JioBook Laptop: এমাসেই বাজারে আসছে জিও বুক ল্যাপটপ! টিজার প্রকাশ করেছে অ্যামাজন
JioBook Laptop: জুলাইতেই নতুন ল্যাপটপ আনতে চলেছে রিলায়েন্স জিও। ইতিমধ্যেই এর একটি টিজার ই-কমার্স সাইট অ্যামাজনে রাখা হয়েছে। 'ইওর আল্টিমেট লার্নিং পার্টনার' ট্যাগলাইন দিয়ে টিজ করা হয়েছে। সম্পূর্ণ নতুন এই জিও বুক ল্যাপটপটি ৩১ জুলাই আত্মপ্রকাশ করবে।
যে জিও বুক ল্যাপটপ (JioBook Laptop) আসতে চলেছে, তা গত অক্টোবরে লঞ্চ হওয়া জিও বুকের আপডেটেড ভার্সন হতে পারে। ২০২২-এর অক্টোবরে লঞ্চ হওয়া সেই জিও বুকের দাম ছিল ২০ হাজারের নিচে। যা পাওয়া যাচ্ছিল শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোরের মাধ্যমে।

প্রথমেই প্রশ্ন থাকে কেমন হতে পারে জিও বুক ল্যাপটপ(JioBook Laptop)। অ্যামাজনের টিজার থেকে জানা গিয়েছে, এর রং থাকবে নীল। এছাড়াও গত অক্টোবরের লঞ্চ হওয়া ল্যাপটপের মতোই নকশা রাখা হচ্ছে। অ্যামাজনের তরফে দাবি করা হয়েছে জিও বুক ল্যাপটপ সব বয়সের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। এছাড়া বিনোদন এবং গেমিংয়ের চাহিদা মেটাতেও ডিজাইন করা হয়েছে।
ফোর জি সংযোগে এই ল্যাপটপ চলবে। পাশাপাশি প্রথমেই প্রশ্ন আসে প্রসেসর নিয়ে। বলা হয়েছে অক্টাকোর প্রসেসর থাকবে এতে। তুলনামূলকভাবে হাল্কা হবে এটি। ওজন হতে পারে ৯৯০ গ্রাম। আমাজনের তরফে দাবি করা হয়েছে, এতে সারাদিনের ব্যাটারি থাকবে। এছাড়া আর কোনও বৈশিষ্ট্য প্রকাশ করা হয়নি, সম্ভবত তা ৩১ জুলাই (JioBook Laptop) উন্মোচনের দিন তা প্রকাশ করা হবে।
গত অক্টোবরে লঞ্চ হওয়া জিও বুক (JioBook) ছিল ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ও দু মেগা পিকসেলের ফ্রন্ট ক্যামেরা। ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ এসওসি দ্বারা চালিত। স্টোরেজ অনুযায়ী সেটি ছিল ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। জিও ল্যাপটপ চলে জিও অপারেটিং সিস্টেমের মাধ্যমে।
আলাদা করে কোনও অ্যাপ ইনস্টল করতে রাখা হয়েছে জিও স্টোর। ওই ডিভাইসে 5000mAh ব্যাটারি রয়েছে। যা একবার চার্জ দিলে ৮ ঘন্টা পর্যন্ত চলে। উল্লেখযোগ্যভাবে ওই ল্যাপটপে একটি এমবেডেড জিও সিম রয়েছে। যা ব্যবহারকারীদের জিও 4G LTE সংযোগ ব্যবহার করতে সাহায্য করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications