মহাজাগতিক ঘটনা! রাতের আকাশে বুধ, শুক্র, মঙ্গল, শনি উজ্জ্বল মিল্কিওয়ের নক্ষত্রমণ্ডলে
রাতের আকাশকে মোহময়ী করে তুলবে মঙ্গল, শুক্র ও শনি। তিন গ্রহের সমাবেশ হবে উজ্জ্বল মিল্কিওয়ের নক্ষত্রমণ্ডলে। একযোগে গ্রহ-নক্ষত্রের সমাবেশ চলবে জুলাই মাসভর। মেঘমুক্ত রাতের আকাশ মোহময়ী রূপে প্রতিভাত হবে প্রতিদিন। জুলাই মাসভর ঘটবে একের পর এক মহাজাগতিক ঘটনা।
নক্ষত্রপ্রেমী বা মহাকাশপ্রেমীরা জুলাই মাসে আকাশে নানা ঘটনার ঘনঘটা দখে চক্ষু সার্থক করতে পারেন। এই মাসভর বুধ ও শুক্র সন্ধ্যার আকাশে দৃশ্যমান হবে। রাত নামার পর পরিষ্কার আকাশে বা আবছা চাঁদের সঙ্গে মিল্কিওয়ে নক্ষত্রমণ্ডলকেও এক ঝলক দেখা যাবে।

এছাড়াও শনি এবং উজ্জ্বল নক্ষত্র ফোমালহাউটকে রাতের আকাশে দেখা যাবে জুলাই মাসে। মাসভর ঘটতে চলা মহাজাগতিক ঘটনার সেইসব তালিকা নিম্নে বিস্তারিত ব্যাখ্যা করা হল।
চাঁদ ও শনি
৬ জুলাই দূরবিনের সাহায্যে চাঁদ ও শনির ছবি দেখতে পাবেন রাতের আকাশে। রাতের আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে এক আঙুলের ফারাকে দেখতে পাবেন চাঁদ ও শনিকে। চাঁদের ঠিক উপরে একটি হলুদ বিন্দু হিসাবে দেখা যাবে গ্রহরাজ শনিকে। ৭ জুলাই রাতেও দক্ষিণ-পূর্ব গোলার্ধে দৃশ্যমান হবে চাঁদ ও শনি।
শুক্র ও মঙ্গল
আবার ৭ জুলাই শুক্রকে অত উজ্জ্বল রূপে দেখা যাবে সন্ধ্যার আকাশে। সন্ধ্যার পরে পশ্চিম আকাশের নীচের অংশে একটি উজ্জ্বল 'তারকা' হিসাবে দৃশ্যমান হবে শুক্র গ্রহ।
৯ ও ১০ জুলাই লাল গ্রহ মঙ্গলকে উজ্জ্বল নীল-সাদা তারা রেগুলাসের খুব কাছাকাছি দেখা যাবে।
দুটি মহাজাগতিক দৃশ্য একেবারে খালি চোখে দেখা যাবে। মঙ্গল এবং রেগুলাস উভয়েরই প্রায় একই উজ্জ্বলতা থাকবে।এছাড়াও, পুরো মাসজুড়ে, শুক্র ও মঙ্গল সূর্যাস্তের পরে পশ্চিমে দৃশ্যমান থাকবে। মাস বাড়ার সঙ্গে তারা আকাশে আরও দূরে এবং নীচে নেমে যাবে।

বৃহস্পতি
১১জুলাই বৃহস্পতি সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে অর্ধচন্দ্রের ঠিক নীচে উজ্জ্বল হিসাবে প্রতিভাত হবে। এটি আকাশে শনির থেকে কিছুটা উজ্জ্বল হবে। ১৮ জুলাই, অমাবস্যা অতিরিক্ত অন্ধকারে রাতের আকাশ আরো মোহময়ী হয়ে উঠবে। অস্পষ্ট নক্ষত্র এবং উল্কাবৃষ্টি দেখার সুযোগ মিলবে এদিন।
মঙ্গল, শুক্র ও ক্রিসেন্ট মুন
২০ জুলাই মঙ্গল গ্রহটি পশ্চিম আকাশে অর্ধচন্দ্রের কাছে উপস্থিত হবে এবং সূর্যাস্তের পরে শুক্র আকাশে বেশ নীচে অবস্থান করবে। জুলাইয়ের শেষার্ধে বুধ আকাশে বেশ নীচে দৃশ্যমান হবে, প্রায় দিগন্তের কাছাকাছি বুধকে এক ঝলক দেখার সুযোগ পাবেন স্টারগেজাররা।
শনি এবং ফোমালহাউট
পুরো মাস জুড়ে ভোরবেলা শনি গ্রহটি ফোমালহাউটের সঙ্গে দক্ষিণ আকাশে উপস্থিত হবে। এ মাসের প্রায় পুরোটাই আমাদের মিল্কিওয়ে ছায়াপথ দেখা যাবে। মিল্কিওয়ে সম্পূর্ণ অন্ধকার রাতের আকাশে দক্ষিণের দিকে আলোর একটি তির্যক ব্যান্ড হিসাবে দৃশ্যমান হবে।












Click it and Unblock the Notifications