ইসরোর এনএভি-০১ উপগ্রহ প্রতিস্থাপিত, মহাকাশে নেভিগেশন মিশনে আরও এক ধাপ ভারতের

ভারতের মহাকাশ সংস্থা ইসরো নেভিগেশন উপগ্রহ প্রতিস্থাপিত করল মহাকাশে। চন্দ্রযান-৩ মিশনের আগে ভারতের নেভিগেশন ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল তারা। ন্যাভ ওয়ান উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপনে সফল ইসরো।

উল্লেখ্য, নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন সংক্ষেপে ন্যাভআইসি নাম দেওয়া হয়েছে এই মিশনের। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সোমবার পাড়ি দেয় মহাকাশে।

ইসরোর এনএভি-০১ উপগ্রহ প্রতিস্থাপিত

ইসরোর উদ্যোগে নেভিগেশনাল স্যাটেলাইট-এর পরবর্তী সংস্করণ উৎক্ষেপণ হয়। ইন্ডিয়ান কনস্টেলেশন স্যাটেলাইট নিয়ে নেভিগেশন জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এদিন সকাল ১০টা ৪২ মিনিটে মহাকাশে পাড়ি দেয়। যথারীতি উৎক্ষেপণের ১৯ মিনিট পরে তা প্রতিস্থাপিত হয় পৃথিবীর নিম্ন কক্ষে।

ইসরোর এই উদ্যোগ স্বদেশী ন্যাভিগেশন সিস্টেমকে আরও শক্তিশালী করতে। ইসরো পরিকল্পনা মাফিক ন্যাভআইসি নামক আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমটিকে প্রতিস্থাপিত করতে সফল হয়েছে। সাতটি উপগ্রহের একটি মণ্ডলে তা স্থাপিত হল।

ইসরোর এনএভি-০১ উপগ্রহ প্রতিস্থাপিত

এই নেভিগেশন উপগ্রহ নিম্ন কক্ষপথে পৃথিবীর উপরে প্রদক্ষিণ করার সময় গ্রাউন্ড স্টেশনগুলির নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে। ইসরোর সাতটি সাতটি উপগ্রহ স্থাপিত রয়েছে পৃথিবীর নিম্ন কক্ষপতে। সেখানে সাতটি উপগ্রহের পরিমণ্ডলে বিরাজ করবে ন্যাভ-১।

পৃথিবীর কক্ষপথে ইসরোর স্যাটেলাইটের মধ্যে রয়েছে আইআরএনএস-১এ, আইআরএনএস-১বি, আইআরএনএস-১সি, আইআরএনএস-১ডি, আইআরএনএস-১ই, আইআরএনএস-১এফ ও আইআরএনএস-১জি স্যাটেলাইট। এবার সেখানে স্থাপিত হতে চলেছে ন্যাভআইসি স্যাটেলাইট।

ইসরোর এনএভি-০১ উপগ্রহ প্রতিস্থাপিত

এই ন্যাভআইসি উপগ্রহ দুটি পরিষেবা প্রদান করবে। একটি হল, বেসামরিক ব্যবহারকারীদের জন্য স্ট্যান্ডার্ড পজিশন সার্ভিস। আর অপরটি হল সামরিক-সহ কৌশলগত ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ পরিষেবা। সেইসঙ্গে সিস্টেমটি স্থলজগত, বায়বীয় এবং সামুদ্রিক পরিবহণেও সক্ষম। ব্যক্তিগত গতিশীলতা, সম্পদ পর্যবেক্ষণ, জরিপ এবং জিওডিসি, বৈজ্ঞানিক গবেষণাতে তা সহায়ক হবে।

এখানে উল্লেখযোগ্য যে, ন্যাভআইসি সিস্টেম একটি সুরক্ষিত ফ্রিকোয়েন্সি। এই ডেডিকেটেড ফ্রিকোয়েন্সি সিস্টেমের দৃঢ়তা বাড়ায়। ন্যাভ সিস্টেমের গগন অংশ, যা জিপিএস সহায়তাপ্রাপ্ত জিও অগমেন্টেড নেভিগেশনের জন্য অতিরিক্ত গ্রাউন্ড-ভিত্তিক রেফারেন্স স্টেশনগুলি থেকে ডেটা একত্রিত করে সিস্টেমের নির্ভুলতা বাড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+