Luna 25 Vs Chandrayaan 3: চন্দ্রাভিযানের প্রতিযোগিতায় লুনা ২৫-কে টেক্কা, কোথায় এগিয়ে ভারতের চন্দ্রযান-৩ মিশন
চাঁদের দক্ষিণ মেরু বিজয়ে ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে হঠাৎ অবতীর্ণ হয়েছে রাশিয়া। ইসরো যখন চন্দ্রযান-৩ মিশনে নেমেছে, তখনই রাশিয়া লুনা-২৫ পাঠিয়েছে চাঁদে। উভয়েরই গন্তব্য চাঁদের দক্ষিণ মেরু, যেখানে আগে কোনওদিনও নামতে পারেনি কোনও দেশ।
রাশিয়া পরে শুরু করেও ভারতের থেকে আগে নামতে চলেছে চাঁদের মাটিতে। চাঁদের কক্ষপথে ট্রাফিক জ্যাম কাটিয়ে তারা ২১ থেকে ২৩ অগাস্টের মধ্যেই চাঁদের মাটিতে নামবে বলে স্থির করেছে। আর ভারতের নামার সময় ফিক্সড আগে থেকে। ভারত ২৩ অগাস্ট নামবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে।

চাঁদ ছোঁয়ার দৌড়ে ভারত রাশিয়ার লুনা-২৫ মিশন থেকে পিছিয়ে পড়লেও, মহাকাশে চন্দ্রাভিযানের প্রতিযোগিতায় ইসরো এগিয়ে থাকবে বলেই মত মহাকাশ বিজ্ঞানীদের। কীভাবে তারা রাশিয়ার মহাকাশযান লুনা ২৫-কে টেক্কা দিয়ে এগিয়ে যাবে চাঁদের মাটিতে, তার ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।
ভারতের চন্দ্রযান ৩-কে টেক্কা দিয়ে যথন আগে চাঁদের দক্ষিণ মেরু জয় করুক রাশিয়ার লুনা-২৫, ভারতই শেষ হাসি হাসবে। চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে নামতে সফল হলে রুশ মহাকাশ গবেষণা সংস্থা আর ভারতের সঙ্গে পাল্লা দিতে পারবে না। পদে পদে তাদের পিছিয়ে পড়তে হবে।
কিন্তু কী করে সম্ভব এই অগ্রগমন? ইসরোকে এই লড়াইয়ে এগিয়ে দেবে প্রজ্ঞান রোভার। ভারতের চন্দ্রযান মিশনে বিক্রম ল্যান্ডার বুকে করে বয়ে নিয়ে যাচ্ছে প্রজ্ঞানকে। সেই প্রজ্ঞানই ভারতকে জিতিয়ে দেবে। মস্কোর মহাকাশযান লুনা ২৫-এপর তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহ করতে সফল হবে প্রজ্ঞান রোভার।
রাশিয়া শুধু লুনা-২৫ ল্যান্ডারকে পাঠিয়েছে চাঁদে। আর ভারত পাঠিয়েছে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারকে। এই প্রজ্ঞান রোভার হল ছ-চাকা বিশিষ্ঠ একটি রোবট। চাঁদে অবতরণের পর তা ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে। তারপর তা চাঁদের মাটিতে ৫০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে।
আর রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫-এ কোনও রোভার নেই। চাঁদে নামার পর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে রুশ ল্যান্ডার। লুনা ২৫-এর অ্যান্টেনা ও ক্যামেরার-সহ বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ থেকে গবেষণামূলক কিছু তথ্য সংগ্রহ করবে। লুনা ২৫-এ রয়েছে সোলার প্যানেল, তা থেকে শক্তি আহোরণ করতে পারবে ওই চন্দ্রযান।
লুনা-২৫ মহাকাশযানের থেকে ভারতের চন্দ্রযান-৩ মিশনের রোভার প্রজ্ঞানের তথ্য সংগ্রহ করার ক্ষমতা ও ক্ষেত্র অনেক বেশি। অনেক বেশি জায়গা ঘুরে তা তথ্য সংক্রহ করতে পারবে। সূর্যালোকের কারণে লুনা কাজ করা বন্ধ করে দিলেও প্রজ্ঞান ব্যাটারিচালিত হওয়ায় তা দু-সপ্তাহ ধরে বাধাহীনভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম।
রাশিয়া এখনও সরকারিভাবে জানায়নি তাদের ল্যান্ডার কবে এবং কখন চাঁদে নামবে। লুনা ২৫-এর অবতরণ নিয়ে স্পষ্ট করেনি কিছুই। প্রাথমিকভাবে জানানো হয়েছিল ২১ অগাস্ট নামবে। পরবর্তী সময়ে জানা যায়, চাঁদের আকাশে বিলম্বিত যাত্রার ফলে ২১ থেকে ২৩ অগাস্টের মধ্যে লুনা-২৫ নামবে চাঁদের মাটিতে। আর ভারতের বিক্রম চাঁদে নামবে ২৩ অগাস্ট বিকেল পাঁচটায়।












Click it and Unblock the Notifications