চাঁদ কীভাবে বিবর্তিত হয়েছিল মহাবিশ্বে, এক অনন্য গবেষণা বিশদ জানালেন ভারতীয় বিজ্ঞানীরা
চাঁদের অভ্যন্তরীণ অবস্থা ৪৩০ থেকে ৩৯০ কোটি বছরের মধ্যে বেসাল্ট ম্যাগম্যাটিজমের আকারে গলিত ছিল এবং প্রায় ৩৮০ থেকে ৩০০ কোটি বছর আগে বর্তমান সদৃশ হয়।
চাঁদ নিয়ে জানার আগ্রহ মহাকাশপ্রেমী সকল মানুষেরই। আর সেই বিবর্তনের ইতিহাস বর্ণনা করলেন খোদ ভারতীয় বিজ্ঞানীরাই। চাঁদ কীভাবে মহাবিশ্বে বিবর্তিত হয়েছিল, এক অনন্য গবেষণার ফলস্বরূপ তা বিশদ জানালেন ভারতীয় বিজ্ঞানীরা। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের বিজ্ঞানীরাদের মিলিত প্রয়াসে জানা গেল অজানাকে।

৩.৯ থেকে ৩.৩ বছর আগে চাঁদে ছিল গলিত
আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এক গবেষণা চালিয়ে চাঁদের বিবর্তন প্রক্রিয়ার নিয়ে বেশ কিছু প্রমাণ পায়। এই গবেষণায় তারা ৩.৯ থেকে ৩.৩ বছর আগে চাঁদে গলে যাওয়া প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তনের লক্ষণ খুঁজে পান বিজ্ঞানীরা। এই নতুন প্রমাণ পেয়ে বিজ্ঞানীরা আরও আগ্রহী হয়ে ওঠেন।

অ্যাপোলো যে নমুনা এনেছিল পৃথিবীতে, তা পরীক্ষা
নতুন প্রমাণ চাঁদের তাপীয় বিবর্তনের দিকে নির্দেশ করে। কারণ এর অভ্যন্তরভাগ বেসাল্ট ম্যাগমেটিজমের আকারে গলে গিয়েছিল। তার ফলে নতুন গবেষণায় চাঁদের পৃষ্ঠের নমুনায় ওই বেসাল্ট পাওয়া গিয়েছিল। চন্দ্রপৃষ্ঠের এই নমুনা এসেছিল ৫০ বছর আগে অ্যাপোলো মিশন থেকে। অ্যাপোলো যে নমুনা এনেছিল পৃথিবীতে, তা পরীক্ষা করে জানতে পারেন বিজ্ঞানীরা।

আরও যেসব নমুনা পরীক্ষিত হয়েছিল
ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের বিজ্ঞানীদের একটি দল চন্দ্র উল্কাপিণ্ডের একটি নমুনা নিয়েও গবেষণা করেছে। ১৯৮৮ সালে আন্টার্কটিকায় পাওয়া গিয়েছিল এই নমুনা। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে পাওয়া চন্দ্র উল্কা নিয়েও গবেষণা হয়েছে। আর গবেষণা হয়েছে রাশিয়ান লুনা-২৪ মিশনে প্রাপ্ত নমুনা নিয়েও।

চাঁদ গলে যাওয়ার কারণ অনুসন্ধানে
গবেষণায় জানা গিয়েছে, প্রাচীন চন্দ্রের বেসাল্টিক উল্কাপিণ্ডে পটাসিয়াম, বিরল-আর্থ উপাদান এবং ফসফরাস খুব কম ছিল। তা থেকে বিজ্ঞানীরা মনে করেন, এই উল্কাগুলি অবশ্যই চাঁদের প্রোসেলারাম ক্রিইপ টেরেনের মতো কোনো অঞ্চল থেকে এসেছে। তবে চাঁদ গলে যাওয়ার বিকল্প কোনও কারণ থাকতে পারে কি না, তা জানার চেষ্টাও চালানো হয়।

চন্দ্র ম্যাগমা মহাসাগরের আংশিক গলন থেকে উদ্ভূত
গবেষণায় ফলাফল নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ থেকে আনা বিভিন্ন নমুনা চাঁদের তাপ-রাসায়নিক বিবর্তন বোঝার ভিত্তি প্রদান করেছে। মের বেসল্টের উৎস সম্ভবত চন্দ্র ম্যাগমা মহাসাগরের আংশিক গলন থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে গলিত অবস্থা থেকে দৃঢ় ও জমাটবদ্ধ হয়েছে।

চাঁদের বিবর্তন কত বছর আগে হয়েছিল
নমুনাগুলির বিশ্লেষণে আরও দেখা গেছে যে, এই ব্যাসাল্টগুলির তাপমাত্রা সাধারণ অ্যাপোলো মের বেসাল্টের থেকে কম। অগভীর অবস্থায় তা তৈরি হয়েছিল। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন জানিয়েছে, এই বেসাল্টগুলি অবশ্যই চাঁদে নিম্নচাপের গলনের ফলে হতে পারে। এই গবেষণাগুলিতে স্পষ্ট চাঁদের অভ্যন্তরীণ অবস্থা ৪৩০ থেকে ৩৯০ কোটি বছরের মধ্যে বেসাল্ট ম্যাগম্যাটিজমের আকারে গলিত ছিল এবং প্রায় ৩৮০ থেকে ৩০০ কোটি বছর আগে বর্তমান সদৃশ হয়।












Click it and Unblock the Notifications