নাসার পর ভারতও বৃহস্পতিতে পাঠাচ্ছে মহাকাশযান, আট বছরের সফর শুরু তেইশেই
১২ বছরের সফরে নাসার লুসি মহাকাশশান পাড়ি দিয়েছে বৃহস্পতির ট্রোজান গ্রহাণুর সন্ধানে। ইতিমধ্যে একরাশ ছবিও পাঠিয়েছে সেই গ্রহাণুর। এবার আট বছরের সফরে মহাকাশে পাড়ি দিচ্ছে জুস। এই মহাকাশযানেরও লক্ষ্য বৃহস্পতি। বৃহস্পতির তিন উপগ্রহই হবে জুসের কর্মক্ষেত্র।
চাঁদ ও মঙ্গল তো মহাকাশ বি্জ্ঞানের প্রাথমিক লক্ষ্যবস্তু। এবার আরো দূরে পাখির চোখ বিজ্ঞানীদের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তো ইতিমধ্যে মহাকাশে বিভিন্ন গ্রহ-নক্ষত্রে অনুসন্ধান চালাচ্ছে। রাশিয়া, ভারত ও ইউরোপিয়ান স্পেস এজেন্সিও পিছিয়ে নেই।

রাশিয়া, ভারত ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা এসা খুব শীঘ্রই রকেট উৎক্ষেপণ করবে। বিগত কয়েকবছর ধরে তারা আরিয়ান স্পেস ও এয়ারবাস নামে দুটি রকেট নিয়ে গবেষণা চালাচ্ছিল। এই মিশন বিভিন্ন কারণে দেরি হচ্ছিল। অবশেষে এই রকেট লঞ্চ করতে চলেছে।
গত ১৩ এপ্রিল গায়ানা থেকে কৌরো স্পেসপোর্টে একটি দর্শনীয় মিশন চালু করতে যাচ্ছে এজেন্সি। মিশনটির নাম রাখা হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির জুপিটার আইসি মুন এক্সপ্লোরার। এই মিশনের রাজ হল বৃহস্পতির তিনটি উপগ্রহণকে পর্যবেক্ষণ করা।
জুস মহাকাশযান ২০৩১ সালে জুলাই মাসে বৃহস্পতি কক্ষপছে প্রবেশ করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আট বছর ধরে মহাকাশে ভ্রমণ করবে জুস। নাসার ইউরোপা ক্লিপার মহাকাশযান জুসের আগেই পৌঁছে যাবে। ২০৩০ সালের এপ্রিলে বৃহস্পতির কক্ষপথে পৌঁছবে যাবে।

নাসার মহাকাশযানটি শর্টকাট যাচ্ছে। পৃথিবী ও মঙ্গল গ্রহ প্রদক্ষিণ করে বৃহস্পতিতে পৌঁছবে নাসার ইউরোপা ক্লিপার। জুস পৃথিবী এবং শুক্র প্রদক্ষিণ করে তারপর বৃহস্পতির কক্ষপথে পাড়ি দেবে। তারপর সেখানে গিয়ে বৃহস্পতির তিনটি উপগ্রহে পর্বেক্ষণ করবে।
বৃহস্পতির সবথেকে বড় তিনটি উপগ্রহ গ্যানিমেড, ক্যালিস্টো ও ইউরোপাতে পাঠানো হবে জুসকে। তিনটি উপগ্রহে জমা হওয়া বরফ সম্পর্কে গবেষণার জন্যই জুসকে পাঠানো হচ্ছে বৃহস্পতির কক্ষপথে। এখানে কোনো সমুদগ্র আছে কি না তাও দেখা হবে খতিয়ে।

এই কাজে ক্যালিস্টোর চারপাশে ২১টি ফ্লাইবাই তৈরি করবে জুস। তারপর গ্যানিমিডের চারপাশে ১২ বার ঘুরবে। দুবার ঘুরবে ইউরোপার চারপাশে। জুস মহাকাশযানটি এই ধরনের প্রথম মিশন। শুধুমাত্র বৃহস্পিৃতির তিনটি উপগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে।
নাসার ইউরোপা ক্লিপারও বৃহস্পতি যাচ্ছে। এছাড়া নাসার লুসি মহাকাশযান ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বৃহস্পতির ট্রোজান গ্রহাণু। সেখান থেকে ছবি পাঠাতে শুরু করেছে। খুব শীঘ্রই আরও অনেক আপডেট মিলতে শুরু করবে দানব গ্রহ বৃহস্পতির।












Click it and Unblock the Notifications