Luna 25: চাঁদের কক্ষপথে পৌঁছেই খেল দেখানো শুরু করল রাশিয়ান চন্দ্রযান, উপহার চমকে ভরা ছবি
রাশিয়ান চন্দ্রযান লুনা ২৫ চাঁদের কক্ষপথে পৌঁছেই কামাল করে দিল। চাঁদের কক্ষপথ থেকেই অত্যাধুনিক ক্যামেরায় তোলা ছবি পৃথিবীতে উপহার পাঠাল। লুনা ২৫ যে ছবি পাঠিয়েছে রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসে এবং রসকসমস তা শেয়ার করেছে মহাকাশপ্রেমীদের জন্য, তা এক কথায় অনবদ্য।

রাশিয়ান মহাকাশযান চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রপৃষ্ঠের দূরবর্তী অংশের প্রথম ছবি পাঠিয়েছে। লুনা ২৫ যে ছবি পাঠিয়েছে পৃথিবীতে তা চাঁদের সেই অংশ, যা পৃথিবী থেকে দেখা যায় না। পৃথিবী থেকে স্থায়ীভাবে অদৃশ্য অংশ ছবি তুলে জ্যেতির্বিজ্ঞানীদের চমকে দিয়েছে।
রাশিয়ান অ্যাকাডেমি অফ সাযেন্সেসের স্পেস রিসার্চ ইনস্টিটিউটের মতে ওই চিক্রগুলি জিম্যান ক্রেটারের। দক্ষিণ মেরুর ওই ক্রেটারের ছবি সামনে আনা মহাকাশ বিজ্ঞানে এক অনন্য ঘটনা। চাঁদের ওই পৃষ্ঠ পৃথিবীতে দেখা যায় না। কিন্তু রাশিয়া সেই অজানা অংশের ছবি সামনে এনে আলোড়ন ফেলে দিয়েছে।
ছবি দেখে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, সমতল পৃষ্ঠ থেকে ৮ কিমি উপরে খাদের উচ্চতা। এই চিত্রগুলি চন্দ্র-গবেষকদের আগ্র তৈরি করেছে। এই ছবিগুলি চন্দ্রপৃষ্ঠের মূল্যবান ভূতাত্ত্বিক তথ্য সরবরাহ করতে পারে বলে মনে করছেন তাঁরা। এই চিত্র মহাকাশ বিজ্ঞানীদের মনে করিয়ে দেয় ১৯৫৯ সালে লুনা-৩ মহাকাশযানের পাঠানোর চাঁদের দূরবর্তী অংশের প্রথম ছবির কথা।
Luna-25 captures a unique Zeeman crater on Moon's far side: 8 km rim hidden from Earth. Luna-25 uses ADRON-LR, PmL from IKI RAS, ARIES-L with 'Astron Electronics,' measuring lunar fluxes, and space plasma #Luna25 #MoonExploration #ZeemanCrater #SpaceHistory #Luna25Missions pic.twitter.com/JN1MwlUFqu
— Dr. Anuj Ranjan (@DrRanjan26) August 18, 2023
রাশিয়ান চন্দ্র গবেষণা সংস্থা আইকেআই আরএএসে তৈরি আড্রন-এলআর ও পিএমএল যন্ত্র ব্যবহার করে পর্যবেক্ষণ চালাচ্ছে লুনা ২৫। যন্র্লগুলি চন্দ্রপৃষ্ঠ থেকে গামা রশ্মি ও নিউট্রন পরিমাপে সহায়তা করছে। বৃত্তকার কক্ষপথে থেকে বৃত্তাকার স্পেস প্লাজমা, গ্যাস ও ধূলিকণার বহিঃমণ্ডলের পরামিতিগুলির ডেটাও প্রাপ্ত হয়েছিল।
১৯৭৬ সালের লুনা ২৪ মিশনের ৪৭ বছর পর লুনা ২৫ মিশনে গিয়ে রাশিয়া এক চমকপ্রদ ছবি উপহার দিল। মহাকাশযানটি বুধবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল। তারপর এই ছবি বিস্ময় উপহার। রাশিয়ান চন্দ্রযানের চাঁদে নামার কথা ভারেতর চন্দ্রযান ৩-এর আগে। ২১ অগাস্ট তা নামার কথা চাঁদের মাটিতে। যদিও এখন ২৩ অগাস্টের মধ্যেই নামবে বলে জানিয়েছে রাশিয়ান মহাকাশ সংস্থা।
রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের জন্য এখন সময় নির্ধারণ করেছে দুদিন পিছিয়ে। অর্থাৎ পূর্বঘোষিত ২১ অগাস্টের পরিবর্তে ২৩ অগাস্ট রাশিয়ার লুনা-২৫ চাঁদের মাটি স্পর্শ করতে পারে। ভারতের চন্দ্রযান-৩ও ওইদিনেই চাঁদের মাটি ছোঁয়ার কথা। সেক্ষেত্রে একই দিনে তৈরি হতে পারে জোড়া ইতিহাস।
ছবি সৌজন্য: রাশিয়ান স্পেস অর্গানাইজেশন












Click it and Unblock the Notifications