মানুষ চেষ্টা করলেই ১৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে, ভবিষ্যদ্বাণী করলেন বিজ্ঞানীরা
মানুষ ১৪০ বছর পর্যন্ত বাঁচতে পারেন। সম্প্রতি এমনই ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা মানুষের আয়ু নিয়ে নানা গবেষণা করে চলেছেন। সেই গবেষণাতেই উঠে এসেছে মানুষ এখনও সর্বোচ্চ আয়ুষ্কালের কাছাকাছি পৌঁছয়নি।

মানুষের আয়ু ১৪০ ছুঁতে পারে
অনেক গবেষণা দাবি করেছিল মানুষ সর্বোচ্চ আয়ুষ্কাল পেরিয়ে গিয়েছে। অর্থাৎ মানুষের আয়ু তার সীমা অতিক্রম করে গিয়েছে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, মানুষ এখন সর্বোচ্চ আয়ুষ্কাল থেকে অনেক দূরে। মানুষের আয়ু ১৪০ ছুঁতে পারে।

ফরাসি মহিলা জিন ক্যালমেন্টের রেকর্ড
অনেক বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে মনে করছে, মানুষের আয়ুষ্কাল চরম সীমাতে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত কেউই ১২২ বছর বয়সে মারা যাওয়া চেইন-ধূমপানকারী ফরাসি মহিলা জিন ক্যালমেন্টের রেকর্ড অতিক্রম করতে পারেননি।

১২৫ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারেন
কিন্তু সম্প্রতি নতুন একটি সমীক্ষার উপসংহারে বলা হয়েছে, আমরা এখনও অনেকদিন বাঁচতে পারি। আমরা সর্বোচ্চ আয়ুষ্কালের সীমা থেকে 'অনেক দূরে' রয়েছি। ১৯৪০ সালে ব্রিটেনে জন্মগ্রহণকারী কেউ ১২৫ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারেন। এর অর্থ ওই ব্যক্তি ২০৬৫ সাল পর্যন্ত বাঁচতে পারেন।

যুক্তরাজ্যের মানুষের জীবনকাল বিশ্লেষণ
জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৮৮০ সাল পর্যন্ত জন্মগ্রহণকারী যুক্তরাজ্যের মানুষের জীবনকাল বিশ্লেষণ করে তাদের আয়ু্ষ্কাল কত হতে পারে তা খুঁজে বের করেছেন। তাঁরা ১৯৭০ সালে জন্মগ্রহণকারী পুরুষদের আয়ুষ্কারল সর্বোচ্চ ১৪১ বছর হতে পারে বলে অনুমান করেছেন। আর মহিলারা ১৩১ বছর বয়সে পৌঁছাতে পারে বলে মনে করেন।

১৯৪০ সালে জন্মগ্রহণকারী নিয়ে গবেষণা
কিন্তু এই গবেষণা ও সমীক্ষার উপর আস্থা প্রকাশ করেননি একটা বড় অংশ। তাঁরা সতর্ক করে দিয়েছেন, এই গবেষণা ভুল হতে পারে কারণ গবেষণাটি নির্দিষ্ট পরিসংখ্যানগত অনুমানের উপর নির্ভর করে হয়েছে। তাঁরা অনেক বেশি নিশ্চিত যে ১৯৪০ সালে জন্মগ্রহণকারী একজন পুরুষ ১২৫তম জন্মদিনে পৌঁছতে পারে, একজন মহিলা ১২৪-এ পৌঁছতে পারে।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কতদিন বাঁচেন
এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন মিসেস ক্যালমেন্ট। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন। বয়সে পৌঁছেছেন বলে জানা গেছে, যদিও কিছু বিশেষজ্ঞ এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারপর ২৫ বছর ধরে, পৃথিবীতে আর কেউ সেই বয়সে পৌঁছেনি।

মানুষের জীবনকাল নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে
পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, মানুষ আগামী দশকগুলিতে আরও বেশিদিন বাঁচবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আধুনিক ওষুধের উত্থান, উন্নত পুষ্টি এবং রাজনৈতিক স্থিতিশীলতার মানুষের জীবনকাল নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

যদি মানুষের জীবনকালের সর্বোচ্চ সীমা থাকে
জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার নেতৃত্বে থাকা ডঃ ডেভিড ম্যাককার্থি বলেছেন, যেহেতু আগামী দশকে মানুষ উন্নত জীবনশৈলীর কারণে দীর্ঘায়ুর রেকর্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে যদি মানুষের জীবনকালের সর্বোচ্চ সীমা থাকে, তবে আমরা এখনও এটির কাছে যাচ্ছি না।

ব্রিটেনের সবথেকে দীর্ঘজীবী ব্যক্তি ছিলেন
শার্লট হিউজ যিনি ১৮৭৭ সালের অগাস্টে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৯৩ সালের মার্চ মাসে মারা গিয়েছিলেন। তিনি ব্রিটেনের সবথেকে দীর্ঘজীবী ব্যক্তি। তিনি ১১৫ বছর ২২৮ দিন বয়সে পৌঁছেছেন৷ তিনি ১৯৯২ সালে ১১৫ বছর বয়সে পা দিয়ে বিশ্বের সবথেকে বয়স্ক ব্যক্তি হয়েছিলেন।
ছবি সৌ:পিক্সেলস
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications