নাসা চার নভোচারীর নাম ঘোষণা করল, ৫০ বছর পর চাঁদে যাওয়ার ছাড়পত্র পেলেন কারা
আর্টমিস মিশন টু-তে চার নভোচারীকে পাঠানো হবে চাঁদে। সেই চার নভোচারীর নাম ঘোষণা করে দিল নাসা। ৫০ বছর পর ফের চাঁদে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেলেন নভশ্চররা। শেষবার অ্যাপোলো মিশনে ১৯৭২ সালে চাঁদে গিয়েছিলেন নভশ্চররা। এবার আর্টেমিশ মিশন পের চাঁদে যাচ্ছে মানুষ।
|
যে চার মহাকাশচারী চাঁদে যাচ্ছেন
সোমবার নাসা ঘোষণা করেছে চারা মহাকাশচারী বা নভশ্চরের নাম, যাঁরা চাঁদে যাবেন আর্টেমিস মিশন টু-তে। নাসা যাঁদের নাম চূড়ান্ত করেছেন চাঁদে যাওয়ার জন্য, তাঁরা হলেন- মহাকাশচারী ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, রিড উইজম্যান এবং জেরেমি হ্যানসেন।

আর্টেমিস টু মিশনে চাঁদের পথে
চাঁদে আর্টেমিস টু মিশনের অংশ হতে চলেছেন ওই চার মহাকাশচারী। তারপর আর্টমিস থ্রি মিশনে মহাকাচারীর চাঁদের মাটিতে নামবেন। এই মিশনটি পরের বছর চালু হবে। আর আর্টেমিস মিশন টু হবে ২০২৩-এর নভেম্বরে। এই মিশনে চাঁদের কক্ষপথে যাবেন মহাকাশচারীরা। চাঁদে পা রাখবেন না।

অ্যাপোলো ১৭-য় চাঁদে শেযবার মানব অভিযান
১৯৬৯ সালে চাঁদে প্রথমবার মানুষ পাঠিয়েছিল নাসা। নীল আর্মস্ট্রং চাঁদে হাঁটা প্রথম মহাকাশচারী ছিলেন। তারপর বেশ কয়েকটি অ্যাপোলো মিশনে চাঁদে হেঁটেছেন নাসার মহাকাশচারীরা। চাঁদে যাওয়া শেষ নভশ্চর ছিলেন ইউজিন সার্নান। অ্যাপোলো ১৭ মিশনে চাঁদে যাত্রা করেছিলেন তিনি।

আর্টেমিস টু মিশনের প্রস্তুতি চলছে
অ্যাপোলো ১৭ মিশন ছিল শেষ মানব অভিযান। যে অভিযানে মহাকাশচারী ইউজিন সারনান চাঁদে হেঁটেছিলেন। তা ছিল ষষ্ঠ এবং চূড়ান্ত অ্যাপোলো মুন ল্যান্ডিং মিশন। ৫০ বছর পর নাসা শুরু করেছে আর্টেমিস মুন মিশন। ইতিমধ্যে আর্টেমিমস ওয়ান মিশন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এবার আর্টেমিস টু মিশনের প্রস্তুতি চলছে।

আর্টেমিস মিশন টু-তে মানব অভিযান
অ্যাপোলো মিশন শেষ হওয়ার ৫০ বছর পর চাঁদ থেকে ফিরে আসা প্রথম মানুষ হবেন আর্টেমিশন মিশন টুয়ের জন্য ছাড়পত্র পাওয়া চার নভোচারী। ২০২৩-এর শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর্টেমিস-টু মিশনে চাঁদের কক্ষপথে যাবেন তাঁরা। ২০২২-এর শেষ আর্টেমিস ওয়ান মিশন হয়েছিল। সেই সাফল্যের পর এবার হবে আর্টেমিস টু মিশন।

চাঁদে ৪জি নেটওয়ার্কে নিয়ে যাওয়ার ব্যবস্থা
আর্টেমিস টু মিশন চার নভোচারীকে ওরিয়ন মহাকাশযানে চন্দ্র কক্ষপথ থেকে নিরাপদে ফিরিয়ে আনার প্র্ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই আর্টেমিশ টু মিশন চলবে ১০ দিন। এই মিশনকে চূড়ান্ত সাফল্য দিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করছে নাসা। নাসা যেমন আর্টেমিস মিশনের জন্য নতুন অফিস নিয়েছে, তেমনই নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে চাঁদে ৪জি নেটওয়ার্কে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে।

২০২৪-এই আর্টেমিস থ্রি মিশনে চাঁদে অবতরণ
আর্টেমিশ টু-তে চন্দ্র পৃষ্ঠে অবতরণ করবেন না মহাকাশচারীরা। অ্যাপোলোর পরবর্তী প্রোগ্রাম এই আর্টেমিস মিশনেই নভোচারীদের চাঁদের পৃষ্ঠে নামানো হবে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৪-এই আর্টেমিস থ্রি মিশনে চাঁদে নামবেন মহাকাশচারীরা। চাঁদে একটি ঘাঁটি গাড়তে চাইছে নাসা। তারপর মঙ্গল গ্রহে মানব অন্বেষণেও নামবে তারা।

কোন স্থান চাঁদে অবতরণের জন্য উপযুক্ত
চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয় ১৮ জন মহাকাশচারীর একটি দল থেকে। এই চারজনের সৌভাগ্য হচ্ছে চাঁদে যাওয়ার। অন্যান্যদেরও সুযোগ আসবে। আর্টেমিস টু মিশনে চাঁদের বিপরীত দিকে প্রায় ১০৩০০ কিমি কিমি ভ্রমণ করবে ওরিয়ন। মহাকাশচারীরা পরীক্ষা করে দেখবেন কোন স্থান চাঁদে অবতরণের জন্য উপযুক্ত।

প্রথম কোনো মহিলা মহাকাশচারী চন্দ্রাভিযানে
এর আগে শেষবার ইউজিন সার্নান এবং হ্যারিসন স্মিথ ১৯৭২ সালের ডিসেম্বরে চন্দ্রপৃষ্ঠে নেমেছিলেন। আর প্রথম চাঁদের মাটিতে পা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন। আর আর্টেমিস মিশন যাচ্ছেন তিনজন পুরুষ ও একজন মহিলা। এই প্রথম কোনো মহিলা মহাকাশচারী চন্দ্রাভিযানে যাচ্ছেন।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications