Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩৬টি উপগ্রহ নিয়ে ইসরোর রকেট পাড়ি দিল মহাকাশে, সফল উৎক্ষেপণের সাক্ষী শ্রীহরিকোটা

একসঙ্গে ৩৬টি উপগ্রহ নিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেট সফলভাবে উৎক্ষেপণ হল শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। রবিবার সকাল নটা নাগাদ বিস্ফোরণ ঘটিয়ে রকেট পাড়ি দেয় মহাকাশে। বিস্ফোরণের ঠিক ১৯ মিনিট পর এলএমভি-থ্রি রকেট যাত্রা শুরু করে পৃথিবীর লোয়ার অরবিটের উদ্দেশে।

৩৬টি উপগ্রহ নিয়ে ইসরোর রকেট পাড়ি দিল মহাকাশে, সফল উৎক্ষেপণ

গতবছর অক্টোবরে ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল এলএমভি থ্রি। আবারও ৩৬টি উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো। আবারও এক নতুন কীর্তি গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। রবিবার সকাল ৯টায় এলভিএম-থ্রি রকেট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে বিস্ফোরণের ঠিক ১৯ মিনিট পরে উড়ে গেল মহাকাশে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সবথেকে ভারী ভেহিকেল। ৩৬টি ওয়ানওয়েব ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে৷ এই এলএমভি থ্রি রকেট ইন্টারনেট নক্ষত্র স্থাপনের মিশনে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা করেছে। এই মিশনটি যুক্তরাজ্যের কোম্পানি দ্বারা গ্রহের চারপাশে ৬৪৮টি উপগ্রহের প্রথম নক্ষত্রপুঞ্জ সম্পূর্ণ করবে।

ইসরো জানিয়ছে, উপগ্রহগুলি ১২টি প্লেনে বিভক্ত এবং গ্রহের উপরে ১২০০ কিলোমিটার উচ্চতায় কাজ করার ক্ষমতাসম্পন্ন। এই প্রতিটি প্লেনকে আন্তঃবিমান সংঘর্ষ রোধ করার জন্য চার কিলোমিটার উচ্চতায় সেট করা হয়েছে। ওয়ানওয়েব নক্ষত্র হল গ্রহের চারপাশে উপগ্রহের একটি নেটওয়ার্ক যার লক্ষ্য সারা বিশ্বে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা।

৩৬টি উপগ্রহ নিয়ে ইসরোর রকেট পাড়ি দিল মহাকাশে, সফল উৎক্ষেপণ

ব্রিটেনের কোম্পানি পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল বাস্তবায়ন করতে চলেছে। ভারতের ভারতী এন্টারপ্রাইজ ওয়ানওয়েবের প্রধান বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডার হিসেবে কাজ করে। তার দ্বিতীয় মিশন উৎক্ষেপণ হল রবিবার। ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৩ টন ওজনবিশিষ্ট ভারতীয় রকেট এলভিএম থ্রি পাড়ি দিল মহাকাশে।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার রকেট বন্দরে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি জেন ওয়ান স্যাটেলাইট নিয়ে রকেটটি উৎক্ষেপণ করে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হল তিন পর্যায়ের একটি রকেট। যার প্রথম ধাপে তরল জ্বালানি, দুটি স্ট্র্যাপ-অন মোটর কঠিন জ্বালানিতে চলবে। ইসরোর হেভি-লিফট রকেটের এএলইও-তে ১০ টন এবং জিও ট্রান্সফার অরবিটে চার টন বহন ক্ষমতা রয়েছে।

ইসরো আরও জানিয়েছে, এই রকেট মিশন কোডের নাম দেওয়া হয়েছে এলভিএম থ্রি-এম থ্রি বা ওয়ান ওয়েব ইন্ডিয়া-২ মিশন। ইসরো পরিচালনায় শ্রীহরিকোটা থেকে বিস্ফোরণের ১৯ মিনিট পরে স্যাটেলাইট পৃথকীকরণের প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে ৩৬টি স্যাটেলাইট আলাদা হয়ে আর্থ লোয়ার অরবিটের উদ্দেশে পাড়ি দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+