Chnadrayaan 3: চাঁদের ১০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে ইসরোর চন্দ্রযান-৩, বিক্রম বিচ্ছিন্ন হতে আর একধাপ

চাঁদের আরও কাছে ভারত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ মিশন সোমবার পৌঁছে গেল চাঁদের ১০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে। চন্দ্রযান-৩ থেকে বিক্রমের বিচ্ছন্ন হয়ে যাওয়া আর মাত্র এক ধাপ দূরে। তারপরই ডানা মেলে চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু করবে বিক্রম।

ইসরোর চন্দ্রযান এদিন চাঁদ থেকে তার উচ্চতা আরও কমিয়ে এনেছে। সোমবার চাঁদের কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদনের পর চাঁদের ১০০ কিলোমিটারের কাছাকাছি উপবৃত্তাকার কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান। ভারতের চন্দ্রযান-৩ সোমবার নয়া কৌশল সম্পাদনের আগে ১৭৪x১৪৩৭ কিমি উপবৃত্তাকার পথে ছিল।

Chnadrayaan 3

অর্থাৎ চাঁদ থেকে সর্বোচ্চ ১৪৩৭ কিলোমিটার দূরে ছিল ইসরোর চন্দ্রযান-৩। সোমবার কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদনের পর চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে। মহাকাশযানটির বর্তমান অবস্থান ১৫০ কিলোমিটারx১৭৭ কিলোমিটারের কাছাকাছি উপবৃত্তাকার কক্ষপথ অর্জন করেছে।

পরবর্তী অপারেশনটি হবে ১৬ অগাস্ট অর্থাৎ বুধবার। এদিনই ইসরো টুইট করে তা জানিয়েছে। তারা আরও জানিয়েছে পরের ধাপে যাওয়ার পরই বিক্রম ল্যান্ডার বিচ্ছিন্ন হতে শুরু করবে। ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর চন্দ্রযান ৩-এর কক্ষপথ হ্রাস করা হচ্ছিল ক্রমশ। বর্তমানে তা একেবারে চাঁদের সন্নিকটে পৌঁছে গিয়েছে।

ইসরো সূত্রে আগেই জানানো হয়েছিল, মহাকাশযানটিতে চাঁদের আরও কাছে নিয়ে আসতে আরও দুটি কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদন করা হবে। সেইমতো এদিন একটি কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদন হল। অন্যটি হবে ১৬ অগাস্ট। ১৬ অগাস্ট ১০০ কিলোমিটার কক্ষপথে পৌঁছে যাবে। তারপরউ ল্যান্ডিং মডিউল, ল্যান্ডার এবং রোভার সমন্বিত প্রপালশন মডিউল থেকে দূরে চলে যাবে।

তারপরই বিক্রম ল্যান্ডারটি ডিবুস্ট অর্থাৎ মন্থর হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে। চাঁদ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে এসে বিক্রম তার ডানা মেলে দেবে। তারপরই ২০ মিনিটের মধ্যে পাখির মতো নেমে আসবে চাঁদের মাটিতে। ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার পর বিক্রম ল্যান্ডার থেকে নেমে আসবে রোভার প্রজ্ঞান।

এই চন্দ্রযান-৩ হল চন্দ্রযান ২-এর একটি ফলো অন মিশন যাতে চন্দ্রপৃষ্ঠে নিরাপদ অবতরণ করিয়ে শে, পর্যন্ত সক্ষমতা বজায় রেখে মিশন সম্পূর্ণ করতে পারে। এটিতে দেশীয় প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল ও একটি রোভার আছে। রোভার প্রজ্ঞানকে নিয়ে ল্যান্ডার মডিউল বিক্রম চন্দ্রযান-৩ মিশনের প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ১৫০ কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষপথে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+