৬৪৮টি উপগ্রহের প্রথম নক্ষত্রপুঞ্জ সম্পূর্ণ, বিশ্বব্যাপী ব্রডব্যান্ড সংযোগে ইতিহাস ইসরোর
পৃথিবীর চারপাশে ৬৪৮টি উপগ্রহের প্রথম নক্ষত্রপুঞ্জ গঠন সম্পূর্ণ হতে চলেছে। পৃথিবীর লোয়ার অরবিটে বা নিম্ন কক্ষপথে ওয়ানওয়েব নক্ষত্র স্থাপনার মাধ্যমে গ্রহের চারপাশে উপগ্রহের একটি নেটওয়ার্ক তৈরি হবে। এই উপগ্রহের নেটওয়ার্কের লক্ষ্য সারা বিশ্বে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা।

ওয়ানওয়েবের ৫৮২টি উপগ্রহ কক্ষপথে
সেই লক্ষ্য নিয়েই ২৬ মার্চ ৩৬টি স্যাটেলাইট নিয়ে ওলওমভি থ্রি রকেটের সফল উৎক্ষেপণ হল। সেই সঙ্গে সঙ্গে ওয়ানওয়েব সংস্থাটি তার জেন ওয়ান নক্ষত্রমণ্ডলের বিশ্বব্যাপী পদচিহ্ন সম্পূর্ণ করতে চলেছে বলে জানিয়ে দিল ইসরো৷ পৃথিবীর কক্ষপথে এখন ওয়ানওয়েবের ৫৮২টি উপগ্রহ রয়েছে। ২৬ মার্চ সফল উৎক্ষেপণের পর সেই সংখ্যা ৬১৮-য় পৌঁছে যাবে।

বিশ্বব্যাপী ব্রডব্যান্ড কভারেজে ওয়ানওয়েব
ওই ওয়ানওয়েব জেন ওয়ান নক্ষত্রমণ্ডল সম্পূর্ণ করার মাধ্যমে ভারত-সহ বিশ্বব্যাপী ব্রডব্যান্ড কভারেজ প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে। রবিবার ইসরোর এই রকেট লঞ্চটি ওয়ানওয়েবের ১৮তম লঞ্চ হল। ৩৬টি উপগ্রহের প্রথম ব্যাচ ২০২২-এর ২৩ অক্টোবর অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করেছিল। ইসরোর মাধ্যমে দ্বিতীয় ব্যাচ উৎক্ষেপণ করল ২৬ মার্চ।

নক্ষত্রমণ্ডলে ৬৪৮টি পৃথক উপগ্রহ রয়েছে
ইসরো প্রেরিত মোট ৭২টি উপগ্রহ উৎক্ষপেণের জন্য দুই ধাপে হাজার কোটি টাকার চুক্তি সাক্ষর করা হয়েছিল। তা সম্পূর্ণ হল। একইসঙ্গে ওয়ানওয়েব নক্ষত্রমণ্ডল সম্পূর্ণ করে ইতিহাস গড়ে ফেলল ইসরো। ওয়ান ওয়েব জেন ১ হল একটি ১৫০ কেজি শ্রেণির উপগ্রহ। নক্ষত্রমণ্ডলে ৬৪৮টি পৃথক উপগ্রহ রয়েছে।

৫৮৮টি সক্রিয় উপগ্রহের সঙ্গে যোগ আরও ৩৬টি
এই ৬৪৮টি উপগ্রহের মধ্যে ১২টি সমতলে সমানভাবে বিভক্ত। ৫৮৮টি সক্রিয় স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১২০০ কিলোমিটার উচ্চতায় কাজ করতে সক্ষম। বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রতিটি বিমানকে ৪ কিমি উচ্চতায় আলাদা করা হয়েছে। এই ৫৮৮টি সক্রিয় উপগ্রহের সঙ্গে যোগ দেবে নতুন ৩৬টি উপগ্রহ।

৩৬টি উপগ্রহ উৎক্ষেপণে সফল ইসরো
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেট ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণে সফল হয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রবিবার সকাল ন'টা নাগাদ বিস্ফোরণ ঘটিয়ে ইসরোর বৃহত্তম রকেট পাড়ি দেয় মহাকাশে। বিস্ফোরণের ঠিক ১৯ মিনিট পর এলএমভি-থ্রি রকেট যাত্রা শুরু করে পৃথিবীর লেয়ার অরবিটের উদ্দেশে।

৬৪৮টি উপগ্রহের প্রথম নক্ষত্রপুঞ্জ ওয়ানওয়েব
এই এলভিএম-থ্রি হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সবথেকে ভারী ভেহিকেল। এলএমভি থ্রি রকেট ইন্টারনেট নক্ষত্র স্থাপনের মিশনে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা করেছে। এই মিশনটি যুক্তরাজ্যের কোম্পানি দ্বারা গ্রহের চারপাশে ৬৪৮টি উপগ্রহের প্রথম নক্ষত্রপুঞ্জ সম্পূর্ণ করবে।

কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল বাস্তবায়িত
ব্রিটেনের কোম্পানি পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল বাস্তবায়ন করতে চলেছে। ভারতের ভারতী এন্টারপ্রাইজ ওয়ানওয়েবের প্রধান বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডার হিসেবে কাজ করে। তার দ্বিতীয় মিশন উৎক্ষেপণ হল রবিবার। ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৩ টন ওজনবিশিষ্ট ভারতীয় রকেট এলভিএম থ্রি পাড়ি দিল মহাকাশে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications