Human Brain Shrinking: মানুষের মস্তিষ্কের আকার সংকুচিত হচ্ছে! কারণ শুনলে ভয় ধরবে
মানুষের মস্তিষ্ক সংকুচিত ( Human Brain Shrinking) হচ্ছে। আকারেও ছোট হচ্ছে। এর পিছনে রয়েছে জলবায়ুগত পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের হার যত বৃদ্ধি পাবে, মানুষের মস্তিস্কও তত ছোট হতে থাকবে বলেই জানিয়েছেন গবেষকরা।
সাধারণভাবে জয়বায়ু পরিবর্তনের সঙ্গে মানুষের সম্পর্কের গত ৫০ হাজার বছরের রেকর্ড রয়েছে। ক্যালিফোর্নিয়ার ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী দেখিয়েছেন কীভাবে মানুষ পরিবর্তনশীল জলবায়ুর চাপ সহ্য করে।

নিজের গবেষণা পত্রে বিজ্ঞানী জেফ মর্গান স্টিবল লিখেছেন, এই মুহূর্তে সারা বিশ্বে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের পক্ষে জলবায়ুর পরিবর্তন বোঝা সহজ ব্যাপার নয়। কিন্তু এই কারণেই মানুষের মস্তিস্ক সংকুচিত ( Human Brain Shrinking) হয়ে আসছে। সংকুচিত হচ্ছে মন। তার প্রভাব পড়ছে আচরণে।
গবেষণায় ওই বিজ্ঞানী ২৯৮ জন মানুষের মস্তিকের আকার নিয়ে গবেষণা করেছেন। পরিমাপ পরীক্ষা করেছেন। যা গত ৫০ হাজার বছরের। সেখানে তিনি তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের তথ্যও দিয়েছেন। যা কার্যত মানুষের মনে ভয় তৈরি করেছে।
তিনি দেখিয়েছেন যখন আবহাওয়া গরম থাকে, তথন মানুষের মস্তিষ্কের আকার কমতে শুরু করে ( Human Brain Shrinking)। অন্যদিকে শীতকালে তা প্রসারিত হয়। ওই বিজ্ঞানী জানিয়েছেন, তিনি তাঁর পুরনো গবেষণা পত্রে এটি দেখিয়েছিলেন। কিন্তু তিনি সেটির মূলে যেতে চেয়েছিলেন। কেননা সময়ে সময়ে মানুষের মনের পরিবর্তন হয়। যা নিয়ে গবেণা কমই হয়েছে।
ওি বিজ্ঞানী বলেছেন, গত ৫০ হাজার বছরে অনেক প্রাণীর মস্তিস্কের বৃদ্ধি হয়েছে। সেখানে মানুষের মস্তিস্ক ছোট হয়েছে। যেসব জায়গা থেকে খুলিগুলিকে পাওয়া গিয়েছিলেন, সেখানকার আবহাওয়াও খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখান থেকেই সেইসব জায়গার জলবায়ু সম্পর্কে জানা গিয়েছে।

বিজ্ঞানী জেফ মর্গান স্টিবল বয়স অনুযায়ী মস্তিষ্ক কিংবা তার জীবাশ্মগুলিকে ভাগ করেছিলেন। ১০০ বছর, ৫ হাজার বছর, ১০ হাজার বছর ১৫ হাজার বছর-এই রকম করে। সেখান থেকেই চারটি ভিন্ন ঋতু অনুযায়ী মস্তিস্কের আকার নির্ণয় করেছেন।
গত ৫০ হাজার বছর আগে হিমবাহ সর্বোচ্চ ছিল। যে কারণে সেই সময় গড় তাপমাত্রা ঠান্ডা ছিল। যা শেষ হয় প্লিস্টোসিনে। এরপর হলোসিন অর্থাৎ আধুনিক মানুষের পৃথিবীতে তাপমাত্রা বাড়তে থাকে। যা চলছেই। সেই হলোসিনের শুরু থেকে অর্থাৎ প্রায় ১২ হাজার বছর আগে মানুষের মস্তিস্কের আকার ১০.৭ শতাংশ হ্রাস ( Human Brain Shrinking) পেয়েছে।












Click it and Unblock the Notifications