ইসরোর ফের মহাকাশে পাড়ি! ভারতের সবচেয়ে ছোট উপগ্রহ আজাদি-স্যাটের সফল উৎক্ষেপণ

সবথেকে ছোট উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর মুকুটে যুক্ত হল আরও একটি পালক। বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক স্যাটেলাইটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ইসরো ৭ অগাস্ট রবিবার

সবথেকে ছোট উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর মুকুটে যুক্ত হল আরও একটি পালক। বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক স্যাটেলাইটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ইসরো ৭ অগাস্ট রবিবার সবথেকে ছোট মহাকাশ যান এসএসএলভিকে আজাদি-স্যাটের সঙ্গে উৎক্ষপেণ করল মহাকাশের উদ্দেশে। আজাদি-স্যাট আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট বহন করে নিয়ে গেল এই মহাকাশ মিশনে।

ইসরোর ফের মহাকাশে পাড়ি! সবচেয়ে ছোট উপগ্রহের সফল উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা শ্রহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তার নতুন উন্নত ছোট উপগ্রহ উৎক্ষেপণ করল। এই উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল মহাকাশে ছোট উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে ইসরোর সক্ষমতা প্রদর্শন। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এই এসএসএলভি-র ফ্লাইটে দুটি উপগ্রহ চালু করেছে। একটি আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট এবং আজাদি-স্যাট।

ইসরোর ওই অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ভূ-পরিবেশগত অধ্যয়ন, বনবিদ্যা, জলবিদ্যা, কৃষি, মাটি এবং উপকূলীয় গবেষণা ক্ষেত্রে তাপীয় অসঙ্গতি সম্পর্কে তথ্য প্রদান করবে। তার সঙ্গে আজাটি-স্যাট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ছয় মাসের মিশন লাইফ চালু করেছে। ভারতের ৭৫০ জন ছাত্রীদের সহায়তার তৈরি হয়েছে এই আজাদি-স্যাট। মহিলাদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতেই এই উদ্যোগ ইসরোর। আট কিলোগ্রামের কিউবস্যাট ৭৫টি ভিন্ন পেলোড বহন করবে, যার প্রতিটির ওজন প্রায় ৫০ গ্রাম।

এই এসএসএলভি আগের থেকে দ্রুত স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছে এই নয়া প্রযুক্তির মহাকাশযান। এসএসএলভি মাত্র ৭২ ঘণ্টার মধ্যে লঞ্চ প্যাডে স্থানান্তর করা যায়। পিএসএলভি প্রস্তত করতে দু-মাস সময় লাগত। এই মহাকাশ মিশনে এই ছোট উপগ্রহে নতুন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। নতুন প্রযুক্তি নির্ভর উপগ্রহ এবার পাঠানো হল মহাকাশে।

মহাকাশ গবেষণা সংস্থাগুলি অনেক সময় ছোট স্যাটেলাইট বা উপগ্রহ লঞ্চ করে। তেমনই ভারতীয় মহাকাশ সংস্থা ডিজাইন করেছে নতুন প্রযুক্তির ছোট স্যাটেলাইট। বাণিজ্যিক বাজারকে মাথা রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্যাটেলাইট দেশি ও বিদেশি গ্রাহকদের জন্য লঞ্চ অন ডিমান্ড পরিষেবা প্রদান করবে।

এসএসএলভি বড় মিশনের উদ্দেশে ইসরোর ওয়ার্কহর্স পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল উৎক্ষেপণ করল মহাকাশে। প্রথম মিশনের জন্য ইসরোর তৈরি প্রযুক্তিগত অগ্রগতি ও লো আর্থ অরবিটে বা পৃথিবীর নিম্ন কক্ষপথে ছোটো পেলোড সরবরাহ করার ক্ষমতা রাখে। এই এসএসএলভি বর্তমান ইসরো প্রধান এস সোমনাথের মস্তিষ্কপ্রসূত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+