ISRO for Luna 25: লুনা-২৫ মিশনের সাফল্য কামনা ইসরোর, অভিনন্দন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাকে

ভারতের চন্দ্রযান-৩ এক মাস আগে পাড়ি দিয়েছে চাঁদের উদ্দেশে। আর শুক্রবার সকালে পাড়ি দিল রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫। ৪৭ বছর পর আবার চাঁদে পাড়ি দিল রাশিয়া। তাদের এই অভিযানের সাফল্য কামনা করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেইসঙ্গে রাশিয়ান মহাকাশ কগবেষণা সংস্থাকে জানান অভিনন্দন।

পরে পাড়ি দিয়েও আগে চাঁদে পৌঁছবে রাশিয়া। রাশিয়ান চ্যালে্ঞ্জের কাছে হার মানার সম্ভাবনা থাকলেও ইসরো রাশিয়ান প্রতিপক্ষের মহাকাশযানের সাফল্য কামনা করল। সেইসঙ্গে ইসরো জানাল তারাও চন্দ্রযান ৩-কে লক্ষ্যে পৌঁছে দিতে চায়। কারও আগে হোক বা পরে ভারত এবার চাঁদরে মাটি ছোঁয়াকেই পাখির চোখ করেছে।

লুনা-২৫ মিশনের সাফল্য কামনা ইসরোর

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুক্রবার তাদের রাশিয়ান প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছে, প্রায় পাঁচ দশক পরে হলেও চন্দ্র অভিযানে শামিল হওয়ায় অভিনন্দন। লুনা ২৫-এর চাঁদের মাটিতে সাফল্য কামনা করি আমরা। টুইটে তারা লিখেছে, অভিনন্দন রসকসমসের লুনা ২৫-এর সফল উৎক্ষেপণের জন্য।

তারা আরও লিখেছে, আমাদের মহাকাশ ভ্রমণে আরেকটি মিটিং পয়েন্ট পাওয়া খুবই আশ্চর্যজনক। যখন আমর চন্দ্রযান থ্রি মিশনে নেমেছি, তখন রাশিয়াও লুনা ২৫ মিশনে শামিল। চন্দ্রযান-৩ ও লুনা ২৫-উভয়ের জন্যই আমাদের প্রার্থনা, লক্ষ্য অর্জনের জন্য শুভেচ্ছা।

ইসরোর চন্দ্রযান ৩ যদি চাঁদের মাটি স্পর্শ করতে সফল হয়, তবে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ, যাঁরা চাঁদে মহাকাশ অভিযানে সফল হয়েছে। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন ছাড়া কোনও দেশ এই সাফল্য পায়নি। ভারত এবার চতুর্থ দেশ হওয়ার অভিযানে নামার পাশাপাশি আরও একটি কীর্তির স্বাক্ষর হতে পারত ভারত। প্রথম দক্ষিণ মেরুতে নামার কীর্তি তাদের নামেই লেখা হত।

কিন্তু এই মিশনে রাশিয়া ভারতকে চ্যালঞ্জ জানিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর লক্ষ্যে তারা ১১ অগাস্ট অর্থাৎ শুক্রবার লুনা ২৫ পাঠিয়েছে চাঁদে। রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫-কে নিয়ে সয়ুজ ২.১ভি রকেট ভোস্টেচনি কসমোড্রোম থেকে যাত্রা করেছে। মস্কোর ৫৫৫০ কিলোমিটার দূরবর্তী স্পেস স্টেশন থেকে রাত ২টো ১১ মিনিটে রওনা দেয় রকেটটি।

রাশিয়ার দাবি, তাদের মিশন সফল হলে ভারতের চন্দ্রযান ৩-এর থেকে আগেই চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে তারা। সেক্ষেত্রে রাশিয়াই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু ছুঁতে সক্ষম হবে। রাশিয়ার লুনা ২৫-এর সঙ্গে চন্দ্র অভিযানের যুদ্ধে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অলিখিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+