একটি তারার মৃত্যু: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে উঠে এল অন্তিম মুহূর্তের অত্যাশ্চর্য ছবি
একটি তারার মৃত্যু: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে উঠে এল অন্তিম মুহূর্তের অত্যাশ্চর্য ছবি
তারারও মৃত্যু হয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়ল মোক্ষম মুহূর্তের সেই অত্যাশ্চর্য ছবি। নাসা সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে কোটি কোটি বছর আগের মহাবিশ্বের বিস্ময়কর ছবি প্রকাশ করেছে। তাদের সাম্প্রতিক প্রকাশিত ছবিগুলির মধ্যে নীহারিকাগুলির অত্যাশ্চর্য বিবরণ প্রকাশ পেয়েছে।

নক্ষত্রের অন্তিম মুহূর্তের ছবি
অসাধারণ এই চিত্রগুলিতে নক্ষত্রের অন্তিম মুহূর্তের ছবি দেখা গিয়েছে। মহাবিশ্বে বিলীন হওয়ার আগে তার আলো, গ্যাস এবং ধূলিকণার একটি জ্বলন্ত রূপ প্রকাশ পেয়েছে। এটাকেই তারার মৃত্যুর প্রাক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এইভাবেই তারার মৃ্ত্যু ঘটে। তারপর তা পরিণত হয় ব্ল্যাক হোলে।

নীহারিকা আসলে কী?
এই ছবি দেখে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে নীহারিকা আসলে কী? নীহারিকা হল মৃত নক্ষত্র থেকে নির্গত গ্যাস ও ধূলিকণার সেল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের শক্তিশালী ইনফ্রারেড ভিউ এই নিহারিকাটির দ্বিতীয় তারাটিকে দৃশ্যমান করেছে। তারাগুলির চারপাশে গ্যাস ও ধূলিকণার আকার ধারণ করে এক ব্যতিক্রমী দৃশ্য তৈরি করেছে নীহারিকা।

আসলে এক একটা গ্যালাক্সি
নাসা জানিয়েছে, নক্ষত্রের অন্তিম অবস্থায় দৃ্শ্যগুলি আমাদেরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে, কীভাবে নক্ষত্রমণ্ডলের পরিবেশ বিবর্তিত হয় বা রূপান্তরিত হয়। এই ছবিতে ছায়াপথগুলিও এক ভিন্ন পটভূমি তৈরি করেছে। আলোকবিন্দুগুলিকে আপাত দৃষ্টিতে নক্ষত্র মনে হলেও, তা আসলে এক একটা গ্যালাক্সি।

তারার মৃত্যু হলে কী ঘটে
এখন প্রশ্ন একটি তারার মৃত্যু হলে কী ঘটে। মৃত্যু মানে একটি তারার সমস্ত জ্বালানি শেষ হয়ে যাওয়া। জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো যে তারাগুলিকে দেখা যায়, সেই আলো সরে গিয়ে তা অন্ধকার হয়ে যায়। নক্ষত্রে যে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস থাকে, নক্ষত্রের মৃত্যুর পরে তার কী হবে, তা নির্ভর করে ভরের উপর। বড় তারাগুলি তার জগতেই ভেঙে পড়ে। বিরাট বিস্ফোরণ ঘটে সুপারনোভা তৈরি হয়।

সুপারনোভা বিস্ফোরণের পর ব্ল্যাক হোল
সুপারনোভা বিস্ফোরণের পর এতটি নিউট্রন স্টার নক্ষত্রের ধসে যাওয়া কেন্দ্রটি পিছনে পড়ে থাকে। তার পর্যাপ্ত ভর থাকলে, সেটি একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলোও এর আকর্ষণ এড়াতে পারে না। আলো একটি ক্ষুদ্র স্থানের মধ্যে চাপা পড়ে যায়। বাকিটা কালো গহ্বর ব্ল্যাক হোলে পরিণত হয়।

সাদা বামন নক্ষত্রে পরিণত হয়
তবে সূর্যের মতো ছোট তারার খুব কমই এমন নাটকীয় মৃত্যু ঘটে। যেহেতু সূর্যের পারমাণবিক উপাদান যেমন হাইড্রোজেন ব্যবহার করা হয়, তারা পতনের পরিবর্তে প্রসারিত হয়ে রেড জায়ান্ট হয়ে যায়। এই নক্ষত্রের হিলিয়াম সংমিশ্রিত হয়ে প্ল্যানেটরি নেবুলা তৈরি করে। আর নক্ষত্রের মূল অংশটি সাদা বামন নক্ষত্রে পরিণত হয়। তা কোটি কোটি বছর ধরে শীতল হয়।

তারাটি ধুলোয় আবৃত, ছবি প্রকাশ
জেমস ওয়েব টেলিস্কোপে থাকা দুটি ক্যামেরা সাউদার্ন রিং নেবুলার ছবি ধারণ করেছে। প্রায় ২৫০০ আলোকবর্ষ দূরের ছবি তুলে ধরেছে জেমস ওয়েব টেলিস্কোপ। নাসার বিজ্ঞানীদের ধারণা, ওই ছবির কেন্দ্রে থাকা নক্ষত্রটি হাজার হাজার বছর ধরে গ্যাস এবং ধূলিকণার বলয়কে সব দিকে পাঠাচ্ছে। জেমস ওয়েব টেলিস্কোপ প্রথমবারের মতো প্রকাশ করেছে, তারাটি ধুলোয় আবৃত।
ছবি সৌ:নাসা/টুইটার
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications