Luna-25: অবতরণের প্রাকমুহূর্তে স্বপ্নভঙ্গ, চাঁদের মাটিতে ধ্বংসের আগে কী কী করেছে লুনা-২৫, দেখুন একনজরে
চাঁদের মাটিতে এক স্বপ্নের সমাধি হয়েছে। উৎক্ষেপণের মাত্র ১০ দিনের মধ্যে চাঁদের দুয়ারে পৌঁছে ধ্বংস হয়ে গিয়েছে রাশিয়ান মহাকাশযান লুনা-২৫। তবে ধ্বংস হওয়ার আগে লুনা-২৫ অনেক কাজ করে গিয়েছে। স্বপ্নভঙ্গ হলেও চন্দ্র পৃষ্ঠে ভেঙে পড়ার আগে চাঁদের গহ্বরের ছবি পাঠিয়েছিল রুশ ল্যান্ডার লুনা ২৫।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, লুনা-২৫ মিশন ব্যর্থ হলেও তার পাঠানো ছবি ও তথ্য চাঁদ নিয়ে গবেষণার দুয়ার খুলে দেবে তাদের কাছে। ভেঙে পড়ার আগে লুনা অনেক সেলফিও তুলেছিল। সেইসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। চন্দ্রপৃ্ষ্ঠের এক সুবিশাল গহ্বরের ছবিও তুলে ধরেছে লুনা-২৫।

গত ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে রুশ ল্যান্ডার। ওইদিন একটি সেলফি তুলে পাঠায় লুনা-২৫। তা রাশিয়ান গবেষণা সংস্থা রসকসমস সোশ্যাল মিডিয়ায় পেস্ট করে। ওই ছবিতে দেখা যায় রাশিয়ান মহাকাশযানের গায়ে সেঁটে থাকা রুশ পতাকাকে জ্বলজ্বল করছে।
তারপরেই চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠায় লুনা-২৫। সেখানে চাঁদের দক্ষিণ মেরুর একটি গর্তকে দেখা গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীরা গর্তটির নাম জীমন। গহ্বরটি এতটাই গভীর ছিল যে সেখানে সূর্যালোক পৌঁছয় না। রুশ বিজ্ঞানীরা আশা করেছিলেন তাদের মহাকাশযান ওই এলাকায় নেমে আরও অনেক তথ্য পাঠাবে ওইরকম গহ্বরের।
রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা লুনা ২৫-কে পৌঁছে দিতে বাড়তি শক্তি প্রয়োগ করেছিল। তার ফলেই কি লুনা ২৫-এর বিপদ ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চাঁদের সর্বনিম্ন কক্ষপথে পৌঁছনোর সময়ই বিপত্তি ঘটে। চাঁদের মাটিতে ভেঙে পড়ে রাশিয়ান মহাকাশযান লুনা-২৫। বেপরোয়া গতিতে ছুটতে গিয়েই এঅ দুর্ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications