Lunar Mission: চন্দ্রযান-৩ ও লুনা ২৫-এর পর চাঁদে পাড়ি দিচ্ছে কোন মহাকাশযান, দেখুন তালিকা
ভারতের চন্দ্রযান ৩-এর পর রাশিয়া তাদের মহাকাশযান লুনা ২৫-কে পাঠিয়েছে চাঁদের উদ্দেশে। এখন কোন দেশ আগে চাঁদের দক্ষিণ মেরু ছুঁতে পারে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে মহাকাশে। এরপরে কারা রয়েছে লাইনে। কোন দেশ এবার পাড়ি দেবে চাঁদে?
লাইনে রয়েছে অনেকেই। এখন পর্যন্ত চাঁদের মিশন সফল হয়েছে আমেরিকা, রাশিয়া ও চিনের। ভারত এখনও সফল হতে পারেনি। তবে চন্দ্রযান ৩-কে নিয়ে আশার আলো দেখছে ইসরো। রাশিযা আবার ৪৭ বছর পরে পাড়ি দিয়েছে। আর ইতিমধ্যেই চাঁদে থেকে ঘুরে এসে আর্টেমিস ২ মিশনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। বসে নেই চিনও।

কিন্তু তারা কেউই নয়, এবার চাঁদে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছে জাপান। অবশ্য তারা ভারত ও রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে না। রাশিয়া ও ভারতের মহাকাশযানের মিশন শেষ হওয়ার পর জাপান নামবে তাদের মিশনে। রাশিয়ার লুনা ২৫ চাঁদে নামার কথা ২১ অগাস্ট আর ভারতের চন্দ্রযান ৩ নামবে ২৩ অগাস্ট।
তার তিনদিন পর ২৬ অগাস্ট জাপান এসএলআইএম ল্যান্ডারের উৎক্ষেপণের প্রস্তুতি নেবে। নাসা তো চাঁদে মানব মিশনের প্রস্তুতি নিচ্ছে। ২০২৫-এর মধ্যেই চাঁদে মহাকাশচারীদের পাঠাবে নাসা। তবে নাসার সেই প্রস্তুতির মাঝেই ভারত, রাশিয়ার পর জাপান চাঁদে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে।
চাঁদে পাড়ি দেওয়ার আসন্ন যে মিশনগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে জাপানের স্লিম-জাক্সা মিশন ২৬ অগাস্ট জাপানের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা এসএলআইএমের তোনেগোশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে।

তারপর নাসার পেরিগ্রিন মিশন হবে চাঁদে। ২০২৩-এই এই মিশনের লঞ্চিং। গত ৪ মে এই মিশনে নামার কথা ছিল ছিল নাসার। কিন্তু তা স্থগিত হয়ে যায়। নাসার আরও কয়েকটি মিশন রয়েছে চাঁদে। তার মধ্যে আইএম-১ নোভা সি উল্লেখযোগ্য। এছাড়া নাসার লুনার ট্রেল ব্লেজার মিশনও শুরু হবে ২০২৩-এ।
এছাড়া নাসার প্রাইম ওয়ান মিশনও হবে ২০২৩-এ। আর্টেমিস মিশন ২ হওয়ার কথা ২০২৩-এর শেষে বা ২০২৪-এর শুরুতে। গ্রিফিন মিশন ওয়ানও হবে ২০২৪-এর শুরুতে। এই মিশনে চাঁদরে দক্ষিণ মেরু অঞ্চলে জল, বরফ ও উদ্বায়ী বস্তু অনুসন্ধান করবে। ১০০ দিনের মিশন হবে এটি।
এরপর হবে নাসার আইএম-৩ মিশন। এই মিশনে ৯.৩ জিবি ডেটা পৃথিবীতে পাঠাবে নাসার চন্দ্রযান। এছাড়া নাসার ব্লু ঘোস্ট মিশনও হবে ২০২৩-২৪ সালে। আর চিনের চ্যাং-৬ মিশনও হবে ২০২৪-এর প্রথম দিকেই। মোট কথা চাঁদের পথে ট্রাফিক লেগেই থাকবে। ২০২৩-২৪ সালে।












Click it and Unblock the Notifications