Luna 25 Vs Chandrayaan 3: লুনা ২৫-কে হারিয়ে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে ভারত, প্রথম দেশ হিসেবে কীর্তি
ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে।
যা পারেনি আমেরিকা, চিন, রাশিয়া। মহাকাশ বিজ্ঞানে তা করে দেখাল ভারত। রাশিয়ার লুনা-২৫ মিশন ব্যর্থ হওয়ার পরও লক্ষ্যে অবিচল থেকে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের কুমেরু বিজয় করল। আজ পর্যন্ত কোনও দেশ দক্ষিণ মেরুতে পা রাখতে পারেনি। কিন্তু ভারত সবাইকে হারিয়ে আজ বিশ্বজয়ী।
অনেক স্বপ্ন নিয়ে ৪৭ বছর পর চাঁদে পাড়ি দিয়েছিল রাশিয়া। ভারতের থেকে এক মাস পরে লুনা-২৫ চাঁদে পাড়ি দিয়ে মাত্র ১০ দিনেই অনন্য কীর্তির সামনে চলে গিয়েছিল রাশিয়া কিন্তু শেষরক্ষা হয়নি। চাঁদের কক্ষপথে শেষল্যাপে পৌঁছতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫।

লুনা ২৫ ধ্বংস হলেও চাঁদের অগম্য দক্ষিণ মেরুতে পা দিয়ে ভারত বিশ্বের প্রথম দশ হিসেবে যেমন সেই গরিমা ছিনিয়ে নিল, জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসাল নিজেদের, তেমনই একইসঙ্গে বারত চাঁদের মাটিতে পা রাখা প্রথম তিনটি দেশের পাশে চতুর্থ দেশ হিসেবেও এলিট পর্যায়ে নিয়ে গেল।
কিন্তু কী এমন কারণ, যেখানে রাশিয়ার মতো দেশ পারল না, অনেক স্বপ্ন বাজেটে ভারত তা করে দেখাল। আশা জাগিয়েও শেষ ল্যাপে ব্যর্থ হল লুনা-২৫ মিশন। ভারতের চন্দ্রযান ৩ অতি সন্তর্পণে প্রতিটি পদক্ষেপ করে মঙ্গলে উষা পেরিয়ে বুধে পা দিল চাঁদের মাটিতে। স্বপ্নপূরণ হল। তৈরি হল ইতিহাস।
রবিবার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা তাদের চন্দ্র অভিযান ব্যর্থ হল কেন, তার অনুসন্ধান চালাচ্ছে। এই পর্যায়ে নানা মুনির নানা মত উঠে আসছে। কেই বলছেন ভুল পরামিতি সেট করা হয়েছে। আবার কেউ বলছে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে বিপদ ডেকে এনেছে রাশিয়া।

ভারতকে হারানোই টার্গেট ছিল, তাই ২৩ তারিখের আগেই তারা নামাতে গিয়েছিল লুনা ২৫-কে। অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল গুণতে হয়েছে তাদের। তার ফলস্বরূপ নির্ধারিত ল্যান্ডিং ২১ অগাস্টের আগেই ১৯ অগাস্ট মস্কোর সময় ২.৫৭ মিনিটে লুনা ২৫-এর সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার। তারপর যোগাযোগ আর পুনঃসাধন করা যায়নি।
প্রাথমিক বিশ্লেষণের পর বলা হয়েছে, গণনায় প্রকৃত পরামিতি থেকে বিচ্যুতি হওয়ার ফলে ডিভাইসটি একটি অফ ডিজাইন কক্ষপথে সুইচ করে। এর ফলে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়। রাশিয়ার এই চন্দ্র মিশন ব্যর্থ হয়। উল্লেখ্য, চাঁদের ১৮ কিলোমিটার কক্ষপথে নামার পরিকল্পনা করেছিল লুনা-২৫।
কিন্তু কোনও তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় প্রতিটি কঠিন ধাপ পেরিয়ে চাঁদের মাটিতে বিরাজমান ভারতের বিক্রম। প্রজ্ঞান রোভারকে নিয়ে বিক্রম হাজির হয়ে গিয়েছে। ভারতের সামনে খুলে গিয়েছে মহাকাশ গবেষণার দুয়ার। এবার ভারত নিজেই মহাকাশ বিজ্ঞানে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান এখন চাঁদের মাটিতে। পারল না রাশিয়া, করে দেখাল ভারত।












Click it and Unblock the Notifications