Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Facebook, Instagram, Threads: ফেসবুক, ইনস্টাগ্রাম কাজ করছে না! বিশ্বজুড়েই সমস্যায় নেটিজেনরা, কারণ কী?

Facebook, Instagram, Threads: মেটার অধীনে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস আচমকাই কাজ করছে না। আপনাআপনিই আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গিয়েছে?

চিন্তা করবেন না। এই সমস্যা শুধু আপনার নয়। গোটা বিশ্বেই এই অসুবিধার সম্মুখীন হয়েছেন নেটিজেনরা।

Facebook Instagram Threads

ভারতে রাত ৯টা নাগাদ এই সমস্যা প্রথম দেখা দেয়। ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে অনেকেই দেখেন তাঁর অজান্তেই অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে। লগ ইন করতে বলা হচ্ছে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও মুহূর্তের মধ্যে ফের লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট।

কাজ করছে না ফেসবুকের সঙ্গে যুক্ত থাকা মেসেঞ্জারও। ইনস্টাগ্রাম ও থ্রেডস ব্যবহারকারীরাও এমন সমস্যার মধ্যে পড়েন। কেউ পাসওয়ার্ড ভুলে যাওয়ার অপশন দিলেও তাঁদের জানানো হচ্ছে, হোয়াটসঅ্যাপে কোড পাঠানোর কথা। সেই কোড দিলে তবে নতুন পাসওয়ার্ড ঠিক করা যাবে। যদিও সেই কোডও পৌঁছচ্ছে না নেটিজেনদের কাছে।

এমন পরিস্থিতিতে পড়ে অনেকেই এক্স হ্যান্ডলে নিজেদের সমস্যার কথা জানাতে শুরু করেন। চলছে নানা মিমের ঝড়। কেউ মনে করছেন, তাঁদের অ্যাকাউন্ট বুঝি হ্যাক হয়েছে। ফলে চিন্তায় পড়েছেন তাঁরা। পরিচিতদের কাছেও বিষয়টি জানতে চাইছেন। কেউ আবার মজা করে বলছেন, এক লাথিতেই ব্যবহারকারীদের তাঁদের অ্যাকাউন্ট থেকে বের করে দিয়েছে ফেসবুক!

ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস ব্যবহারকারীদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে "something went wrong" বার্তাও। অনেকে আবার জল্পনা শুরু করেছেন, নতুন কোনও সোশ্যাল মিডিয়া আনা হচ্ছে কিনা। কীভাবে নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করা যায়, তার পথ ও প্রহর গুনছেন ব্যবহারকারীরা।

সাইবার বিশেষজ্ঞদের ধারণা, সার্ভার ক্র্যাশ করাতেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। লগ ইন থেকে শুরু করে ফিড রিফ্রেশের সমস্যার সম্মুখীন প্রথমদিকে হন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। লগ আউট হওয়ার পর কিছুতেই আর লগ ইন করা যাচ্ছে না।

থ্রেডসও পুরো শাটডাউন হয়ে গিয়েছে। অ্যাপ খুলতে গেলেই এরর মেসেজ আসছে। ইনস্টাগ্রামেও ফিড রিফ্রেশ করা যাচ্ছে না। স্টোরি বা কমেন্টসও দেখা যাচ্ছে না। ইন্টারনেট সার্ভিসে সমস্যা সংক্রান্ত বিষয়ে তৈরি ওয়েবসাইটে মেটার প্ল্যাটফর্মে বিপর্যয় নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়ছে। মেটা অবশ্য এখনও সরকারিভাবে কিছু জানায়নি। এক ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কতক্ষণে সবকিছু স্বাভাবিক হবে তা নিয়ে চলছে চর্চা। মেটার নীরবতায় বাড়ছে সন্দেহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+