Luna-25 crash: চাঁদে নামার আগেই ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান, লুনা-২৫ ধ্বংস কীভাবে জানাল ‘রসকসমস’
Luna-25 Crash: অনেক স্বপ্ন নিয়ে ৪৭ বছর পর চাঁদে পাড়ি দিয়েছিল রাশিয়া। লুনা-২৫ মাত্র ১০ দিনে পৌঁছে গিয়েছিল চাঁদের কিনারায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষল্যাপে ধ্বংস হয়ে গিয়েছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। রাশিযার লুনা মিশন চাঁদে নামতে ব্যর্থ হওয়ার পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে সম্প্রতি।
কিন্তু এত আশা জাগিয়েও কেন শেষ ল্যাপে ব্যর্থ হল লুনা-২৫ মিশন? সোমবার চাঁদে পা দেওয়ার কথা ছিল লুনা ২৫-এর। কিন্তু সেই স্বপ্নপূরণ হল না। তার আগের দিনই শেষ কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদনের সময় ভেঙে পড়ল লুনা-২৫। সব আশা ধূলিসাৎ হয়ে গেল।

রবিবার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা তাদের চন্দ্র অভিযান ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে। সেইসঙ্গে কখন কীভাবে তা ধ্বংস হয়েছে চাঁদের কক্ষপথে, তাও ব্যাখ্যা করেছে। প্রাথমিকভাবে জানিয়েছে কী কারণে রাশিয়ার চন্দ্র অভিযান এবার ব্যর্থ হল। রাশিয়ার মহাকাশ সংস্থার সঙ্গে শনিবার থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, শনিবার লুনা-২৫ প্রি-ল্যান্ডিং কক্ষপথে চলে গিয়েছিল। তখনই ডিসব্যালেন্স হয়ে যায়। মহাকাশ সংস্থার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ১৯ অগাস্ট মস্কোর সময় ২.৫৭ মিনিট থেকে লুনা ২৫-এর সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটতে শুরু করে।
এরপর ১৯ ও ২০ অগাস্ট লুনা- ২৫-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সেই যোগাযোগ আর পুনঃসাধন করা যায়নি। প্রাথমিক বিশ্লেষণের পর বলা হয়েছে, গণনায় প্রকৃত পরামিতি থেকে বিচ্যুতি হওয়ার ফলে ডিভাইসটি একটি অফ ডিজাইন কক্ষপথে সুইচ করে। এর ফলে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়।
তারপর আর যোগাযোগ করা যায়নি। রাশিয়ার এই চন্দ্র মিশন ব্যর্থ হয়। ভারতীয় সময় শনিবার সন্ধ্যায় তা চাঁদের ১৮ কিলোমিটার কক্ষপথে নামার পরিকল্পনা করেছিল। ১০০x১০০ কিলোমিটার কক্ষপথ থেকে আরও কাছে ১৮ কিলোমিটার উপবৃত্তাকার কক্ষপথে পৌঁছতে গিয়েই বিপত্তি ঘটে। আশা করা হয়েছিল রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫-কে ফিরিয়ে এনে ফের অভিযান চালানো যাবে, কিন্তু তা সফল হল না।
গত ১১ অগাস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। তারপর মাত্র ১০ দিনেই চাঁদের একেবারে শেষ ল্যাপে পৌঁছে গিয়েছিল এই মহাকাশযান। এক দিন পরেই অর্থাৎ ২১ জুলাই তার চাঁদের মাটিতে নামার কথা ছিল। কিন্তু তার আগে লুনা ২৫-এর কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদন করতে গিয়েই বিঘ্ন ঘটল। ধ্বংস হয়ে গেল লুনা-২৫।












Click it and Unblock the Notifications