Chandrayaan 3: পৃথিবীর চূড়ান্ত কক্ষপথে সফল উত্থাপন, এবার চন্দ্রের মাধ্যাকর্ষণে প্রবেশের অপেক্ষায় ইসরো

চন্দ্রযান ৩-র পৃথিবীর কক্ষপথে পঞ্চম ও চূড়ান্ত উত্থাপন কৌশল সুসম্পন্ন হয়েছে মঙ্গলবার। চূড়ান্ত গতি সঞ্চালনের পর চন্দ্রযান ৩ এখন চাঁদের মাধ্যাকর্ষণে সফলভাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানাল ভারতের চন্দ্রযান চন্দ্র সন্নিবেশের জন্য প্রস্তুত।

ইসরে জানিয়েছে, চন্দ্রযান ৩ এখন পঞ্চম ও চূড়ান্ত পৃথিবীর কক্ষপথে উত্থাপন কৌশল সম্পন্ন করেছে। পরবর্তী ধাপ হল পৃথিবী থেকে চাঁদের গতিপথে স্থানান্তর করা। তারপর চাঁদের মাধ্যাকর্ষণ শেষপর্যন্ত ভারতের চন্দ্রযানকে চন্দ্র কক্ষপথে টেনে আনবে। আর তাদের চূড়ান্ত লক্ষ্য হল চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান ৩-র সফল অবতরণ।

Chandrayaan 3

কক্ষপথ-উত্থাপন কৌশলে একে একে পাঁচটি ধাপ পেরিয়ে ভারতের চন্দ্রযানটি বর্তমানে ১২৭৬০৯ কিমি x ২৩৬ কিমি কক্ষপথে পৌঁছেছে বলে আশা করা হচ্ছে। পর্যবেক্ষণের পরে তা নিশ্চিত করা হবে বলে টুইটে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরো জানিয়েছে, পরবর্তী ফায়ারিং ট্রান্সলুনার ইনজেকশন হবে ১ অগাস্ট মধ্যরাত ১২টা থেকে ১টার মধ্যে। চন্দ্রযান চাঁদে পাড়ি দেওয়ার পর ইতিমধ্যেই কেটে গিয়েছে ১১ দিন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। তারপর ধাপে ধাপে ডিম্বাকার কক্ষপথে চাঁদের দিকে পাঁচ ধাপ পেরিয়ে গেল ইসরোর মহাকাশযান।

চন্দ্রযান-৩ মিশনে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্র-পৃষ্ঠে একটি রোবোটিক রোভার চালনা করবে। রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটিতে ছুটিয়ে তথ্য সংগ্রহ করাই বিজ্ঞানীদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যসাধনে ভারতের চন্দ্রযান-৩ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে।

Chandrayaan 3

ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, মিশনটি মসৃণভাবে অগ্রসর হচ্ছে। প্রতিটি কক্ষপথ-উত্থান পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হচ্ছে। প্রথম উত্থাপন কৌশলটি ১৫ জুলাই হয়েছিল। দ্বিতীয়টি ১৬ জুলাই, তৃতীয়টি ১৮ জুলাই এবং চতুর্থটি ২০ জুলাই সম্পাদিত হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ২৫ জুলাই সম্পাদিত হল পঞ্চম ও চূড়ান্ত উত্থাপনটি।

প্রতিটি কৌশলেই মহাকাশযানের গতি বেড়েছে। বর্তমানে তা চন্দ্র সন্নিবেশের জন্য প্রস্তুত। চন্দ্রযান-৩ মিশনের গুরুত্বপূর্ণ পর্যায় হল পঞ্চম কক্ষপথ-উত্থান কৌশল। এটি সফলভাবে হয়েছে। চূড়ান্ত কক্ষপথ-উত্থাপনের কৌশলটি সম্পন্ন হওযায় মহাকাশযানটি ধীরে ধীরে তার গতি বাড়িয়ে চন্দ্র সন্নিবেশের দিকে এগিয়ে যাবে।

চন্দ্রযান ৩ এরপর পৃথিবী থেকে চাঁদে কক্ষপথে প্রবেশ করবে। তারপরে চাঁদের মাধ্যাকর্ষণ অনুযায়ী চালিত হবে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ মিশনটি ২৩ বা ২৪ অগাস্টে চাঁদের কাছাকাছি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। মিশনের ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফট-ল্যান্ড করবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+