব বস্তুতে মুখের গঠন দেকে অস্বাভাবিকত্ব লাগাটাই স্বাভাবিক।
নাসার তোলা বালিয়াড়ির ছবিতে টেডি বিয়ারের চোখ হল গ্রহের গর্ত এবং মাথার মধ্যে যে বৃত্তাকার ফ্র্যাকচার প্যাটার্ন দেখা যায়, তা ইমপ্যাক্ট ক্রেটারের উপরে জমে যাওয়া বরফ হতে পারে। এই গবেষণায় হাইরাইজার ক্যামেরায় তোলা ছবিটি উপযোগী হতে পারে।












Click it and Unblock the Notifications