নারীশক্তিকে সামনে রেখে নাসার মহাকাশ গবেষণা, বিজ্ঞান প্রধান নিযুক্ত প্রথম মহিলা
পার্কার সোলার প্রোব মিশনের প্রাক্তন শীর্ষ বিজ্ঞানী নিকোলা ফক্স। এই সপ্তাহেই তিনি এজেন্সির বিজ্ঞান মিশন অধিদফতরের জন্য নাসার সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন।
নাসা এবার নারীশক্তিকে সামনে রেখে মহাকাশ গবেষণায় সাফল্য খুঁজবে। নাসার বিজ্ঞান প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন এক মহিলা। নিকোলা ফক্স নামে মহাকাশ বিজ্ঞানী প্রথম মহিলা হিসেবে নাসার বিজ্ঞান প্রধান নিযুক্ত হলেন। তিনি সূর্য নিয়ে গবেষণারত ছিলেন।
পার্কার সোলার প্রোব মিশনের প্রাক্তন শীর্ষ বিজ্ঞানী নিকোলা ফক্স। এই সপ্তাহেই তিনি এজেন্সির বিজ্ঞান মিশন অধিদফতরের জন্য নাসার সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন। তাঁর এই যোগদান মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিকে নতুন দিগন্ত উন্মোচিত করবে বলেই মনে করছে নাসা।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের বিজ্ঞান প্রধান হওয়ার জন্য দীর্ঘকাল গবেষণায় কাজে লিপ্ত থাকা এক মহিলা বিজ্ঞানীকে বেছে নিয়েছে। তিনি তাঁর নিজস্ব বিভাগ হিলিফিজিক্স বিভাগের প্রধান নির্বাচিত হয়েছে। নাসা এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে এই প্রথন কোনও মহিলা নাসার বিজ্ঞান বিভাগের প্রধান হচ্ছেন। আর এই ভূমিকায় কাজ করার জন্য প্রথম মহিলা হতে চলেছেন তিনি।
নিকোলা ফক্স এই শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার আগে একটি বিশেষ শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁর নাম প্রকাশ করা যাবে না। সেইমতো সোমবার তাঁর নাম ঘোষণা ররে নাসা। নাসা জানায়, সূর্য অধ্যয়নরত পার্কার সোলার প্রোব মিশনের প্রাক্তন শীর্ষ বিজ্ঞানী নিকোলা ফক্সকে নাসার বিজ্ঞান বিভাগের প্রধান নির্বাচিত করা হচ্ছে।
নিকোলা ফক্স এবার থেকে নাসার বিজ্ঞান দফতরের নেতৃত্ব দেবেন। এখন থেকে তিনিই তত্ত্বাধনা করবেন আর্টেমিস মিশন থেকে শুরু করে জেমস ওয়েব টেলিস্কোপের রোবোটিক অনুসন্ধান। তিনিই স্থির করবেন আর্টেমিস মিশনে চাঁদ ও মঙ্গলের অভিযানের যাবতীয়। নাসা ৭০০ কোটি ডলারের বার্ষিক বাজেটে চাঁদ, মঙ্গল-সহ মহাকাশের বিভিন্ন ক্ষেত্রে পাড়ি দেবে, নিত্যনতুন তথ্য সংগ্রব কররে তা গবেষণার কাজে লাগাবে। মোট কথা মহাকাশের সৌরমণ্ডলের সমস্ত গ্রহ ছাড়াও দূরবর্তী ছায়াপথ অনুসন্ধানেরও জন্য প্রোগ্রামগুলিও তত্ত্বাবঝধান করবেন নাসার বিজ্ঞানীরা।
একইসঙ্গে নাসার তরফে জানানো হয়েছে, ২০২২ সালে গঠিত নাসার স্টাডি গ্রুপের তত্ত্বাবধানও করবেন তিনি। মার্কিন সামরিকত বাহিনীকে ইউএফও অর্থার আন-আইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা শনাক্ত করতে বা চিহ্নিত করতে সহায়তা করবেন তিনি। হোয়াইট হাউস এবং পেন্টাগনের কর্মকর্তারা মার্কিন আকাশে ওই রহস্যময় বস্তু নিয়ে বিব্রত থাকেন প্রায়ই। এখন নিকোলা ফক্স সেই আতঙ্কের অবসান ঘটাতে পারেন কি না, তা বলবে ভবিষ্যৎ।
থমাস জুরবুচেনের স্থলাভিষিক্ত হচ্ছেন নিকোলা ফক্স। থমাস ছিলেন একজন সুইস-আমেরিকান জ্যোতির্পদার্থবিদ, যিনি ডিসেম্বরে অবসর নেওয়ার আগে ২০১৬ সাল থেকে অধিদপ্তরের নেতৃত্ব দিয়েছিলেন। এখন থমাস জুরবুচেনের ডেপুটি স্যান্ড্রা কনেলি অধিদপ্তরের নেতৃত্ব দিচ্ছেন।












Click it and Unblock the Notifications