‘মাত্র দু’দিন আগেই মেটাতে যোগ দিয়েছিলাম,’ মেটায় চাকরি হারিয়েছেন ভারতীয় প্রযুক্তিবিদরা

‘মাত্র দু’দিন আগেই মেটাতে যোগ দিয়েছিলাম,’ মেটায় চাকরি হারিয়েছেন ভারতীয় প্রযুক্তিবিদরা

বুধবার মেটার ১১,০০০ কর্মীকে বরখাস্ত করেছে। এর আগে মেটা এত বিপুল সংখ্যক কর্মীকে একসঙ্গে বরখাস্ত করেনি। এই বরখাস্তের তালিকায় বেশ কয়েকজন প্রযুক্তিবিদ রয়েছেন, যাঁরা মাত্র দুই থেকে তিন দিন আগেই নিজেদের স্থিতিশীল চাকরি ছেড়ে মেটাতে যোগ দিয়েছেন। বর্তমানে তাঁরা চাকরি হারিয়ে কার্যত বেকার। তাঁরা নতুন চাকরির খোঁজ করছেন। এইচ-১বি ভিসার অধিকারীদের আমেরিকায় ৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজতে হবে। তা না হলে, তাঁদের ভারতে ফিরে আসতে হবে।

‘এক সপ্তাহ আগেই কানাডায় এসেছিলাম’

‘এক সপ্তাহ আগেই কানাডায় এসেছিলাম’

লিঙ্কডইনে মেটার প্রাক্তন কর্মী নীলিমা আগরওয়াল জানান, মাত্র এক সপ্তাহ আগেই ভারত থেকে কানাডায় এসেছিলাম মেটাতে যোগ দিতে। কিন্তু মেটাতে যোগ দেওয়ার পরেই আমার চাকরি চলে যায়। কানাডাতে আসার জন্য আমাকে দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু কানাডাতে মেটাতে যোগ দেওয়ার পরেই আমার চাকরি চলে যায়। নীলিমা আগরওয়ালের লিঙ্কডইনের প্রোফাইল থেকে দেখা গিয়েছে, তিনি কানাডার মেটাতে যোগ দিতে গিয়ে মাইক্রসফটের চাকরি ছেড়েছেন। হায়দরাবাদে তিনি প্রায় দুই বছর মাইক্রসফটের চাকরি করেছিলেন।

তিন দিন আগেই মেটাতে যোগ দিয়েছিলেন

তিন দিন আগেই মেটাতে যোগ দিয়েছিলেন

লিঙ্কডইনে মেটার প্রাক্তন কর্মী বিশ্বজিৎ ঝাঁ নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেন, 'মাত্র তিন দিন আগে মেটাতে যোগ দিয়েছিলেন। কিন্তু তাঁকেও বরখাস্ত করা হয়েছে।' লিঙ্কডইনের প্রোফাইল থেকে জানা যায়, বেঙ্গালুরুতে অ্যামাজনের অফিসে তিনি তিন বছরের বেশি কর্মরত ছিলেন। তিনি মন্তব্য করেন, দীর্ঘ ভিসা প্রক্রিয়ার পরে মেটাতে যোগ দিতে পেরেছিলেন। কিন্তু যোগ দেওয়ার পরেই তাঁকে বরখাস্ত করা হয়।

দেশে ফেরার সময় শুরু হয়ে গিয়েছে

দেশে ফেরার সময় শুরু হয়ে গিয়েছে

মেটার প্রযুক্তি দলের অংশ ছিলেন রাজু কদম। তিনি গত ১৬ বছর ধরে আমেরিকায় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, 'কোনও দিন আমার চাকরি যায়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেটায় বরখাস্ত হওয়া ১১,০০০ কর্মীর মধ্যে আমার নাম রয়েছে। আমি এইচ-১বি ভিসার অধীনে রয়েছি। আমার দেশে ফিরে যাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে।'

মেটাতে বরখাস্ত ১১,০০০ কর্মী

মেটাতে বরখাস্ত ১১,০০০ কর্মী

মেটাতে মোট ১১,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। মেটার তরফে জানানো হয়েছে, প্রায় ১৩ শতাংশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তারমধ্যে ভারতীয় প্রযুক্তিবিদের সংখ্যা নেহাৎ কম নয়। তবে মেটার তরফে কোন দেশের কত জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে, সেই বিষয়ে কোনও উল্লেখ করা হয়নি। মঙ্গলবার রাতে মেটার প্রধান মার্ক জুকারবার্গ সংস্থার শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই বরখাস্তের সিদ্ধান্তে সিলমোহর পরে। আমেরিকায় বুধবার সকালে মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে মেটার ১১,০০০ কর্মীকে বরখাস্ত করার ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+